Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Psalms 2 IRVBen

Side by side with the Father's Heart Bible™

1কেন জাতিরা বিদ্রোহ করে? কেন লোকেরা বৃথা চক্রান্ত করে?

2পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়িয়ে আছেএবং শাসকরা একসঙ্গে চক্রান্ত করে সদাপ্রভুুর বিরুদ্ধেএবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, বলে,

3“এস আমরা তাদের বন্ধন ছিঁড়ে ফেলিএবং তাদের শিকল খুলে ফেলি।”

4যিনি স্বর্গে বসে আছেন তিনি তাদের উপর হাঁসবেনএবং প্রভু তাদের উপহাস করবেন।

5তখন তিনি তাঁর ক্রোধে তাদের সঙ্গে কথা বলবেনএবং তাঁর ক্রোধে তাদের আতঙ্কিত করবেন, বলবেন,

6“আমি নিজেই আমার রাজাকে অভিষিক্ত করেছি সিয়োনের উপর,আমার পবিত্র পর্বতে।”

7আমি সদাপ্রভুুর একটি আদেশ ঘোষণা করব;তিনি আমাকে বললেন,“তুমি আমার পুত্র!আজ আমি তোমার জন্ম দিয়েছি।

8আমার কাছে চাওএবং আমি তোমার উত্তরাধিকারের জন্য সমস্ত জাতিকেএবং তোমাদের অধিকারের জন্যএবং পৃথিবীর দূরবর্তী অঞ্চলগুলোকে দেব।

9তুমি একটি লোহার রাজদণ্ড দিয়ে তাদের ভাঙ্গবে,তুমি তাদের কুমোরের পাত্রের মত সম্পূর্ণ ধ্বংস করবে।”

10তাই এখন, তোমরা রাজারা,সতর্ক হও, সংশোধন হও,তোমরা পৃথিবীর শাসকেরা।

11ভয়ে সদাপ্রভুুর আরাধনা করএবং কম্পনের সঙ্গে আনন্দ কর।

12তাঁর পুত্রকে প্রকৃত সম্মান দাও,যেন ঈশ্বর তোমাদের উপরে ক্রুদ্ধ না হনএবং যাতে তুমি মারা না যাও,যখন তাঁর ক্রোধ দ্রুত প্রজ্জ্বলিত হয়।ধন্য তারা,যারা তাঁর আশ্রয় গ্রহণ করে।

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]