Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Ecclesiastes 11 IRVBen

Side by side with the Father's Heart Bible™

জলের ওপরে রুটি।

1তুমি জলের উপরে তোমার খাবার ছড়িয়ে দাও,কারণ তুমি তা আবার অনেকদিন পরে ফিরে পাবে।

2তা সাতজনের সঙ্গে,এমনকি আটজন লোকের সঙ্গে ভাগ করে নাও,কারণ তুমি জানো না কি দুর্যোগ পৃথিবীতে আসতে চলেছে।

3যদি মেঘ বৃষ্টিতে পূর্ণ হয়,তারা তাদের পৃথিবীর ওপর খালি করবেএবং যদি একটা গাছ দক্ষিণে দিকে পড়ে বা উত্তর দিকে পড়ে,যে দিকেই সেই গাছ পড়ুক,সেখানেই এটা থেকে যাবে।

4যে কেউ বাতাস দেখে সে রোপণ করে নাএবং যে কেউ মেঘ দেখে সে শস্য কাটবে না।

5যেমন তুমি জান না কোথা থেকে বাতাস আসবে,না জান কীভাবে বাচ্চার হাড় বৃদ্ধি পায় তার মায়ের পেটে,তেমনি তুমি ঈশ্বরের কাজ বুঝতে পার না,যে সব কিছু সৃষ্টি করেছে।

6সকালে তুমি বীজ রোপণ কর; সন্ধ্যা পর্যন্ত,তোমার হাত দিয়ে কাজ কর যেমন প্রয়োজন,কারণ তুমি জান না কোনটা ভালো হবে,সকালের না সন্ধ্যার, অথবা এইটা বা ওইটা,অথবা নাকি তারা দুটোই একই ভাবে ভাল হবে।

7সত্যি আলো মিষ্টি এবংএটা একটা সুখকর বিষয় চোখের জন্য সূর্য্য দেখা।

8যদি কেউ অনেক বছর বাঁচে,তাকে সমস্ত বিষয়ে আনন্দ করতে দাও,কিন্তু তাকে আগামী দিনের অন্ধকারের বিষয়ে ভাবতে দাও,কারণ সেই দিন গুলো অনেক বেশি হবে।সবকিছু যা আসে অসারতা।

যৌবনকালে ঈশ্বরের প্রতি মন দাও।

9যুবক, তোমার যৌবনকালে আনন্দ করএবং তোমার যৌবনকালে তোমার হৃদয় আনন্দে পূর্ণ হোক।তোমার হৃদয়ের ভাল ইচ্ছায় এবং তোমার দৃষ্টিতে চল।যাইহোক, জান যে ঈশ্বরএ সমস্ত বিষয় ধরে তোমাকে বিচারে আনবেন।

10তোমার হৃদয় থেকে রাগকে দূর করএবং তোমার দেহের যে কোন কষ্টকে উপেক্ষা কর,কারণ যৌবন এবং তার শক্তি অসার।

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]