Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Proverbs 18 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Whoever isolates himself pursues his own desire; he lashes out against all sound wisdom. যে বিচ্ছিন্ন হয়, সে নিজের আকাঙ্খার চেষ্টা করে এবং সে সমস্ত সব সঠিক বিচারের বিরুদ্ধে লড়াই করে।
2 A fool takes no pleasure in understanding, but only in airing his own opinions. নির্বোধ বিবেচনায় সন্তুষ্ট হয় না, কিন্তু কেবল তার মনে যা প্রকাশ হয় তাতে সন্তুষ্ট হয়।
3 When wickedness comes, contempt comes too, and with dishonor comes reproach. যখন দুষ্ট আসে তার সাথে অবজ্ঞাও আসে এবং অপমানের সঙ্গে নিন্দা আসে।
4 The words of a person's mouth are deep waters; the fountain of wisdom is a flowing stream. মানুষের মুখের কথা গভীর জলের মতো, প্রজ্ঞার ঝরনা হল প্রবাহিত জলের স্রোত।
5 It is not good to show partiality to the wicked, denying justice to the righteous. দুষ্টের পক্ষপাত করা ভাল নয়, বিচারে ধার্ম্মিককে অস্বীকার করা উচিত নয়।
6 A fool's lips bring strife, and his mouth invites a beating. নির্বোধের ঠোঁট বিবাদ সঙ্গে করে আনে এবং তার মুখ প্রহারকে আহ্বান করে।
7 A fool's mouth is his ruin, and his lips are a snare to his soul. নির্বোধের মুখ তার সর্বনাশজনক, তার ঠোঁটের দ্বারা নিজেকে ফাঁদে ফেলে।
8 The words of a gossip are like choice morsels; they go down into the inmost being. পরচর্চাকারীর কথা সুস্বাদু এক টুকরো খাবারের মতো, তা দেহের ভিতরে নেমে যায়।
9 Whoever is slack in his work is brother to one who destroys. যে ব্যক্তি নিজের কাজে অলস, সে বিনাশকের ভাই।
10 The name of our Father is a strong tower; the righteous runs into it and is safe. সদাপ্রভুর নাম শক্তিশালী দূর্গ; ধার্মিক তারই মধ্যে পালায় এবং রক্ষা পায়।
11 A rich man's wealth is his fortified city; in his imagination it is like a high wall. ধনীর ধন সম্পত্তি তার শক্তিশালী শহর এবং তার কল্পনা তা উঁচু প্রাচীর।
12 Before destruction the human heart is proud, but humility comes before honor. অধঃপতনের আগে মানুষের হৃদয় গর্বিত হয়, কিন্তু সম্মানের আগে নম্রতা আসে।
13 If one answers before he listens, it is his foolishness and his shame. শোনার আগে যে উত্তর করে, তা তার বোকামিতা ও অপমান।
14 A person's spirit can sustain him through sickness, but a crushed spirit—who can bear it? মানুষের আত্মা তার অসুস্থতা সহ্য করতে পারে, কিন্তু ভগ্ন আত্মা কে বহন করতে পারে?
15 The discerning heart acquires knowledge, and the ear of the wise seeks it out. বুদ্ধিমানের হৃদয় জ্ঞান অর্জন করে এবং জ্ঞানবানদের কান জ্ঞানের খোঁজ করে।
16 A person's gift opens the way for him and brings him before important people. মানুষের উপহার তার জন্য পথ খোলে এবং গুরুত্বপূর্ণ লোকদের সামনে তাকে আনে।
17 The first to state his case seems right, until another comes and examines him. যে প্রথমে নিজের ঘটনা সমর্থন করে, তাকে ধার্মিক মনে হয়; শেষ পর্যন্ত তার প্রতিবাসী আসে এবং তার পরীক্ষা করে।
18 Casting the lot settles disputes and separates strong opponents. গুলিবাঁটের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হয় এবং শক্তিশালী বিরোধীদের আলাদা করে।
19 An offended brother is harder to win than a fortified city, and disputes are like the bars of a fortress. বিরক্ত ভাই শক্তিশালী শহরের থেকে অজেয় এবং ঝগড়া দুর্গের বাধার মত।
20 From the fruit of a person's mouth his stomach is satisfied; with the yield of his lips he is filled. মানুষের হৃদয় তার মুখের ফলে পেট ভরে যায়, সে নিজের ঠোঁটের ফসলে সন্তুষ্ট হয়।
21 Death and life are in the power of the tongue, and those who love it will eat its fruit. মরণ ও জীবন জিভের ক্ষমতায় এবং যারা তা ভালবাসে, তারা তার ফল খাবে।
22 He who finds a wife finds what is good and receives favor from our Father. যে স্ত্রী পায়, সে ভালো জিনিস পায় এবং সদাপ্রভুর কাছ থেকে অনুগ্রহ পায়।
23 The poor person pleads for mercy, but the rich answers harshly. গরিব লোক করুণার আবেদন করে, কিন্তু ধনী লোক কঠোরভাবে উত্তর দেয়।
24 A man of many companions may come to ruin, but there is a friend who sticks closer than a brother. যার অনেক বন্ধু আছে বলে দাবি করে, সে সর্বনাশ ডেকে আনে; কিন্তু ভাইয়ের থেকেও ঘনিষ্ঠ এক বন্ধু আছেন।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]