Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Psalms 136 IRVBen

Side by side with the Father's Heart Bible™

1সদাপ্রভুুকে ধন্যবাদ দাও;কারণ তিনি মঙ্গলময়;কারণ তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷

2ঈশ্বরের ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণতাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷

3ধন্যবাদ দাও প্রভুদের প্রভুকে,তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷

4যিনি একা মহৎ আশ্চর্য্য কাজ করেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷

5যিনি প্রজ্ঞার দ্বারা আকাশমণ্ডল সৃষ্টি করেছেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

6যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করেছেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

7যিনি বৃহৎ জ্যোতি সৃষ্টি করেছেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

8যিনি দিনের কর্ত্তৃত্ব করার জন্য সূর্য্য সৃষ্টি করেছেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

9রাতে কর্ত্তৃত্ব করার জন্য চাঁদও তারার মালা সৃষ্টি করেছেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

10তাঁর স্তব কর,যিনি প্রথম জাতকের সম্বন্ধে মিশরকে আঘত করলেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

11এবং তাদের মধ্য থেকে ইস্রেয়েলকে বের করে আনলেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

12শক্তিশালী হাতএবং ওঠানো বাহু দ্বারাই আনলেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

13তাঁর স্তব কর,যিনি লোহিত সাগরকে দুভাগ করলেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷

14এবং তাঁর মধ্য দিয়ে ইস্রায়েল কে পার করলেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

15কিন্তু ফরৌণ এবং তাঁর বাহিনীকেলোহিত সাগরে ছুঁড়ে দিলেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

16তাঁর স্তব কর, যিনি নিজের লোকেদেরকেপ্রান্তরের মধ্য দিয়ে গমন করালেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী,

17যিনি মহান রাজাদের হত্যা করলেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

18বিখ্যাত রাজাদের হত্যা করলেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

19ইমোরীয়দের রাজা সীহোনকে,তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

20ও বাশনের রাজা ওগকে বধ করলেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

21এবং তাদের দেশ অধিকারের জন্য দিলেন,তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

22তাঁর দাস ইস্রায়েল কে অধিকারের জন্য দিলেন,তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

23তিনি আমাদের হীনাবস্থায় আমাদেরকে মনে করলেন,তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

24যিনি শত্রুর ওপর আমাদের বিজয় দিলেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

25তিনি সব জীবন্ত প্রাণীকে খাবার দেন;তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

26স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দাও,তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]