Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Proverbs 13 IRVBen

Side by side with the Father's Heart Bible™

1জ্ঞানবান ছেলে বাবার শাসন মানে,কিন্তু ব্যঙ্গকারী ভর্ত্সনা শোনে না।

2মানুষ নিজের মুখের ফলের মাধ্যমে ভালো জিনিস ভোগ করে;কিন্তু বিশ্বাসঘাতকদের অভিলাষ উত্পীড়ন ভোগ করে।

3যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে;যে ঠোঁট বড় করে খুলে দেয়, তার সর্বনাশ হয়।

4অলসের অভিলাষ লালসা করে, কিছুই পায় না;কিন্তু পরিশ্রমীদের অভিলাষ প্রচুর পরিমাণে সন্তুষ্ট হয়।

5ধার্মিক মিথ্যা কথা ঘৃণা করে;কিন্তু দুষ্ট লোক আপত্তিকর, সে লজ্জা সৃষ্টি করে।

6ধার্ম্মিকতা সততাকে রক্ষা করে;কিন্তু দুষ্ট তার পাপের জন্য নিপাতিত হয়।

7কেউ নিজেকে ধনবান দেখায়, কিন্তু তার কিছুই নেই;কেউ বা নিজেকে গরিব দেখায়, কিন্তু তার মহাধন আছে।

8মানুষের ধন তার প্রাণের প্রায়শ্চিত্ত;কিন্তু গরিব লোক ধমক শোনে না।

9ধার্ম্মিকের আলো আনন্দ করে;কিন্তু দুষ্টদের প্রদীপ নিভে যায়।

10অহঙ্কারে কেবল বিবাদ সৃষ্টি হয়;কিন্তু যারা পরামর্শ মানে, প্রজ্ঞা তাদের সঙ্গে।

11অনেক অসারতায় অর্জন করা ধন ক্ষয় পায়;কিন্তু যে ব্যক্তি হাতের মাধ্যমেকাজ করে সঞ্চয় করে, সে অনেক পায়।

12আশার বিলম্ব হৃদয়ের পীড়াজনক;কিন্তু আকাঙ্খার পূর্ণতা জীবনবৃক্ষ।

13যে বাক্য তুচ্ছ করে, সে নিজের সর্বনাশ ঘটায়;যে সম্মানের আজ্ঞা মানে, সে পুরষ্কার পায়।

14জ্ঞানবানের শিক্ষা জীবনের ঝরনা,তা মৃত্যুর ফাঁদ থেকে দূরে যাবার পথ।

15সুবুদ্ধি অনুগ্রহজনক,কিন্তু বিশ্বাসঘাতকদের পথ অন্তহীন।

16যে কেউ সতর্ক, সে জ্ঞানের সঙ্গে কাজ করে;কিন্তু নির্বোধ তার মূর্খতা প্রদর্শন করে।

17দুষ্ট দূত বিপদে পড়ে,কিন্তু বিশ্বস্ত দূত পুনর্মিলন আনে।

18যে শাসন অমান্য করে,সে দরিদ্রতা ও লজ্জা পায়;কিন্তু যে সংশোধন শেখে, সে সম্মানিত হয়।

19প্রাণে মধুর আকাঙ্খার উপলব্ধি হয়;কিন্তু মন্দ থেকে সরে যাওয়া নির্বোধদের ঘৃণিত।

20জ্ঞানীদের সঙ্গে চল, জ্ঞানী হবে;কিন্তু যে নির্বোধদের বন্ধু, সে অপকার ভোগ করবে।

21বিপর্যয় পাপীদের পরে দৌড়ায়;কিন্তু ধার্ম্মিকদেরকে ভালোর পুরষ্কার দেওয়া হয়।

22সৎ লোক তার নাতিদের জন্য উত্তরাধিকার রেখে যায়;কিন্তু পাপীর ধন ধার্ম্মিকের জন্যে সঞ্চিত হয়।

23গরিবদের ভূমির চাষে প্রচুর খাদ্য হয়;কিন্তু অবিচারের দ্বারা তা দূরে সরে যায়।

24যে শাসন না করে, সে ছেলেকে ঘৃণা করে;কিন্তু যে তাকে ভালবাসে, সে সযত্নে শাসন করে।

25ধার্মিক প্রাণের তৃপ্তি পর্যন্ত আহার করে,কিন্তু দুষ্টদের পেট সবদিন ক্ষুর্ধাত থাকে।

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]