Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Proverbs 9 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Wisdom has built her house; she has hewn out her seven pillars. প্রজ্ঞা নিজের ঘর তৈরী করেছে, সে কুঠার দিয়ে কেটে সাতটা স্তম্ভ খোদাই করেছে;
2 She has slaughtered her animals; she has mixed her wine; she has also set her table. সে নিজের পশুর মাংস প্রস্তুত করেছে; সে আঙ্গুর রস মিশিয়েছে এবং সে নিজের মেজও সাজিয়েছে।
3 She has sent out her young women to call from the highest places of the town: সে নিজের দাসীদেরকে পাঠিয়েছে, সে নগরের সবচেয়ে উঁচু জায়গা থেকে ডেকে বলে,
4 "Whoever is simple, let him come in here!" To the one who lacks sense she says, “যে সরল, সে এই জায়গায় আসুক; যার বুদ্ধি নেই সে তাকে বলে,
5 "Come, eat my bread and drink the wine I have mixed. এস, আমার খাদ্য দ্রব্য খাও, আমার মেশানো আঙ্গুর রস পান কর।”
6 Leave your simple ways, and live; walk in the way of insight." নির্বোধদের সঙ্গ ছেড়ে জীবন ধারণ কর, সুবিবেচনার পথে চলো।
7 Whoever corrects a mocker brings abuse on himself, and whoever rebukes a wicked man gets hurt. যে নিন্দককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়, যে দুষ্টকে তিরস্কার করে, সে কলঙ্ক পায়।
8 Do not rebuke a mocker, or he will hate you; rebuke a wise man, and he will love you. নিন্দককে অনুযোগ কোরো না, পাছে সে তোমাকে ঘৃণা করে; জ্ঞানবানকেই অনুযোগ কর, সে তোমাকে প্রেম করবে।
9 Instruct a wise man and he will grow wiser; teach a righteous man and he will learn even more. জ্ঞানবানকে [শিক্ষা] দাও, সে আরও জ্ঞানবান হইবে; ধার্ম্মিককে জ্ঞান দাও, তার পাণ্ডিত্য বাড়বে।
10 The fear of our Father is the beginning of wisdom, and the knowledge of the Holy One is insight. পবিত্র সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার শুরু, পবিত্রতম-বিষয়ের জ্ঞানই সুবিবেচনা।
11 For by me your days will be multiplied, and years will be added to your life. কারণ আমার থেকেই তোমার আয়ু বাড়বে, তোমার জীবনের বছরের সংখ্যা বাড়বে।
12 If you are wise, you are wise for yourself; if you scoff, you alone will bear it. তুমি যদি জ্ঞানবান হও, নিজেরই মঙ্গলের জন্য জ্ঞানবান হবে, যদি নিন্দা কর, একাই তা বহন করবে।
13 The woman Folly is loud; she is naive and knows nothing. বুদ্ধিহীন স্ত্রীলোক ঝগড়াটি, সে অবোধ, কিছুই জানে না।
14 She sits at the door of her house, on a seat at the highest places of the town, সে নিজের ঘরের দরজায় বসে, নগরের উঁচু জায়গায় আসন পেতে বসে;
15 calling to those who pass by, who are going straight on their way: সে পথিকদেরকে ডাকে, সরলপথগামীদেরকে ডাকে,
16 "Whoever is simple, let him come in here!" And to the one who lacks sense she says, যে অবোধ, সে এই জায়গায় আসুক, যে বুদ্ধিহীন, সে তাকে বলে,
17 "Stolen water is sweet, and bread eaten in secret is pleasant." চুরি করা জল মিষ্টি, নিরালার খাবার সুস্বাদু।
18 But he does not know that the dead are there, that her guests are in the depths of the grave. কিন্তু সে জানে না যে, মৃতরাই সেখানে থাকে, ওরা অতিথিরা পাতালের নীচে থাকে।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]