Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Proverbs 8 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Does not Wisdom call out, and understanding raise her voice? প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি চিত্কার করে না?
2 Atop the heights along the way, where the paths meet, she takes her stand. সে পথের পাশে উঁচু জায়গার চূড়োয়, মার্গ সকলের সংযোগ স্থানে দাঁড়ায়;
3 Beside the gates, at the entrance to the city, at the doorways she cries aloud: সে প্রবেশ দরজার কাছে, নগরের দরজার কাছে সে চিত্কার করে বলে,
4 "To you, all people, I call out; my voice reaches all humanity. “হে মানুষেরা, আমি তোমাদেরকে ডাকি এবং মানবজাতির সন্তানদের কাছে আমি আমার রব তুলি।
5 You who are simple, learn prudence; you who are foolish, gain an understanding heart. হে নির্বোধেরা, চতুরতা শিক্ষা কর; হে নির্বোধ সব, সুবুদ্ধি হৃদয় হও।
6 Listen, for I speak of noble things, and everything I say is right. শোনো, কারণ আমি উত্কৃষ্ট কথা বলব এবং যখন আমার ঠোঁট খুলবে যা সঠিক তা বলব।
7 My mouth utters truth, for my lips detest wickedness. আমার মুখ সত্য কথা বলবে এবং দুষ্টতা আমার ঠোঁটের ঘৃণার বস্তু।
8 All the words of my mouth are righteous; none of them is twisted or crooked. আমার মুখের সব বাক্য ধর্ম্মময়; তার মধ্যে বাঁকা বা খারাপ কিছুই নেই।
9 To the one who understands they are all clear, and right to those who find knowledge. বুদ্ধিমানের কাছে সে সব স্পষ্ট, জ্ঞানীদের কাছে সে সব সরল।
10 Take my instruction instead of silver, and knowledge rather than choice gold, আমার শাসনই গ্রহণ কর, রূপা নয়, উত্কৃষ্ট সোনার থেকে জ্ঞান নাও।
11 for wisdom is better than jewels, and nothing you desire can compare with her. কারণ আমি, প্রজ্ঞা, মুক্তোর থেকেও ভালো, কোনো ইচ্ছার বস্তু তার সমান নয়।
12 I, Wisdom, dwell with prudence, and I find knowledge and discretion. আমি প্রজ্ঞা, চতুরতার ঘরে বাস করি এবং আমি বিচক্ষণ ও জ্ঞানের অধিকারী।
13 The fear of our Father is to hate evil. Pride and arrogance, the evil way, and perverse speech I hate. সদাপ্রভুর ভয় দুষ্টদের প্রতি ঘৃণা; অহঙ্কার, দাম্ভিকতা ও খারাপ পথ এবং কুটিল কথা আমি ঘৃণা করি।
14 Counsel is mine, and sound wisdom; I am understanding; strength is mine. পরামর্শ ও বুদ্ধিকৌশল আমার, আমিই সুবিবেচনা, পরাক্রম আমার।
15 By me kings reign, and rulers decree what is just; আমার জন্য রাজারা রাজত্ব করেন, মন্ত্রিরা ধর্ম্মব্যবস্থা স্থাপন করেন।
16 by me princes govern, and nobles—all who rule with justice. আমার জন্য শাসনকর্তারা শাসন করেন, অধিপতিরা, পৃথিবীর সব বিচারকর্তারা, করেন।
17 I love those who love me, and those who search for me find me. যারা আমাকে প্রেম করে, আমিও তাদেরকে প্রেম করি, যারা সযত্নে আমাকে খোঁজে তারা আমাকে পায়।
18 With me are riches and honor, enduring wealth and righteousness. আমার কাছে আছে ঐশ্বর্য্য ও সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্ম্মিকতা।
19 My fruit is better than gold, than the finest gold, and what I yield surpasses choice silver. সোনা ও বিশুদ্ধ সোনার থেকেও আমার ফল ভালো, আমি যা উত্পাদন করি তা বিশুদ্ধ রূপার থেকে ভালো।
20 I walk in the way of righteousness, along the paths of justice, আমি ধার্মিকতার পথে চলি, ন্যায়ের মধ্য দিয়ে যাই,
21 giving wealth as an inheritance to those who love me, and filling their treasuries. যেন, যারা আমাকে প্রেম করে, তাদেরকে সম্পদ দিই, তাদের ভান্ডার সব পরিপূর্ণ করি।
22 Our Father brought me forth at the beginning of his way, before his works of old. সদাপ্রভু নিজের পথের শুরুতে আমাকে রেখে ছিলেন, তাঁর কাজ সকলের আগে, আগে থেকে।
23 From ages past I was established, from the beginning, before the earth began. আমি স্থাপিত হয়েছি অনাদিকাল থেকে, আদি থেকে, পৃথিবী সৃষ্টির আগে থেকে।
24 When there were no deep waters I was brought forth, when there were no springs overflowing with water. সেখানে সমুদ্রের আগে, তখন আমি জন্মেছিলাম, যখন জলভর্তি ঝরনা সব হয়নি।
25 Before the mountains were settled, before the hills, I was brought forth, পর্বত সব বসানোর আগে, উপপর্বত সবার আগে আমি জন্মেছিলাম;
26 while he had not yet made the earth and its fields, or the first dust of the world. তখন তিনি স্থল ও মাঠ সৃষ্টি করেননি, জগতের ধূলোর প্রথম অণুও সৃষ্টি করেননি।
27 When he set the heavens in place, I was there; when he drew a circle over the face of the deep, যখন তিনি আকাশমন্ডল প্রতিষ্ঠা করেন, তখন আমি সেখানে ছিলাম; যখন তিনি জলধিপৃষ্ঠের ওপর চক্রাকার সীমা নির্ধারন করলেন,
28 when he set the skies in place above, when he established the springs of the deep, যখন তিনি ওপরের আকাশ দৃঢ়রূপে তৈরী করলেন, যখন জলের ঢেউ সব শক্তিশালী হল,
29 when he set for the sea its boundary so the waters would not cross their limits, when he marked out the foundations of the earth, যখন তিনি সমুদ্রের সীমা ঠিক করলেন, যেন জল তাঁর আদেশ অমান্য না করে, যখন তিনি পৃথিবীর মূল নির্ধারণ করলেন;
30 then I was beside him as a master craftsman, and I was his daily delight, rejoicing before him always, সেই দিন আমি তার কাছে কৌশলী কারিগর ছিলাম; আমি দিনের র পর দিন আনন্দময় ছিলাম, তার সামনে প্রতিদিন আমোদ করতাম;
31 rejoicing in his whole world, and delighting in the human family. আমি তাঁর ভূমন্ডলে আমোদ করতাম, মানুষের ছেলেদের নিয়ে আনন্দ করতাম।
32 And now, my children, listen to me: blessed are those who keep my ways. এবং এখন, আমার পুত্ররা, এখন আমার কথা শোনো; কারণ তারা ধন্য, যারা আমার পথে চলে।
33 Listen to instruction and be wise; do not ignore it. তোমরা শাসনের কথা শোনো, জ্ঞানবান হও; তা অগ্রাহ্য কোরো না।
34 Blessed is the one who listens to me, watching daily at my gates, waiting beside my doorway. ধনী সেই ব্যক্তি, যে আমার কথা শোনে, যে দিন দিন আমার দরজায় জেগে থাকে, আমার দরজার পাশে অপেক্ষা করে।
35 For whoever finds me finds life and receives favor from our Father. কারণ যে আমাকে পায়, সে জীবন পায় এবং সদাপ্রভুর অনুগ্রহ লাভ করে।
36 But whoever misses me harms his own soul; all who hate me love death." কিন্তু যে আমার বিরুদ্ধে পাপ করে, সে নিজেকে করে; সে সব লোক ঘৃণা করে, তারা মৃত্যুকে ভালবাসে।”
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]