Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Proverbs 7 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 My son, keep my words, and store up my commandments within you. আমার পুত্র, আমার কথা সব পালন কর, আমার আদেশ সব তোমার কাছে সঞ্চয় কর।
2 Keep my commandments and live; guard my teaching as the apple of your eye. আমার আদেশ সব পালন কর, জীবন পাবে এবং চোখের তারার মত আমার ব্যবস্থা রক্ষা কর;
3 Bind them on your fingers; write them on the tablet of your heart. তোমার আঙ্গুলে সেগুলো বেঁধে রাখ, তোমার হৃদয় ফলকে তা লিখে রাখ।
4 Say to wisdom, "You are my sister," and call understanding your dearest friend, প্রজ্ঞাকে বল, “তুমি আমার বোন এবং সুবিবেচনাকে তোমার সখী বল,”
5 to keep you from the forbidden woman, from the stranger with her smooth words. তাতে তুমি পরস্ত্রী থেকে রক্ষা পাবে, ব্যাভিচারিনীর স্বছন্দ শব্দ থেকে রক্ষা পাবে।
6 For at the window of my house I looked down through my lattice, আমি নিজের ঘরের জানালা থেকে জালি দিয়ে দেখছিলাম;
7 and I saw among the naive, I noticed among the young men, a youth who lacked sense, নির্বোধদের মধ্যে আমার চোখ পড়ল, আমি যুবকদের মধ্যে এক জনকে দেখলাম, সে বুদ্ধিহীন যুবক।
8 passing through the street near her corner, taking the road to her house, সে গলিতে গেল, ঐ স্ত্রীর কোণের কাছে আসল, তার বাড়ীর পথে চলল।
9 in the twilight, as the day faded, in the dark of night and gloom. তখন সন্ধ্যাবেলা, দিন শেষ হয়েছিল, রাত অন্ধকার হয়েছিল।
10 And there a woman comes to meet him, dressed like a prostitute, with cunning in her heart. তখন দেখ, এক স্ত্রী তার সামনে আসল, সে বেশ্যার পোশাক পরেছিল ও অভিসন্ধির হৃদয় ছিল;
11 She is loud and defiant; her feet will not stay at home. সে ঝগড়াটে ও অবাধ্যা, তার পা ঘরে থাকে না;
12 Now in the street, now in the squares, she lurks at every corner. সে কখনও সড়কে, কখনও রাস্তায়, কোণে কোণে অপেক্ষা করতে থাকে।
13 She grabs him and kisses him, and with a brazen face she says to him: সে তাকে ধরে চুমু খেল, নির্লজ্জ মুখে তাকে বলল,
14 "I had peace offerings to bring; today I have paid my vows. আমাকে মঙ্গলের জন্য বলিদান করতে হয়েছে, আজ আমি নিজের মানত পূর্ণ করেছি;
15 So I came out to meet you, to look for you eagerly, and I have found you. তাই তোমার সঙ্গে দেখা করতে বাইরে এসেছি, সযত্নে তোমার মুখ দেখতে এসেছি, তোমাকে পেয়েছি।
16 I have spread my bed with coverings, with colored linens from Egypt. আমি খাটে বুটাদার চাদর পেতেছি, মিশরের সূতোর্ চিত্রবিচিত্র পর্দার কাপড় লাগিয়েছি।
17 I have perfumed my bed with myrrh, aloes, and cinnamon. আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়ে নিজের বিছানা গন্ধে ভরিয়ে দিয়েছি।
18 Come, let us drink deep of love until morning; let us lose ourselves in love. চল, আমরা সকাল পর্যন্ত কামরসে মত্ত হই, আমরা প্রেমের বাহুল্যে আমোদ করি।
19 For my husband is not at home; he has gone on a long journey. কারণ কর্তা ঘরে নেই, তিনি দূরে গেছেন;
20 He took a bag of money with him and will not come home until the full moon." টাকার তোড়া সঙ্গে নিয়ে গেছেন, পূর্ণিমার দিন ঘরে আসবেন।
21 With all her persuasive words she sways him; with her smooth lips she draws him in. অনেক মিষ্টি কথায় সে তার মন চুরি করল, ঠোটের চাটুকরিতে তাকে আকর্ষণ করল।
22 All at once he follows her, like an ox going to the slaughter, like a deer stepping into a snare, তখনি সে তার পেছনে গেল, যেমন গরু মরতে যায়, যেমন শেকলে বাঁধা ব্যক্তি বকর শাস্তি পেতে যায়;
23 until an arrow pierces its liver; like a bird darting into a trap, he does not know it will cost him his life. শেষে তার যকৃত বানে বিধল; যেমন পাখি ফাঁদে পড়তে বেগে ধাবিত হয়, আর জানে না যে, তার জীবন বিপদগ্রস্ত।
24 Now then, my sons, listen to me, and pay attention to what I say. এখন আমার পুত্ররা, আমার কথা শোন, আমার মুখের কথায় মন দাও।
25 Do not let your heart turn aside to her ways; do not wander into her paths. তোমার মন ওর পথে না যাক, তুমি ওর পথে যেও না।
26 For she has brought down many victims; her slain are a mighty multitude. কারণ সে অনেককে আঘাত করে মেরে ফেলেছে, তারা গণনা করতে পারবে না।
27 Her house is the road to the grave, going down to the chambers of death. তার ঘর পাতালের পথ, যে পথ মৃত্যুর কক্ষে নেমে যায়।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]