Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Proverbs 6 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 My son, if you have put up security for your neighbor, if you have shaken hands in pledge for a stranger, আমার পুত্র, তুমি যদি তোমার অর্থ সরিয়ে রাখো যেমন তোমার প্রতিবেশীর জামিন হয়ে থাক, যদি তুমি কাউকে ঋণ দেবার জন্য প্রতিশ্রুতি দিয়ে থাক, তবে তুমি তা জানো না,
2 you have been snared by the words of your mouth, caught by the words of your mouth. তবে তুমি নিজেই তোমার প্রতিশ্রুতির ফাঁদে পড়েছ, নিজের মুখের কথায় ধরা পড়েছ।
3 Then do this, my son, and free yourself, for you are now at your neighbor's mercy: go, humble yourself, and plead with your neighbor. এই ব্যাপারে, আমার পুত্র, এটা কর এবং নিজেকে রক্ষা কর; কারণ তুমি তোমার প্রতিবেশীর দয়ার পাত্র হয়েছ, যাও এবং নিজেকে নত কর এবং তোমাকে মুক্ত করতে প্রতিবেশীর কাছে ভিক্ষা চাও;
4 Give no sleep to your eyes, no slumber to your eyelids. তোমার চোখে ঘুম আসতে দিও না, চোখের পাতাকে বন্ধ হতে দিও না;
5 Free yourself like a gazelle from the hand, like a bird from the hand of the trapper. নিজেকে হরিণের মত ব্যাধের হাত থেকে, পাখির মত শিকারীর হাত থেকে উদ্ধার কর।
6 Go to the ant, you sluggard; consider her ways and be wise. হে অলস, তুমি পিপড়ের দিকে তাকাও, তার কাজ সব দেখে জ্ঞানবান হও।
7 Without having any chief, officer, or ruler, তার কোনো সেনাপতি, কর্মচারী বা শাসক নেই,
8 she prepares her bread in summer and gathers her food in harvest. তবু সে গরমকালে নিজের খাবার তৈরী করে, শস্য কাটবার দিনের খাবার সঞ্চয় করে।
9 How long will you lie there, sluggard? When will you arise from your sleep? হে অলস, তুমি কত কাল শুয়ে থাকবে? কখন ঘুম থেকে উঠবে?
10 A little sleep, a little slumber, a little folding of the hands to rest, “আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, আর একটু শুয়ে হাত জড়সড় করব,”
11 and poverty will come upon you like a robber, and scarcity like an armed man. তাই তোমার দরিদ্রতা ডাকাতের মত আসবে, তোমার অভাব সজ্জিত সৈন্যর মত আসবে।
12 A worthless person, a wicked man, goes about with crooked speech, অপদার্থ লোক, যে লোক অপরাধী, সে কথার কুটিলতায় চলে,
13 winks with his eyes, signals with his feet, points with his fingers, তার চোখ পিটপিট করে, পা দিয়ে ইঙ্গিত করে, সে আঙুল দিয়ে সংকেত দেয়,
14 with perverted heart he devises evil, continually sowing discord; তার হৃদয়ে কুটিলতা থাকে, সে সব দিন খারাপ ভাবনা করে, সে ঝগড়া বাধিয়ে দেয়।
15 therefore calamity will come upon him suddenly; in a moment he will be broken beyond healing. সেই জন্য হঠাৎ তার বিপদ আসবে, হঠাৎ সে ভেঙে পড়বে; আর প্রতিকার হবে না।
16 There are six things our Father hates, seven that are detestable to him: এই ছয়টি বস্তুকে সদাপ্রভু ঘৃণা করেন, সাতটি জিনিস তাঁর কাছে জঘন্যতম;
17 haughty eyes, a lying tongue, and hands that shed innocent blood, গর্বিতের চোখ, মিথ্যাবাদী জিভ, নির্দোষের রক্তপাতকারী হাত,
18 a heart that devises wicked plans, feet that hurry to run to evil, খারাপ ভাবনাকারী হৃদয়, খারাপ কাজ করতে দ্রুতগামী পা,
19 a false witness who breathes out lies, and one who sows discord among brothers. সাক্ষী যে মিথ্যা কথা বলে ও যে ভাইদের মধ্যে বিবাদ বপন করে।
20 My son, keep your father's commandment, and do not forsake your mother's teaching. আমার পুত্র, তুমি তোমার বাবার আদেশ পালন কর এবং তোমার মায়ের শিক্ষা ত্যাগ কোরো না।
21 Bind them on your heart always; tie them around your neck. সব দিন তা তোমার হৃদয়ে গেঁথে রাখ, তোমার গলায় বেঁধে রাখ।
22 When you walk, they will lead you; when you lie down, they will watch over you; and when you awake, they will talk with you. যখন তুমি হাঁটবে তারা তোমাকে পথ দেখাবে, যখন তুমি ঘুমাবে, তারা তোমার দিকে নজর রাখবে এবং তুমি যখন জেগে থাকবে, তারা তোমাকে শিক্ষা দেবে।
23 For the commandment is a lamp and the teaching a light, and the reproofs of discipline are the way of life, কারণ আজ্ঞা প্রদীপ ও শিক্ষা আলো এবং নিয়মানুবর্তিতার অনুযোগ জীবনের পথ;
24 to keep you from the evil woman, from the smooth tongue of the adulteress. সে তোমাকে রক্ষা করবে অসৎ নারী থেকে, ব্যাভিচারিনীর স্বছন্দ শব্দ থেকে।
25 Do not desire her beauty in your heart, and do not let her capture you with her eyelashes; তুমি হৃদয়ে ওর সৌন্দর্য্যে লালসিত হয়ো না এবং ওর চাহনিতে ধরা পড় না।
26 for the price of a prostitute is only a loaf of bread, but a married woman hunts down a precious life. একজন বেশ্যার সঙ্গে শোয়ার মূল্য একবেলা খাবারের দামের সমান হতে পারে, কিন্তু পরের স্ত্রী [মানুষের] মহামূল্য প্রাণ শিকার করে।
27 Can a man carry fire next to his chest and his clothes not be burned? কেউ যদি বুকের মধ্যে আগুন রাখে, তবে তার কাপড় কি পুড়ে যাবে না?
28 Or can one walk on hot coals and his feet not be scorched? কেউ যদি জ্বলন্ত আগুনের উপর দিয়ে চলে, তবে তার পায়ের তলা কি পুড়ে যাবে না?
29 So is he who sleeps with his neighbor's wife; none who touches her will go unpunished. সেরকম যে প্রতিবেশীর স্ত্রীর কাছে যায়; যে কারোর তার সঙ্গে সম্পর্ক থাকে, সে অদন্ডিত হয়ে যাবে না।
30 People do not despise a thief if he steals to satisfy his appetite when he is hungry, যখন সে ক্ষুধার্ত থাকে তার প্রয়োজনীয়তা মেটাবার জন্য যদি সে চুরি করে, লোকেরা সেই চোরকে অবজ্ঞা করে না।
31 but if he is caught, he will pay sevenfold; he will give all the goods of his house. কিন্তু যদি সে ধরা পড়ে, সে সাত গুণ ফিরিয়ে দেবে যা সে চুরি করেছে, সে অবশ্যই তার বাড়ির সব মূল্য দেবে।
32 He who commits adultery lacks sense; he who does it destroys himself. যে ব্যভিচার করে তার কোনো জ্ঞান নেই, সে তা করে নিজেকে ধ্বংস করে।
33 He will get wounds and dishonor, and his disgrace will not be wiped away. সে আঘাত ও অবমাননা পাবে; তার দুর্নাম কখনও ঘুচবে না।
34 For jealousy makes a man furious, and he will show no mercy in the day of vengeance. যেহেতু অন্তর্জ্বালা স্বামীর রাগ, প্রতিশোধের দিনের সে ক্ষমা করবে না;
35 He will accept no compensation; he will refuse no matter how large the bribe. সে কোন প্রকার প্রায়শ্চিত্ত গ্রাহ্য করবে না, অনেক ঘুষ দিলেও সন্মত হবে না।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]