Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Job 17 IRVBen

Side by side with the Father's Heart Bible™

1আমার আত্মা শেষ হয়েছেএবং আমার আয়ু শেষ;আমার কবর আমার জন্য তৈরী।

2অবশ্যই সেখানে আমার সঙ্গে উপহসকেরা থাকবে;আমার চোখ সবদিন তাদের প্ররোচনা দেখবে।

3“এখন একটা অঙ্গীকার কর,নিজের কাছে আমার জন্য জামিনদার হও;আর কে আছে যে আমায় সাহায্য করবে?

4তোমার জন্য, ঈশ্বর,তাদের হৃদয়কে বুদ্ধি থেকে দূরে রেখেছেন; এই জন্য,তুমি আমার উপরে তাদের প্রশংসা করবে না।

5যে ব্যক্তি পুরষ্কারের জন্য নিজের বন্ধুর নিন্দা করে,তার সন্তানদের চোখ অন্ধ হবে।

6কিন্তু তিনি আমাকে লোকেদের কাছে লোককথা করেছেন;তারা আমার মুখে থুতু দেয়।

7আমার চোখ দুঃখে ক্ষীণ হয়েছে;আমার শরীরের সমস্ত অংশ ছায়ার মত হয়েছে।

8সৎ লোক এর দ্বারা স্তব্ধ হয়ে যাবে;নির্দোষ লোক অধার্মিকদের বিরুদ্ধে উত্তেজিত হয়ে উঠবে।

9ধার্মিক লোক নিজের পথে চলবে;যে ব্যক্তি হাত পরিষ্কার করে সে দিন দিন শক্তিতে বৃদ্ধি পাবে।

10কিন্তু তোমরা সকলে, এখন এস;আমি তোমাদের মধ্যে কোন জ্ঞানী মানুষ পাব না।

11আমার আয়ুর দিন শেষ,আমার পরিকল্পনা শেষ,এমনকি আমার হৃদয়ের ইচ্ছা গুলো শেষ।

12এই লোকেরা, এই উপহসকেরা,রাতকে দিনের পরিবতন করে;সেই আলোকে, তারা বলে, তা অন্ধকারের কাছে।

13যেহেতু আমি পাতালকে আমার ঘর হিসাবে দেখি;যেহেতু আমি আমার খাট অন্ধকারে পাতি;

14যেহেতু আমি দুর্নীতিকে বলি,তুমি আমার বাবা এবং পোকাকে বলি,তুমি আমার মা, বা আমার বোন;

15তাহলে আমার আশা কোথায়?আমার আশার বিষয়ে, কে দেখতে পায়?

16আশা কি আমার সঙ্গে নিচে পাতালের দরজায় যাবেযখন আমরা ধূলোয় নামি?”

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]