Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Numbers 7 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 When Moses finished setting up the tabernacle, he anointed and dedicated it and all its furnishings, the altar and all its utensils, anointing and dedicating them. যে দিন মোশি সমাগম তাঁবু স্থাপন শেষ করলেন, সেটা অভিষেক ও পবিত্র করলেন, আর তার সমস্ত জিনিস এবং বেদি ও তার সমস্ত পাত্র অভিষেক ও পবিত্র করলেন।
2 Then Israel's leaders—heads of their fathers' houses, the tribal leaders in charge of the census—brought an offering. সেই দিন ইস্রায়েলের শাসনকর্তারা, পরিবারের নেতারা তাদের নৈবেদ্য উত্সর্গ করলেন। এই ব্যক্তিরা সমস্ত বংশের শাসনকর্ত্তা ছিলেন, তাঁরা গণনা করা লোকেদের উপরে নিযুক্ত ছিলেন।
3 They brought their offering before our Father: six covered wagons, twelve oxen—a wagon per two leaders, an ox for each—then presented them before the tabernacle. তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে উপহারের জন্য ছয়টি ঢাকা দেওয়া গরুর গাড়ি ও বারটি বলদ, দুটি শাসনকর্ত্তার জন্য একটি করে গরুর গাড়ি ও এক একজন এক একটি করে বলদ এনে সমাগম তাঁবুর সামনে উপস্থিত করলেন।
4 And our Father said to Moses, তখন সদাপ্রভু মোশিকে বললেন, তিনি বললেন,
5 "Take these from them for the tent of meeting's service; give them to the Levites, each according to his service." “তাদের থেকে নৈবেদ্য গ্রহণ কর এবং সেগুলি সমাগম তাঁবুর কাজে ব্যবহার করবে। তুমি সেগুলি লেবীয়দেরকে দেবে; এক এক জনকে তার কাজের প্রয়োজন অনুসারে দেবে।”
6 So Moses took the wagons and the oxen and gave them to the Levites. মোশি সেই সমস্ত গরুর গাড়ি ও বলদ গ্রহণ করে লেবীয়দেরকে দিলেন।
7 Two wagons and four oxen he gave to the sons of Gershon, according to their service. তিনি গের্শোনের সন্তানদের দুই গরুর গাড়ি ও চারটি বলদ দিলেন, কারণ সেগুলি তাদের কাজে প্রয়োজন।
8 He gave four wagons and eight oxen to Merari's sons, for their service, under Ithamar son of Aaron the priest. তিনি মরারির সন্তানদের চারটি গরুর গাড়ি ও আটটি বলদ হারোণ যাজকের ছেলে ঈথামরের তত্বাবধানে দিলেন। তিনি দিলেন কারণ তাদের কাজে সেগুলি প্রয়োজন ছিল।
9 To the sons of Kohath he gave none, since the holy things' service was theirs—carried on the shoulder. কিন্তু কহাতের সন্তানদের কিছুই দিলেন না, কারণ সমাগম তাঁবুর অন্তর্ভুক্ত সমস্ত জিনিসপত্রের ভার তাদের উপরে ছিল; তারা কাঁধে করে ভার বহন করত।
10 On the day the altar was anointed, the leaders brought its dedication offering; the leaders brought their offering before the altar. মোশি যেদিন বেদি অভিষেক করেছিলেন, সেদিনের নেতারা বেদি প্রতিষ্ঠার উপহার উত্সর্গ করলেন। সেই নেতারা বেদির সামনে নিজেদের উপহারও উত্সর্গ করলেন।
11 And our Father said to Moses, "Each day one leader is to bring his offering for the altar's dedication." সদাপ্রভু মোশিকে বললেন, “এক এক জন নেতা এক এক দিন বেদি প্রতিষ্ঠার জন্য নিজেদের উপহার উত্সর্গ করবে।”
12 Nahshon son of Amminadab, of Judah's tribe, presented his offering on the first day. প্রথম দিন, যিহূদা বংশের অম্মীনাদবের ছেলে নহশোন তাঁর উপহার আনলেন।
13 His offering: one silver plate, about three and a quarter pounds, and one silver basin, about one and three-quarter pounds, both filled with fine flour mixed with oil for a grain offering. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ ছিল।
14 One gold dish weighing about four ounces, full of incense; তিনি আরও ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি থালা দিলেন।
15 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; তিনি হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া দিলেন।
16 one male goat for a sin offering; তিনি পাপার্থক বলির জন্য এক ছাগ দিলেন।
17 for the peace offering: two oxen, five rams, five male goats, five year-old male lambs. This was Nahshon son of Amminadab's offering. তিনি মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া দিলেন। এগুলি অম্মীনাদবের ছেলে নহশোনের উপহার ছিল।
18 On the second day Nethanel son of Zuar, the leader of Issachar, presented an offering. দ্বিতীয় দিনের, ইষাখরের শাসনকর্ত্তা সূয়ারের ছেলে নথনেল উপহার আনলেন।
19 His offering: one silver plate weighing about three and a quarter pounds, one silver bowl weighing about one and three-quarter pounds, both filled with fine flour mixed with oil for a grain offering. তিনি তাঁর উপহার হিসাবে পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
20 One gold dish weighing about four ounces, full of incense; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
21 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া;
22 one male goat for a sin offering; পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল
23 for the peace offering: two oxen, five rams, five male goats, five year-old male lambs. This was Nethanel son of Zuar's offering. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া দিলেন। এটা সূয়ারের ছেলে নথনেলের উপহার।
24 On the third day it was Eliab son of Helon, the leader of the sons of Zebulun. তৃতীয় দিনের, সবূলূন সন্তানদের শাসনকর্ত্তা হেলোনের ছেলে ইলীয়াব তাঁর উপহার উত্সর্গ করলেন।
25 His offering: one silver plate weighing about three and a quarter pounds, one silver basin weighing about one and three-quarter pounds, both full of fine flour mixed with oil for a grain offering; তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
26 one gold dish weighing about four ounces, full of incense; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
27 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া;
28 one male goat for a sin offering; পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল
29 for the peace offering sacrifice: two oxen, five rams, five male goats, five male lambs a year old. This was Eliab son of Helon's offering. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি পুরুষ ভেড়া; এগুলি হেলোনের ছেলে ইলীয়াবের উপহার।
30 On the fourth day it was Elizur son of Shedeur, the leader of the sons of Reuben. চতুর্থ দিনের রূবেণ সন্তানদের শাসনকর্ত্তা শদেয়ুরের ছেলে ইলীষূর তাঁর উপহার উত্সর্গ করলেন।
31 His offering: one silver plate, about three and a quarter pounds, and one silver basin, about one and three-quarter pounds—both full of fine flour mixed with oil for a grain offering. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
32 One gold dish weighing about four ounces, full of incense; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
33 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া;
34 one male goat for a sin offering; পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল
35 and for the peace offering sacrifice: two oxen, five rams, five male goats, five male lambs a year old. This was Elizur son of Shedeur's offering. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি শদেয়ুরের ছেলে ইলীষূরের উপহার।
36 On the fifth day it was Shelumiel son of Zurishaddai, the leader of the sons of Simeon. পঞ্চম দিনের শিমিয়োন সন্তানদের শাসনকর্ত্তা সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল তাঁর উপহার উত্সর্গ করলেন।
37 His offering: one silver plate, about three and a quarter pounds, one silver basin, about one and three-quarter pounds, both full of fine flour mixed with oil for a grain offering. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
38 One gold dish weighing about four ounces, full of incense; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
39 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া;
40 one male goat for a sin offering; পাপার্থক বলিদানের জন্য এক পুরুষ ছাগল
41 for the sacrifice of peace offerings: two oxen, five rams, five male goats, five year-old male lambs. This was Shelumiel son of Zurishaddai's offering. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েলের উপহার।
42 On the sixth day it was Eliasaph son of Deuel, the leader of the sons of Gad. ষষ্ট দিনের গাদ সন্তানদের শাসনকর্ত্তা দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ তাঁর উপহার উত্সর্গ করলেন।
43 His offering was one silver plate, about three and a quarter pounds, and one silver basin, about one and three-quarter pounds, both filled with fine flour mixed with oil for a grain offering. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
44 One gold dish weighing about four ounces, full of incense; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
45 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া;
46 one male goat for a sin offering; পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগলের শাবক
47 for the peace offering: two oxen, five rams, five male goats, five male yearling lambs. This was Eliasaph son of Deuel's offering. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি দ্যূয়েলের ছেলে ইলীয়াসফের উপহার।
48 On the seventh day it was Elishama son of Ammihud, the leader of the sons of Ephraim. সপ্তম দিনের ইফ্রয়িম সন্তানদের শাসনকর্ত্তা অম্মীহূদের ছেলে ইলীশামা তাঁর উপহার উত্সর্গ করলেন।
49 His offering: one silver plate, about three and a quarter pounds, and one silver basin, about one and three-quarter pounds, both filled with fine flour mixed with oil for a grain offering; তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাণের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
50 one gold dish weighing about four ounces, full of incense; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
51 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া;
52 one male goat for a sin offering; পাপার্থক বলিদানের জন্য এক পুরুষ ছাগল
53 for the sacrifice of peace offerings: two oxen, five rams, five male goats, five male lambs a year old. This was Elishama son of Ammihud's offering. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি অম্মীহূদের ছেলে ইলীশামার উপহার।
54 On the eighth day it was Gamaliel son of Pedahzur, the leader of the sons of Manasseh. অষ্টম দিনের মনঃশি সন্তানদের শাসনকর্ত্তা পদাহসূরের ছেলে গমলীয়েল তাঁর উপহার উত্সর্গ করলেন।
55 His offering: one silver plate, about three and a quarter pounds, and one silver basin, about one and three-quarter pounds, both full of fine flour mixed with oil for a grain offering. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
56 One gold dish weighing about four ounces, full of incense; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ
57 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া;
58 one male goat for a sin offering; পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল
59 for the peace offering: two oxen, five rams, five male goats, five year-old male lambs. Offering of Gamaliel son of Pedahzur. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি পদাহসূরের ছেলে গমলীয়েলের উপহার।
60 On the ninth day it was Abidan son of Gideoni, the leader of the sons of Benjamin. নবম দিনের বিন্যামীন সন্তানদের শাসনকর্ত্তা গিদিয়োনির ছেলে অবীদান তাঁর উপহার উত্সর্গ করলেন।
61 His offering: one silver plate, about three and a quarter pounds, one silver basin, about one and three-quarter pounds, both full of fine flour mixed with oil for a grain offering. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
62 One gold dish weighing about four ounces, full of incense; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
63 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; হোমবলির জন্য এক বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া;
64 one male goat for a sin offering; পাপার্থক বলিদানের জন্য এক পুরুষ ছাগল
65 for the peace-offering sacrifice: two oxen, five rams, five male goats, five yearling male lambs. This was Abidan son of Gideoni's offering. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি গিদিয়োনির ছেলে অবীদানের উপহার।
66 On the tenth day it was Ahiezer son of Ammishaddai, the leader of the sons of Dan. দশম দিনের দান সন্তানদের শাসনকর্ত্তা অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর তাঁর উপহার উত্সর্গ।
67 His offering: one silver plate weighing about three and a quarter pounds, one silver basin weighing about one and three-quarter pounds, both full of fine flour mixed with oil for a grain offering. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
68 One gold dish weighing about four ounces, full of incense; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
69 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া;
70 one male goat for a sin offering; পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল
71 for the peace-offering sacrifice: two oxen, five rams, five male goats, five male year-old lambs. This was Ahiezer son of Ammishaddai's offering. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষরের উপহার।
72 On the eleventh day it was Pagiel son of Ochran, the leader of the sons of Asher. এগারো দিনের আশেরের লোকদের শাসনকর্ত্তা অক্রণের ছেলে পগীয়েল তাঁর উপহার উত্সর্গ করলেন।
73 He offered a silver plate, about three and a quarter pounds, and a silver basin, about one and three-quarter pounds, both filled with fine flour mixed with oil for a grain offering; তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
74 one gold dish weighing about four ounces, full of incense; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
75 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া;
76 one male goat for a sin offering; পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল
77 and for the sacrifice of peace offerings: two oxen, five rams, five male goats, five male lambs a year old. The offering of Pagiel son of Ochran. ও মঙ্গলার্থক বলির জন্য দুই ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি অক্রণের ছেলে পগীয়েলের উপহার।
78 On the twelfth day it was Ahira son of Enan, the leader of the sons of Naphtali. বারো দিনের নপ্তালি সন্তানদের শাসনকর্ত্তা ঐননের ছেলে অহীরঃ তাঁর উপহার উত্সর্গ করলেন।
79 His offering: one silver plate, about three and a quarter pounds, and one silver basin, about one and three-quarter pounds, both filled with fine flour mixed with oil for a grain offering. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশো ত্রিশ শেকল পরিমাপের রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাপের রূপার একটি বাটি, এই দুটি পাত্র ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো সূক্ষ্ম সূজিতে পূর্ণ;
80 One gold dish weighing about four ounces, full of incense; ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাপের সোনার একটি চামচ;
81 one young bull, one ram, and one male lamb a year old, for a burnt offering; হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়া;
82 one male goat for a sin offering; পাপার্থক বলিদানের জন্য একটি পুরুষ ছাগল
83 and for the peace-offering sacrifice: two oxen, five rams, five male goats, five male lambs a year old. Ahira son of Enan's offering. ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি পুরুষ ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া; এগুলি ঐননের ছেলে অহীরের উপহার।
84 This was the altar's dedication offering when it was anointed, from Israel's leaders: twelve silver plates, twelve silver basins, twelve gold dishes. মোশি যেদিন বেদিটি অভিষেক করলেন সেদিন ইস্রায়েলের সমস্ত শাসনকর্তারা সমস্ত জিনিস উত্সর্গ করলেন। তাঁরা রূপার বারোটি থালা, রূপার বারোটি বাটি, সোনার বারোটি চামচ উত্সর্গ করলেন।
85 Each silver plate weighed about three and a quarter pounds, each basin about one and three-quarter pounds; all the silver of the vessels totaled about sixty pounds. তার প্রত্যেক থালা একশো ত্রিশ শেকল এবং প্রত্যেকটি বাটি সত্তর শেকল; মোট পাত্রের রূপার পরিমাণ পবিত্র স্থানের শেকল অনুসারে দুই হাজার চারশো শেকল।
86 The twelve gold dishes full of incense weighed about four ounces each; all the gold totaled about three pounds. ধূপে পরিপূর্ণ সোনার বারোটি চামচের পরিমাণ পবিত্র স্থানের শেকল অনুসারে দশ শেকল; মোট এইসব চামচের সোনার একশো কুড়ি শেকল।
87 All the cattle for the burnt offering: twelve bulls, twelve rams, twelve year-old male lambs, with their grain offering; and twelve male goats for the sin offering. তাঁরা হোমবলির জন্য বারোটি বলদ, বারোটি ভেড়া, এক বছরের বারোটি পুরুষ ভেড়া উত্সর্গ করলেন। তাঁরা ভক্ষ্য নৈবেদ্য দিলেন। পাপার্থক বলিদান হিসাবে বারোটি পুরুষ ছাগল দিলেন।
88 All the cattle for the peace offering sacrifices: twenty-four bulls, sixty rams, sixty male goats, sixty male year-old lambs. This was the altar's dedication offering, after it was anointed. মঙ্গলার্থক বলির জন্য মোট চব্বিশটি ষাঁড়, ষাটটি ভেড়া, ষাটটি পুরুষ ছাগল, এক বছরের ষাটটি পুরুষ ভেড়া। এগুলি বেদির অভিষেকের পরে বেদি প্রতিষ্ঠার উপহার।
89 When Moses entered the tent of meeting to speak with our Father, he heard the voice speaking to him from above the mercy seat on the ark of the testimony, between the two cherubim—so our Father spoke with him. মোশি যখন ঈশ্বরের সঙ্গে কথা বলতে সমাগম তাঁবুতে প্রবেশ করতেন, তখন তিনি ঈশ্বরের কথা শুনতেন। ঈশ্বর তাঁর সাথে কথা বলতেন সাক্ষ্য সিন্দুকের উপরের পাপাবরণ থেকে, সেই দুই করূবের মধ্যে থেকে। সদাপ্রভু তাঁর সাথে কথা বলতেন।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]