Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Numbers 6 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Then our Father spoke to Moses: সদাপ্রভু মোশিকে বললেন,
2 "Speak to the Israelites and say to them: When a man or woman makes a special vow, a Nazirite vow, to set themselves apart to the Father. “তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, ‘কোন পুরুষ কিংবা স্ত্রীলোক সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হবার জন্য যখন বিশেষ ব্রত, নাসরীয় ব্রত, করবে,
3 They must not drink wine or strong drink, nor vinegar from either, nor any grape juice, nor eat grapes fresh or dried. তখন সে আঙ্গুর রস ও সুরা থেকে নিজেকে আলাদা রাখবে, আঙ্গুর রসের সিরকা বা সুরার সিরকা পান করবে না এবং আঙ্গুর ফল থেকে উৎপন্ন কোন পানীয় পান করবে না, আর কাঁচা কিংবা শুকনো আঙ্গুর ফল খাবে না।
4 During their separation they must eat nothing from the grapevine, from seeds to skin. যতদিন সে আমার উদ্দেশ্যে আলাদা থাকবে, সে বীজ থেকে ত্বক পর্যন্ত আঙ্গুর ফল দিয়ে তৈরী কিছুই খাবে না।
5 "During their vow of separation, no razor touches their head. Until it's complete, they stay holy to the Father; they must let their hair grow. তার আলাদা থাকার ব্রতের সমস্ত কাল তার মাথায় ক্ষুর স্পর্শ করবে না; সদাপ্রভুর উদ্দেশ্যে তার আলাদা থাকার দিন সংখ্যা যতদিন না সম্পূর্ণ হয়, ততদিন সে পবিত্র থাকবে, সে তার মাথার চুল বড় করবে।
6 "Throughout their time of separation to the Father they must not go near a dead body. সে যতদিন সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা থাকে, ততদিন কোন মৃতদেহের কাছে যাবে না।
7 They must not make themselves unclean even for father, mother, brother, or sister when they die, since their dedication crown to our Father is on their head. যদিও তার বাবা, মা, ভাই, বোন মারা যায়, তবুও সে তাদের জন্য নিজেকে অশুচি করবে না; প্রত্যেকে তার লন্বা চুল দেখতে পাবে, কারণ সে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়েছে।
8 Throughout their time of separation they are holy to the Father. তার আলাদা থাকার সমস্ত কাল সে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র।
9 "If someone dies very suddenly beside them, making their dedicated head unclean, they must shave their head on the day of their cleansing—shave it on the seventh day. আর যদি কোন মানুষ হঠাৎ তার কাছাকাছি মারা যায় তবে সেই আলাদা থাকা ব্যক্তি অশুচি হয়, তাই সে শুচি হবার দিনের তার মাথা কামাবে, সপ্তম দিনের তা মুড়িয়ে ফেলবে।
10 On the eighth day they must bring two turtledoves or two young pigeons to the priest at the meeting tent's entrance. আর অষ্টম দিনের সে দুটি ঘুঘু কিংবা দুটি কপোত শাবক সমাগম তাঁবুর প্রবেশপথে যাজকের কাছে আনবে।
11 The priest must offer one as a sin offering, the other as a burnt offering, and make atonement for them, because they sinned by being near the dead body. That same day they must rededicate their head. যাজক একটি পাখি উত্সর্গ করবে পাপার্থক বলি হিসাবে, অন্যটি হোমার্থক বলি হিসাবে। এটা তার জন্য প্রায়শ্চিত্তস্বরূপ হবে, কারণ মৃতদেহের কাছাকাছি থেকে সে পাপ করেছে। আর সেই দিনের সে নিজেকে পবিত্র করবে।
12 They must rededicate to the Father their days of separation and bring a year-old male lamb as a guilt offering; the earlier days don't count—their separation was made unclean. সে নিজে আলাদা থাকার দিন সদাপ্রভুর উদ্দেশ্যে পুনরায় নিজেকে উত্সর্গ করবে এবং দোষার্থক বলি হিসাবে এক বছরের একটি ভেড়ার বাচ্চা আনবে। আর তার আলাদা থাকার দিন অশুচি হওয়ার জন্য তার আগের দিন গুলি গণ্য হবে না।
13 "This is the law of the Nazirite: when their days of separation end, they must come to the tent of meeting's entrance. তার আলাদা থাকার ব্রত শেষ হলে নাসরীয়ের জন্য এই ব্যবস্থা হবে। সে সমাগম তাঁবুর প্রবেশপথে আসবে।
14 They must bring the Father their offering: one flawless year-old male lamb as a burnt offering, one flawless year-old ewe lamb as a sin offering, and one flawless ram as a peace offering, সে সদাপ্রভুর উদ্দেশ্যে তার উপহার উৎসর্গ করবে। সে হোমবলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার বাচ্চা উত্সর্গ করবে। সে পাপার্থক বলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার মেয়ে বাচ্চা আনবে। মঙ্গলার্থক বলি হিসাবে নির্দোষ এক মেষ আনবে।
15 with a basket of unleavened bread—loaves of fine flour mixed with oil, unleavened wafers coated with oil—plus their grain offering and drink offerings. সে আরও এক ঝুড়ি তাড়ীশূন্য রুটি, তেল মেশানো সূক্ষ্ম সূজির পিঠে, তাড়ীশূন্য তেল মেশানো সরুচাকলী ও তার উপযুক্ত ভক্ষ্য এবং পেয় নৈবেদ্য, এইসব কিছু আনবে।
16 The priest must present them before the Father and offer the sin offering and the burnt offering. যাজক সদাপ্রভুর সামনে এইসব কিছু উপস্থিত করবে। সে পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ করবে।
17 He must offer the ram as a peace offering to the Father with the basket of bread without yeast, and offer its grain and drink offerings. পরে তাড়ীশূন্য রুটির ঝুড়ির সঙ্গে মঙ্গলার্থক মেষবলি সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবে এবং যাজক আরও ভক্ষ্য ও পেয় নৈবেদ্য নিবেদন করবে।
18 At the tent of meeting's entrance, the Nazirite must shave their dedicated head, take the hair of dedication, and put it on the fire under the peace offering. নাসরীয় সমাগম তাঁবুর প্রবেশপথে তার আলাদা থাকার চিহ্ন হিসাবে মাথা কামাবে। সে তার মাথার চুল নিয়ে আগুনের মধ্যে মঙ্গলার্থক বলি হিসাবে উত্সর্গ করবে।
19 The priest takes the boiled ram's shoulder, one unleavened loaf and wafer from the basket, and puts them in the Nazirite's hands after the hair of dedication is shaved off. যাজক সেই ভেড়ার সেদ্ধ করা কাঁধ, ঝুড়ি থেকে তাড়ীশূন্য একটি পিঠে এবং একটি তাড়ীশূন্য সরুচাকলী নিয়ে নাসরীয়ের আলাদা থেকে মাথা কামানোর পর তার হাতে দেবে।
20 The priest waves them as a wave offering before our Father—a holy portion for the priest, with the breast that is waved and the thigh that is contributed. Then the Nazirite may drink wine. যাজক সেই সব সদাপ্রভুর সামনে ধরবে এবং সেগুলি উত্সর্গ করবে। তাতে নিবেদিত পাঁজর ও উরু সমেত তা যাজকের জন্য পবিত্র হবে। তারপরে নাসরীয় ব্যক্তি আঙ্গুর রস পান করতে পারবে।
21 "This is the law of the Nazirite who vows an offering to our Father for their separation, besides whatever else they can afford. They must do according to their vow, per the law of their separation." এটি হল ব্রতকারী নাসরীয়ের আলাদা থাকার জন্য সদাপ্রভুকে উত্সর্গ করা উপহারের ব্যবস্থা। এটা ছাড়া সে তার বাধ্যতা অনুসারে দেবে; যা কিছু দিতে প্রতিজ্ঞা করেছে নাসরীয়ের আলাদা থাকার ব্যবস্থা অনুসারে তা দেবে’।”
22 Then our Father spoke to Moses: সদাপ্রভু মোশিকে আবার বললেন,
23 "Tell Aaron and his sons: This is how you are to bless the Israelites. Say to them: “তুমি হারোণ ও তার ছেলেদেরকে বল; তোমরা ইস্রায়েল সন্তানদের এই ভাবে আশীর্বাদ করবে; তাদেরকে বলবে,
24 'May your Father bless you and keep you; ‘সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন।
25 may your Father make his face shine upon you and be gracious to you; সদাপ্রভু তোমার প্রতি তাঁর মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন।
26 may your Father look on you with favor and give you peace.' সদাপ্রভু তোমার প্রতি অনুগ্রহ করুন ও তোমাকে শান্তি দান করুন’।
27 "So they will put my name on the Israelites, and I will bless them." এই ভাবে তারা ইস্রায়েল সন্তানদের উপরে আমার নাম স্থাপন করবে; আর আমি তাদেরকে আশীর্বাদ করব।”
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]