Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Numbers 8 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Our Father spoke to Moses, saying: সদাপ্রভু মোশিকে বললেন,
2 "Say to Aaron: When you mount the lamps, the seven must shine before the lampstand." “তুমি হারোণকে বল, তাকে বল, ‘তুমি প্রদীপগুলি জ্বালালে সেই সাতটি প্রদীপ যেন বাতিদানীর সামনের দিকে আলো দেয়’।”
3 Aaron did so, lighting its lamps to shine toward the lampstand's front, as our Father commanded Moses. তাতে হারোণ সেই রকম করলেন, বাতিদানীর সামনের দিকে আলো দেবার জন্য সেই সব প্রদীপ জ্বালালেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।
4 The lampstand's work: hammered gold, hammered from base to blossoms—made exactly as our Father showed Moses. ঐ বাতিদানী এই ভাবে তৈরী হয়েছিল, সদাপ্রভু মোশিকে দেখিয়েছিলেন কিভাবে পেটানো সোনা দিয়ে সেটা তৈরী করবে, তার কান্ড থেকে ফুলেতেও পেটান কাজ ছিল।
5 Our Father spoke to Moses, saying: পুনরায় সদাপ্রভু মোশিকে বললেন,
6 "Take the Levites from among the people of Israel and cleanse them. “তুমি ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে লেবীয়দেরকে নিয়ে শুচি কর।
7 To cleanse them, do this: sprinkle purification water on them, run a razor over their whole body, wash their clothes, and be clean. তাদেরকে শুচি করার জন্য এইরকম কর, তাদের উপরে পাপমোচনের জল ছিটিয়ে দাও। তারা নিজেদের সমস্ত গায়ে ক্ষুর বুলিয়ে পোশাক ধুয়ে নিজেদেরকে শুচি করুক।
8 Let them take a young bull from the herd, its grain offering of fine flour mixed with oil, and you are to take a second young bull from the herd for a sin offering. তারপর তারা একটি বলদ শাবক ও তেল মেশানো সূক্ষ্ম সূজির ভক্ষ্য নৈবেদ্য আনুক এবং তুমি পাপার্থক বলিদানী জন্য আর একটি বলদ শাবক গ্রহণ কর।
9 Bring the Levites before the tent of meeting, and gather the whole community of Israel's people. লেবীয়দেরকে সমাগম তাঁবুর সামনে আন ও ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে জড়ো কর।
10 When you present the Levites before me, Israelites are to lay hands on the Levites, তুমি লেবীয়দেরকে সদাপ্রভুর সামনে আনলে ইস্রায়েল সন্তানরা তাদের গায়ে হাত রাখুক।
11 Aaron is to wave the Levites before me, an offering from the Israelites, to do my service. হারোণ ইস্রায়েল সন্তানদের উত্সর্গ করা নৈবেদ্য হিসাবে লেবীয়দেরকে সদাপ্রভুর সামনে নিবেদন করবে; তাতে তারা সদাপ্রভুর কাজে নিযুক্ত হবে।
12 The Levites will lay their hands on the bulls' heads; offer one as a sin offering, one as a burnt offering to me, to atone for the Levites. পরে লেবীয়েরা ঐ দুটি বলদের মাথায় হাত রাখবে, আর তুমি লেবীয়দের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য আমার উদ্দেশ্যে একটি বলদ পাপার্থক বলি হিসাবে এবং অন্য বলদটি হোমার্থক বলি হিসাবে উৎসর্গ করবে।
13 Set the Levites before Aaron and his sons, and present them to me as a wave offering. হারোণের ও তাঁর ছেলেদের সামনে লেবীয়দেরকে উপস্থিত করে আমার উদ্দেশ্যে একটি দোলনীয় নৈবেদ্য হিসাবে তাদেরকে নিবেদন করবে।
14 Separate the Levites from among Israel's people; the Levites are mine. এই ভাবে তুমি ইস্রায়েল সন্তানদের থেকে লেবীয়দেরকে আলাদা কোরো; তাতে লেবীয়েরা আমারই হবে।
15 Then the Levites will enter to serve the tent of meeting, once you've cleansed and waved them as a wave offering. তারপরে লেবীয়েরা সমাগম তাঁবুর কাজ করতে প্রবেশ করবে। এই ভাবে তুমি তাদেরকে শুচি করে দোলনীয় নৈবেদ্য হিসাবে নিবেদন করবে।
16 For they are fully given to me from among Israel's sons, in place of every womb-opener—firstborn of all Israel's sons—I took them for myself. কারণ ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে তারা সম্পূর্ণ ভাবে আমার; আমি সমস্ত গর্ভজাত, সমস্ত ইস্রায়েল সন্তানদের প্রথমজাতদের পরিবর্তে তাদেরকে নিজের জন্য গ্রহণ করেছি।
17 All Israel's firstborn, human or animal, are mine; the day I struck all Egypt's firstborn, I set them apart for myself. মানুষ কিংবা পশু উভয়েই, ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত আমার; যে দিনের আমি মিশর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করেছিলাম, সেই দিনের নিজের জন্য তাদেরকে পবিত্র করেছিলাম।
18 And I have taken the Levites in place of all the firstborn among the people of Israel. আমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দেরকে গ্রহণ করেছি।
19 I have given the Levites to Aaron and his sons, a gift from Israel's people, to serve Israel's people at the tent of meeting, atone for Israel's people, so no plague strikes Israel's people nearing the sanctuary." আমি লেবীয়দের হারোণ ও তার ছেলেদেরকে উপহার হিসাবে দিয়েছি। আমি সমস্ত ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে সমাগম তাঁবুতে কাজ করার জন্য তাদের গ্রহণ করেছি। ইস্রায়েল সন্তানদের জন্য প্রায়শ্চিত্ত করতে লেবীয়দেরকে ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে দিয়েছি; যেন ইস্রায়েল সন্তানরা পবিত্র স্থানের কাছাকাছি আসার জন্য ইস্রায়েল সন্তানদের মধ্যে না মহামারী হয়।”
20 Moses, Aaron, and Israel's whole assembly did to the Levites all our Father commanded Moses about the Levites; Israel's people did to them. মোশি, হারোণ ও ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী লেবীয়দের প্রতি সেই রকম করল; সদাপ্রভু লেবীয়দের বিষয়ে মোশিকে যেমন আদেশ করেছিলেন, তেমন ইস্রায়েল সন্তানরা তাদের প্রতি করল।
21 The Levites purified themselves from sin, washed their clothes; Aaron offered them as a wave offering before our Father, atoned for them to cleanse them. তাই লেবীয়রা নিজেদের পাপমুক্ত করল ও নিজেদের পোশাক ধুয়ে নিল। হারোণ তাদেরকে সদাপ্রভুর সাক্ষাৎে দোলনীয় নৈবেদ্য হিসাবে উপস্থিত করলেন, আর হারোণ তাদেরকে শুচি করে তাদের জন্য প্রায়শ্চিত্ত করলেন।
22 After that, the Levites came to serve in the tent of meeting before Aaron and his sons; they did to the Levites as our Father commanded Moses. তারপর লেবীয়েরা হারোণের সামনে ও তাঁর ছেলেদের সামনে নিজেদের কাজ করার জন্য সমাগম তাঁবুতে প্রবেশ করতে লাগল। লেবীয়দের বিষয়ে সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে তাদের প্রতি করা হল।
23 Our Father spoke to Moses, saying: আবার সদাপ্রভু মোশিকে বললেন,
24 "This applies to the Levites: from age twenty-five, they are to come to serve in the work at the tent of meeting. “পঁচিশ বছর ও তার থেকে বয়সী লেবীয়দের জন্য এই রকম হবে। তারা সমাগম তাঁবুতে কাজ করার জন্য শ্রেণীভুক্ত হবে।
25 From age fifty they must retire from service work and serve no longer. পঞ্চাশ বছর বয়সী হওয়ার পর সে সেবাকারীদের দল থেকে ফিরে আসবে, সে তার কাজ বন্ধ করে না।
26 They may assist their brothers at the tent of meeting by standing guard, but do no work. This is how you are to assign the Levites' duties." তারা তাদের ভাইদের সাহায্য করবে যারা সমাগম তাঁবুতে নিয়মিত কাজ করে, কিন্তু তারা আর সেবা করতে পারবে না। লেবীয়দের সমস্ত বিষয়ে তুমি পরিচালনা করবে।”
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]