Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Numbers 13 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Our Father said to Moses, তখন সদাপ্রভু মোশিকে বললেন,
2 "send men to scout the land of Canaan, which I'm giving Israel's people. Send one man per ancestral tribe, each a leader among them." “আমি ইস্রায়েল সন্তানদের যে কনান দেশ দেব, তুমি সেটা পরীক্ষা করার জন্য কয়েক জন ব্যক্তিকে পাঠাও। তাদের পূর্বপুরুষদের প্রত্যেক বংশের মধ্যে থেকে একজন করে লোক পাঠাও। প্রত্যেক ব্যক্তি তাদের মধ্যে শাসনকর্ত্তা হবে।”
3 So Moses sent them from the wilderness of Paran at our Father's command; all were leaders of Israel's people. সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি পারণ মরুভূমি থেকে তাদেরকে পাঠালেন। তাঁরা সবাই ইস্রায়েল সন্তানদের শাসনকর্ত্তা ছিলেন।
4 These were their names: from the tribe of Reuben, Shammua the son of Zaccur; তাদের নাম হল: রূবেণ বংশের মধ্যে সক্কূরের ছেলে শম্মূয়;
5 from the tribe of Simeon, Shaphat the son of Hori; শিমিয়োন বংশের মধ্যে হোরির ছেলে শাফট;
6 from the tribe of Judah, Caleb the son of Jephunneh; যিহূদা বংশের মধ্যে যিফুন্নির ছেলে কালেব;
7 from the tribe of Issachar, Igal the son of Joseph; ইষাখর বংশের মধ্যে যোষেফের ছেলে যিগাল;
8 from the tribe of Ephraim, Hoshea the son of Nun; ইফ্রয়িম বংশের মধ্যে নূনের ছেলে হোশেয়;
9 from the tribe of Benjamin, Palti the son of Raphu; বিন্যামীন বংশের মধ্যে রাফূর ছেলে পল্টি;
10 from the tribe of Zebulun, Gaddiel the son of Sodi; সবূলূন বংশের মধ্যে সোদির ছেলে গদ্দীয়েল;
11 from the tribe of Joseph (that is, from the tribe of Manasseh), Gaddi the son of Susi; যোষেফ বংশের অর্থাৎ মনঃশি বংশের মধ্যে সূষির ছেলে গদ্দি;
12 from the tribe of Dan, Ammiel the son of Gemalli; দান বংশের মধ্যে গমল্লির ছেলে অম্মীয়েল;
13 from the tribe of Asher, Sethur the son of Michael; আশের বংশের মধ্যে মীখায়েলের ছেলে সথুর;
14 from the tribe of Naphtali, Nahbi the son of Vophsi; নপ্তালি বংশের মধ্যে বপ্সির ছেলে নহ্বি;
15 from the tribe of Gad, Geuel the son of Machi. গাদ বংশের মধ্যে মাখির ছেলে গ্যূয়েল।
16 These are the names of the men Moses sent to scout the land. Moses named Hoshea son of Nun, Joshua. মোশি যাদেরকে দেশ পরীক্ষা করতে পাঠালেন, এইগুলি সেই লোকেদের নাম। আর মোশি নূনের ছেলে হোশেয়ের নাম যিহোশূয় রাখলেন।
17 Moses sent them to scout the land of Canaan and said to them, "Go up this way into the Negev, go up into the hill country, কনান দেশ পরীক্ষা করতে পাঠাবার দিনের মোশি তাদেরকে বললেন, নেগেভ থেকে চলে যাও এবং পাহাড়ী অঞ্চলে গিয়ে ওঠ।
18 and see what the land is like, and whether the people living there are strong or weak, few or many, গিয়ে দেখ, সে দেশ কেমন ও সেখানে বসবাসকারী লোকেরা বলবান কি দুর্বল, অল্প কি অনেক
19 and whether the towns they live in are open camps or fortified, and whether the land is good or bad, এবং তারা যে দেশে বাস করে সে দেশ কেমন, ভাল কি মন্দ? যে সব শহরে বাস করে, সেগুলি কি রকম? তারা কি শিবির পছন্দ করে নাকি শক্তিশালী শহর?
20 and whether the land is rich or poor, and whether it has trees or not. Be brave, and bring back fruit from the land." It was the season of the first ripe grapes. সেখানকার জমি কেমন দেখ, ফসল চাষের জন্য উর্বর কিনা এবং সেখানে গাছ আছে কি না। আর তোমরা সাহসী হও এবং সেই দেশের কিছু ফল সঙ্গে করে এনো। তখন প্রথম আঙ্গুর পাকার দিন ছিল।
21 So they went up and explored the land from the wilderness of Zin to Rehob, near Lebo-hamath. তাঁরা যাত্রা করে সীন মরুভূমি থেকে লেব-হমাতের কাছে রহোব পর্যন্ত সমস্ত দেশ পরীক্ষা করলেন।
22 They went up through the Negev to Hebron, where Ahiman, Sheshai, and Talmai, Anak's descendants, lived. Hebron was built seven years before Zoan in Egypt. তাঁরা নেগেভ থেকে চলে গিয়ে হিব্রোণে উপস্থিত হলেন। সেখানে অহীমান, শেশয় ও তল্ময়, অনাকের এই তিন সন্তান ছিল। মিশরের সোয়নের গড়ে উঠার সাত বছর আগে হিব্রোণ গড়ে ওঠে।
23 They reached the Valley of Eshcol and cut a branch with one cluster of grapes, carried on a pole between two men; they also brought pomegranates and figs. যখন তাঁরা ইষ্কোল উপত্যকাতে পৌঁছালেন, তাঁরা সেখানে এক গোছা আঙ্গুরের একটি শাখা কাটলেন। তাঁরা সেটা একটি লাঠিতে করে দুজন বহন করলেন। তাঁরা কতকগুলি ডালিম ও ডুমুরফলও সঙ্গে করে আনলেন।
24 That place was named Valley of Eshcol, since the Israelites cut a cluster of grapes there. ইস্রায়েল সন্তানেরা ঐখানে সেই আঙ্গুরের গোছা কেটেছিলেন, তাই সেই উপত্যকা ইষ্কোল [থলুয়া] নামে পরিচিত হল।
25 At the end of forty days they returned from exploring the land. তাঁরা দেশ পরীক্ষা করে চল্লিশ দিনের র পর ফিরে আসলেন।
26 They came to Moses, Aaron, and the whole community of Israel in the wilderness of Paran, at Kadesh, reported back to them and the whole community, and showed them the land's fruit. পরে তাঁরা এসে পারণ মরুপ্রান্তের কাদেশ নামক স্থানে মোশির ও হারোণের এবং ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর কাছে উপস্থিত হয়ে তাদেরকে ও সমস্ত মণ্ডলীকে সংবাদ দিলেন এবং সেই দেশের ফল তাদেরকে দেখালেন।
27 They told him, "We went to the land you sent us to. It truly flows with milk and honey; here is its fruit. তাঁরা মোশিকে বললেন, “আপনি আমাদেরকে যে দেশে পাঠিয়ে ছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম; দেশটিতে সত্যিই দুধ ও মধু প্রবাহিত হয়; আর এই দেখুন, তার ফল।
28 Yet the people in the land are strong, the cities fortified and very large—we even saw Anak's descendants there. যাই হোক, সেখানকার লোকেরা যারা তাদের বাড়ি তৈরী করে, তারা বলবান ও সেখানকার শহরগুলি দেওয়ালে ঘেরা ও খুব বড়। সেখানে আমরা অনাকের সন্তানদেরকেও দেখেছি।
29 Amalekites live in the Negev. Hittites, Jebusites, and Amorites live in the hills. Canaanites live along the sea and beside the Jordan." নেগেভে অমালেকরা বাস করে। পাহাড়ী অঞ্চলে হিত্তীয়, যিবূষীয় ও ইমোরীয়েরা বাস করে। মহা সমুদ্রের কাছে ও যর্দ্দনের তীরে কনানীয়েরা বাস করে।”
30 Caleb silenced the people before Moses and said, "Let's go up now and possess it—we can certainly overcome it." তখন কালেব মোশির সাক্ষাৎে লোকদেরকে উত্সাহ করার জন্য বললেন, “এস, আমরা একেবারে উঠে গিয়ে দেশ অধিকার করি; কারণ আমরা সেটা জয় করতে সমর্থ।”
31 But the men who went up with him said, "We can't go up against the people, for they are stronger than we are." কিন্তু যে ব্যক্তিরা তাঁর সঙ্গে গিয়েছিলেন, তাঁরা বললেন, “আমরা সেই লোকদের বিরুদ্ধে যেতে সমর্থ নই, কারণ আমাদের থেকে তারা বলবান।”
32 So they gave Israel a bad report of the land they had explored, saying, "The land we crossed to explore devours its inhabitants, and everyone we saw there is of great size. এই ভাবে তারা যে দেশ পরীক্ষা করতে গিয়েছিলেন, ইস্রায়েল সন্তানদের সাক্ষাৎে সেই দেশের সম্মন্ধে নিরুত্সাহ করে বললেন, “আমরা যে দেশ পরীক্ষা করতে স্থানে স্থানে গিয়েছিলাম, সে দেশ তার অধিবাসীদেরকে গ্রাস করে এবং তার মধ্যে আমরা যত লোককে দেখেছি, তারা সবাই অনেক বেশি উচ্চতার।
33 There we saw the Nephilim—Anak's descendants come from the Nephilim. We seemed like grasshoppers to ourselves, and so we seemed to them." সেখানে আমরা নেফিলিমকে দেখলাম-অনাকের সন্তান নেফিলিমের থেকে এসেছে। তাদেরকে দেখে আমরা নিজেদের চোখে ফড়িঙ্গের মত এবং তাদের চোখেও সেই রকম হলাম।”
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]