Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Job 8 IRVBen

Side by side with the Father's Heart Bible™

বিলদদ।

1পরে শূহীয় বিলদদ উত্তর দিলএবং বলল,

2“কতদিন তুমি এইসব কথা বলবে?কতদিন তোমার মুখের কথা ঝড়ো বাতাসের মত বয়ে চলবে?

3ঈশ্বর কি ন্যায়বিচার পরিবর্তন করবেন?সর্বশক্তিমান কি ধার্মিকতার পরিবর্তন করবেন?

4তোমার সন্তানরা তাঁর বিরুদ্ধে পাপ করেছে;আমরা জানি তা,তিনি তাদেরকে তাদের পাপের হাতে সমর্পণ করেছেন।

5কিন্তু যদি তুমি স্বযত্নে ঈশ্বরকে ডাকএবং তোমার অনুরোধ সর্বশক্তিমানের সামনে রাখো।

6যদি তুমি শুদ্ধএবং সরল হও;তাহলে তিনি অবশ্যই তোমার জন্য কাজ করবেনএবং তোমায় পুরস্কৃত করবেন একটি বাড়ি দিয়ে যা সত্যিই তোমারই হবে।

7এমনকি যদিও তোমার শুরু ছোট ছিল,তবুও তোমার শেষ অবস্থা খুব ভালো হবে।

8আমি প্রার্থনা করি,আগেকার লোকেদেরকে জিজ্ঞাসা কর;আমাদের পূর্বপুরুষ যা আবিষ্কার করেছেন তা শিখতে যত্ন কর।

9আমরা গতকাল জন্মেছিএবং কিছুই জানি না কারণ আমাদের আয়ু পৃথিবীতে ছায়ার মত।

10তারা কি তোমায় শেখাবে নাএবং বলবে না?তারা কি তাদের হৃদয় থেকে কথা বলবে না?

11জলাভূমি ছাড়া কি নলখাগড়া বাড়তে পারে?জল ছাড়া কি উলুখাগড়া বাড়তে পারে?

12যখন সেগুলো সতেজ থাকে,তা কাটা হয় না,তারা অন্য যে কোন ঘাসের থেকে আগে শুকিয়ে যায়।

13যারা ঈশ্বরকে ভুলে যায় তাদের রাস্তাও সেই রকম,অধার্ম্মিক লোকের আশা নষ্ট হবে,

14তাদের যাদের আস্থা ভেঙে যায়এবং তাদের যাদের বিশ্বাস দুর্বল যেমন একটা মাকড়সার জালের মত।

15সেই রকম লোক নিজের বাড়ির ওপর নির্ভর করবে,কিন্তু তা দাঁড়াবে না;সে শক্ত করে ধরবে,কিন্তু তা টিকবে না।

16সূর্য্যের নিচে সে সতেজএবং তার কান্ড পুরো বাগানে ছড়িয়ে পরে।

17তার শিকড় পাথরের ঢিবি জড়িয়ে ধরে;পাথরের মধ্যে তারা ভালো জায়গা খোঁজে।

18কিন্তু যদি এই লোকটি নিজের জায়গায় ধ্বংস হয়,তাহলে সেই জায়গা তাকে অস্বীকার করবেএবং বলবে,আমি কখনও তোমায় দেখিনি।

19দেখ,এই হয় সেই রকম ব্যক্তির আচরণের আনন্দ,অন্য উদ্ভিদ সেই একই মাটি থেকে অঙ্কুরিত হবে তার জায়গায়।

20দেখ,ঈশ্বর নিরীহ মানুষকে তাড়িয়ে দেবেন না;না তিনি পাপীদের হাত গ্রহণ করবেন।

21তিনি এখনও তোমার মুখ হাঁসিতে পূর্ণ করবেন,তোমার ঠোঁট আনন্দে পূর্ণ করবেন।

22যারা তোমায় ঘৃণা করবে তারা লজ্জায় পরবে;পাপীদের তাঁবু আর থাকবে না।”

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]