Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Proverbs 26 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Like snow in summer and like rain at harvest, honor is not fitting for a fool. যেমন গ্রীষ্মকালে বরফ ও শস্য কাটার দিন বৃষ্টি, তেমনি নির্বোধের পক্ষে সম্মান উপযুক্ত নয়।
2 Like a fluttering sparrow or a darting swallow, an undeserved curse does not come to rest. যেমন চড়ুইপাখি ঘুরে বেড়ায়, দোয়েল উড়তে থাকে, তেমনি অকারণে দেওয়া শাপ কাছে আসে না।
3 A whip for the horse, a bridle for the donkey, and a rod for the backs of fools. ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বলগা, আর নির্বোধদের পিঠের জন্য ডান্ডা।
4 Do not answer a fool according to his foolishness, or you yourself will be like him. নির্বোধকে উওর দিও না এবং তার বোকামিতে যুক্ত হয়ো না, পাছে তুমিও তারমত হও।
5 Answer a fool according to his foolishness, or he will be wise in his own eyes. নির্বোধকে তার অজ্ঞানতা অনুসারে উওর দাও, যাতে সে নিজের চোখে জ্ঞানবান না হয়।
6 Whoever sends a message through a fool cuts off his own feet and drinks down violence. যে নির্বোধের হাতে খবর পাঠায়, সে নিজের পা কেটে ফেলে ও বিষ পান করে।
7 Like the legs of a lame man hanging useless is a proverb in the mouth of fools. খোঁড়ার পা খুঁড়িয়ে চলে, নির্বোধদের মুখে নীতিকথা সে রকম।
8 Like binding a stone in a sling is giving honor to a fool. যেমন ফিঙ্গাতে পাথর বাধা, তেমনি সেই জন, যে নির্বোধকে সম্মান করে।
9 Like a thornbush in the hand of a drunkard is a proverb in the mouth of fools. মাতালের হাতে যে কাঁটা উঠে, তা যেমন, তেমনি নির্বোধদের মুখে নীতিকথা।
10 Like an archer who wounds everyone is one who hires a fool or hires any passerby. যে নির্বোধ এবং পথ চলতি লোককে, যে শুধু আসে এবং চলে যায়, কাজে নিযুক্ত করে ও বেতন দেয়, সে সকলকে আহত করে।
11 As a dog returns to its vomit, so a fool repeats his foolishness. যেমন কুকুর নিজের বমির দিকে ফেরে, তেমনি নির্বোধ নিজের অজ্ঞানতার দিকে ফেরে।
12 Do you see someone wise in his own eyes? There is more hope for a fool than for him. তুমি কি নিজের চোখে জ্ঞানবান লোক দেখছ? তার থেকে বরং নির্বোধের বিষয়ে বেশী আশা আছে।
13 The lazy person says, "There is a lion in the road! A lion in the streets!" অলস বলে, “পথে সিংহ আছে! খোলা জায়গার মধ্যে সিংহ থাকে।”
14 As a door turns on its hinges, so the lazy person turns on his bed. কব্জাতে যেমন কপাট ঘোরে, তেমনি অলস তার বিছানার ওপর।
15 The lazy person buries his hand in the dish; it wearies him to bring it back to his mouth. অলস থালায় হাত ডোবায়, আবার মুখে তুলতে তার শক্তি থাকে না।
16 The lazy person is wiser in his own eyes than seven who answer wisely. সুবিচারসিদ্ধ উত্তরকারী সাত জনের থেকে অলস নিজের চোখে অনেক জ্ঞানবান।
17 Like grabbing a dog by the ears is a passerby who meddles in a quarrel not his own. যে জন পথে যেতে যেতে নিজের সঙ্গে সম্পর্কবিহীন বিবাদে রুষ্ট হয়, সে কুকুরের কান ধরে।
18 Like a madman shooting firebrands, arrows, and death, পাগললোকের মত যে জ্বলন্ত তির ছোঁড়ে,
19 so is the one who deceives his neighbor and says, "I was only joking!" তেমনি সেই লোক, যে প্রতিবেশীকে প্রতারণা করে, আর বলে, আমি কি উপহাস করছি না?
20 Without wood a fire goes out, and without a gossip a quarrel dies down. কাঠ শেষ হলে আগুন নিভে যায়, পরচর্চা না থাকলে ঝগড়ায় নিবৃত্ত হয়।
21 As charcoal to embers and wood to fire, so a quarrelsome person kindles strife. যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে কয়লা ও আগুনের জন্য কাঠ, তেমনি ঝগড়ায় আগুন জ্বালাবার জন্য ঝগড়াটে।
22 The words of a gossip are like choice morsels; they sink down into the inmost parts. পরচর্চার কথা সুস্বাদু খাবারের মতো, তা দেহের ভিতরে নেমে যায়।
23 Like a glaze covering an earthen pot are smooth lips with an evil heart. জ্বলন্ত ঠোঁট ও দুষ্ট হৃদয় খাদ-রূপা মাখানো মাটির পাত্রের মত।
24 An enemy disguises himself with his lips, but in his heart he harbors deceit. যে ঘৃণা করে, সে ঠোঁটে ভাণ করে এবং সে নিজের মধ্যে প্রতারণা জমিয়ে রাখে;
25 When he speaks graciously, do not believe him, for seven abominations fill his heart. তার আওয়াজ মধুর মত হলে তাকে বিশ্বাস কোরো না, কারণ তার হৃদয়ের মধ্যে সাতটা ঘৃণার বস্তু থাকে।
26 Though his hatred is hidden by deceit, his wickedness will be exposed in the assembly. যদিও তার ঘৃণা ছলে ঢাকা, তার দুষ্টুমি সমাজে প্রকাশিত হবে।
27 Whoever digs a pit will fall into it, and a stone rolls back on the one who rolls it. যে খাত ছোট, সে তার মধ্যে পড়বে; যে পাথর গড়িয়ে দেয়, তারই ওপরে তা ফিরে আসবে।
28 A lying tongue hates those it crushes, and a flattering mouth works ruin. মিথ্যাবাদী জিভ যাদেরকে চূর্ণ করেছে, তাদেরকে ঘৃণা করে; আর চাটুবাদী মুখ ধ্বংস সাধন করে।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]