1যাদের বন্দী করে রাখা হয়েছিল, বাবিলের রাজা নবূখদনিত্সর তাদেরকে বাবিলে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দীদশা থেকে যাত্রা করে যিরূশালেমে ও যিহূদাতে নিজেদের নগরে ফিরে এল;2এরা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলার, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগবয়, রহূম ও বানা এনাদের সঙ্গে ফিরে এল৷ সেই ইস্রায়েল লোকেদের পুরুষের সংখ্যা;3পরোশের বংশধরদের সংখ্যা দুই হাজার একশো বাহাত্তর জন৷4শফটিয়ের বংশধরদের সংখ্যা তিনশো বাহাত্তর জন৷5আরহের সন্তান সাতশো পঁচাত্তর জন৷6বংশধরদের সংখ্যা যেশূয় ও যোয়াবের বংশধরদের মধ্যে পহৎ-মোয়াবের বংশধর দুই হাজার আটশো বারো জন৷7বংশধরদের সংখ্যা এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন৷8বংশধরদের সংখ্যা সত্তূর বংশধর নশো পঁয়তাল্লিশ জন৷9সক্কেয়ের বংশধর সাতশো ষাট জন৷10বানির বংশধর ছয়শো বিয়াল্লিশ জন৷11বেবয়ের বংশধর ছয়শো তেইশ জন৷12অসগদের বংশধর এক হাজার দুশো বাইশ জন৷13অদোনীকামের বংশধর ছয়শো ছেষট্টি জন৷14বিগবয়ের বংশধর দুই হাজার ছাপ্পান্ন জন৷15আদীনের বংশধর চারশো চুয়ান্ন জন৷16যিহিষ্কিয়ের বংশের আটেরের বংশধর আটানব্বই জন৷17বেৎসয়ের বংশধর তিনশো তেইশ জন৷18যোরাহের বংশধর একশো বারো জন৷19হশুমের বংশধর দুশো তেইশ জন৷20গিব্বরের বংশধর পঁচানব্বই জন৷21বৈৎলেহমের বংশধর একশো তেইশ জন৷22নটোফার লোক ছাপ্পান্ন জন৷23অনাথোতের লোক একশো আঠাশ জন৷24অসমাবতের বংশধর বেয়াল্লিশ জন৷25কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের বংশধর সাতশো তেতাল্লিশ জন৷26রামার ও গেবার বংশধর ছয়শো একুশ জন৷27মিকমসের লোক একশো বাইশ জন৷28বৈথেলের ও অয়ের লোক দুশো তেইশ জন৷29নবোর বংশধর বাহান্ন জন৷30মগবীশের বংশধর একশো ছাপ্পান্ন জন৷31অন্য এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন৷32হারীমের বংশধর তিনশো কুড়ি জন৷33লোদ, হাদীদ ও ওনোর বংশধর সাতশো পঁচিশ জন৷34যিরিহোর বংশধর তিনশো পঁয়তাল্লিশ জন৷35সনায়ার বংশধর তিন হাজার ছয়শো ত্রিশ জন৷36যাজকেরা; যেশূয় বংশের মধ্যে যিদয়িয়ের বংশধর নয়শো তেয়াত্তর জন৷37ইম্মেরের বংশধর এক হাজার বাহান্ন জন৷38পশহূরের বংশধর এক হাজার দুশো সাতচল্লিশ জন৷39হারীমের বংশধর এক হাজার সতের জন৷40লেবীয়েরা; হোদবিয়ের বংশধরদের মধ্যে যেশূয় ও কদমীয়েলের বংশধর চুয়াত্তর জন৷41গায়কেরা; আসফের বংশধর একশো আঠাশ জন৷42দারোয়ানদের বংশধররা; শল্লুমের বংশধর, আটেরের বংশধর, টলমোনের বংশধর, অক্কুবের বংশধর, হটীটার বংশধর, শোবয়ের বংশধর মোট একশো ঊনচল্লিশ জন৷43নথীনীয়েরা (মন্দিরের কর্মচারীরা); সীহের বংশধর, হসূফার বংশধর, টব্বায়োতের বংশধর,44কেরোসের বংশধর, সীয়ের বংশধর, পাদোনের বংশধর,45লবানার বংশধর, হগাবের বংশধর, অক্কুবের বংশধর,46হাগবের বংশধর, শময়লের বংশধর, হাননের সন্তান,47গিদ্দেলের বংশধর, গহরের বংশধর, রায়ার বংশধর,48রৎসীনের বংশধর, নকোদের বংশধর, গসমের বংশধর,49উষের বংশধর, পাসেহের বংশধর, বেষয়ের বংশধর,50অস্নার বংশধর, মিয়ূনীমের বংশধর, নফূষীমের বংশধর;51বকবূকের বংশধর, হকূফার বংশধর, হর্হূরের বংশধর,52বসলূতের বংশধর, মহীদার বংশধর, হর্শার বংশধর,53বর্কোসের বংশধর, সীষরার বংশধর, তেমহের বংশধর,54নৎসীহের বংশধর, হটীফার বংশধররা৷55শলোমনের দাসদের বংশধররা; সোটয়ের বংশধর, হসসোফেরতের বংশধর, পরূদার বংশধর;56যালার বংশধর, দর্কোনের বংশধর, গিদ্দেলের বংশধর,57শফটিয়ের বংশধর, হটীলের বংশধর, পোখেরৎ-হৎসবায়ীমের বংশধর, আমীর বংশধররা৷58নথীনীয়েরা (যারা মন্দিরের কাজ করত) ও শলোমনের দাসদের বংশধররা মোট তিনশো বিরানব্বই জন৷59আর তেল-মেলহ, তেল-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এক সব জায়গা থেকে নিচে লেখা লোকেরা এল, কিন্তু তারা ইস্রায়েলীয় কি না, এ বিষয়ে তারা তাদের পূর্বপুরুষদের কিংবা বংশের প্রমাণ দিতে পারল না;60দলায়ের বংশধর, টোবিয়ের বংশধর, নকোদের বংশধর ছয়শো বাহান্ন জন৷61আর যাজক বংশধরদের মধ্যে হবায়ের বংশধর, হক্কোসের বংশধর ও বর্সিল্লয়ের বংশধরেরা; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের একটি মেয়েকে বিয়ে করে তাদের নামে পরিচিত হয়েছিল৷62বংশাবলিতে নথিভুক্ত লোকেদের মধ্যে এরা নিজেদের বংশতালিকা খুঁজে পেল না, তাই তারা অশুচি বলে যাজকত্ব পদ হারালো৷63আর শাসনকর্ত্তা তাদেরকে বললেন, “যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী একজন যাজক তৈরী না হয়, ততদিন তোমরা অতি পবিত্র জিনিস খাবে না৷”64জড়ো হওয়া সমস্ত সমাজ মোট বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন ছিল৷65তাছাড়াও তাদের সাত হাজার তিনশো সাঁইত্রিশ জন দাসদাসী ছিল, আর তাদের মন্দিরে দুশো জন গায়ক ও গায়িকা ছিল৷66তাদের সাতশো ছত্রিশটি ঘোড়া, দুশো পঁয়তাল্লিশটি ঘোড়ার রথ,67চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাতশো কুড়িটি গাধা ছিল৷68পরে পুর্বপুরুষদের বংশের প্রধানদের মধ্যে কতগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমের বাড়ির কাছে আসলে ঈশ্বরের সেই বাড়ি নিজের জায়গায় স্থাপন করার জন্য সম্পূর্ণ ইচ্ছায় দান করল৷69তারা নিজেদের শক্তি অনুসারে ঐ কাজের ভান্ডারে একষট্টি হ্যাঁজার অদর্কোন সোনা ও পাঁচ হাজার মানি রূপা ও যাজকদের জন্য একশোটি পোশাক দিল৷70পরে যাজকেরা, লেবীয়েরা ও অন্যান্য লোকেরা এবং গায়কেরা, দারোয়ানরা ও নথীনীয়েরা নিজেদের নগরে এবং সমস্ত ইস্রায়েল নিজেদের নগরে বাস করল৷
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app. Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]
Read offline
Save IRVBen on this device and read it with no connection. Downloads stay in this browser or app only.