Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Numbers 27 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 The daughters of Zelophehad son of Hepher, son of Gilead, son of Machir, son of Manasseh, from the clans of Manasseh son of Joseph, came forward. His daughters' names: Mahlah, Noah, Hoglah, Milcah, Tirzah. তখন যোষেফের ছেলে মনঃশির গোষ্ঠীর অন্তর্ভুক্ত সলফাদের মেয়েরা আসল। সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মাখীরের সন্তান, মাখীর মনঃশির সন্তান। সেই মেয়েদের নাম এই, মহলা, নোয়া, হগ্‌লা, মিল্কা ও তির্সা।
2 They stood before Moses, before Eleazar the priest, before the leaders and the whole assembly, at the tent of meeting's entrance, and said: তারা মোশির সামনে ও ইলীয়াসর যাজকের সামনে এবং নেতাদের ও সমস্ত মণ্ডলীর সামনে সমাগম তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে এই কথা বলল,
3 "Our father died in the wilderness. He was not among those who gathered against our Father with Korah's group; he died for his own sin, and had no sons. “আমাদের বাবা মরুপ্রান্তে মারা গেছেন, তিনি কোরহের দলের মধ্যে, সদাপ্রভুর বিরুদ্ধে চক্রান্তকারীদের দলের মধ্যে ছিলেন না; কিন্তু তিনি নিজের পাপে মারা গেছেন এবং তাঁর কোন ছেলে নেই।
4 Why should our father's name disappear from his clan because he had no son? Give us property among our father's brothers." আমাদের বাবার ছেলে হয়নি বলে তাঁর গোষ্ঠী থেকে তাঁর নাম কেন লোপ পাবে? আমাদের বাবার বংশের ভাইদের মধ্যে আমাদেরকে অধিকার দিন।”
5 So Moses brought their case before our Father. তখন মোশি সদাপ্রভুর সামনে তাদের বিচার উপস্থিত করলেন।
6 And our Father said to Moses: সদাপ্রভু মোশিকে বললেন,
7 "Zelophehad's daughters are right. Give them a hereditary portion among their father's brothers, and transfer their father's inheritance to them. “সলফাদের মেয়েরা ঠিকই বলছে; তুমি তাদের বাবার বংশের ভাইদের মধ্যে অবশ্যই তাদেরকে নিজের অধিকার দেবে ও তাদের বাবার অধিকার তাদেরকে সমর্পণ করবে।
8 Say to the Israelites: If a man dies without a son, transfer his inheritance to his daughter. ইস্রায়েল সন্তানদের বল, ‘কোন ব্যক্তি যদি মারা যায় এবং তার ছেলে না থাকে, তবে তোমরা তার অধিকার তার মেয়েকে দেবে।
9 If he has no daughter, you are to give his inheritance to his brothers. যদি মেয়ে না থাকে, তবে তার ভাইদেরকে তার অধিকার দেবে।
10 If he has no brothers, you are to give his inheritance to his father's brothers. যদি তার ভাই না থাকে, তবে তার বাবার ভাইদেরকে তার অধিকার দেবে।
11 If his father has no brothers, give his inheritance to his nearest relative in his clan, who is to possess it. This is a legal statute for the Israelites, as our Father commanded Moses." যদি তার বাবার ভাই না থাকে, তবে তার গোষ্ঠীর মধ্যে কাছের কোন আত্মীয়কে তার অধিকার দেবে, সে তা অধিকার করবে; সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে এটা ইস্রায়েল সন্তানদের পক্ষে বিচারের নিয়ম হবে’।”
12 Then our Father said to Moses, "Go up Mount Abarim and see the land I've given the Israelites. সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এই অবারীম পর্বতে ওঠ, আর যে দেশ আমি ইস্রায়েল সন্তানকে দিয়েছি, তা দেখ।
13 When you see it, you too will be gathered to your people, as Aaron your brother was gathered, দেখার পর তোমার ভাই হারোণের মত তুমিও তোমার লোকেদের সঙ্গে জড়ো হবে।
14 because you rebelled against my command in the wilderness of Zin, during the congregation's quarrel, to honor me as holy at the water before their eyes—the water of Meribah of Kadesh, wilderness of Zin." এটা ঘটবে কারণ তোমরা দুজনে সীন মরুপ্রান্তে আমার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে। সেখানে, যখন জল শিলার মধ্যে থেকে প্রবাহিত হয়েছে, তুমি রাগে পুরো মণ্ডলীর চোখে আমাকে পবিত্র রূপে মান্য করতে ব্যর্থ হয়েছ।” এ সীন প্রান্তরের কাদেসে অবস্থিত মরীবার জল।
15 Moses spoke to our Father, saying: তখন মোশি সদাপ্রভুকে বললেন,
16 "May the Father of the spirits of all flesh appoint a man over the congregation, “সমস্ত মানুষের আত্মাদের ঈশ্বর সদাপ্রভু মণ্ডলীর উপরে এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করুন,
17 who goes out before them and comes in before them, who leads them out and brings them in, so our Father's assembly will not be like sheep without a shepherd." যে তাদের সামনে বাইরে যায় ও তাদের সামনে ভিতরে আসে এবং তাদেরকে বাইরে পরিচালিত করে ও ভিতরে নিয়ে আসে; যেন সদাপ্রভুর মণ্ডলী মেষপালকহীন ভেড়ার পালের মত না হয়।”
18 So our Father told Moses, "Take Joshua son of Nun, a man with the Spirit of our Father in him, and lay your hand on him. সদাপ্রভু মোশিকে বললেন, “নূনের ছেলে যিহোশূয়, যার মধ্যে আমার আত্মা বসবাস করে এবং তুমি তাকে নিয়ে তার মাথায় হাত রাখো।
19 Have him stand before Eleazar the priest and the whole assembly, and commission him before their eyes. ইলীয়াসর যাজকের ও সমস্ত মণ্ডলীর সামনে তাকে উপস্থিত কর এবং তাদের সাক্ষাৎে তাকে পরিচালনা করতে আদেশ দাও।
20 Give him some of your authority, so that the whole congregation of the Israelites will obey him. তাকে তোমার ক্ষমতা তার ওপর দাও, তার ফলে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী তাকে মেনে চলে।
21 He will stand before Eleazar the priest, who will consult the Urim's judgment for him before our Father. At Eleazar's word they will go out, at his word come in—he, all the Israelites with him, the whole congregation." সে ইলীয়াসর যাজকের সামনে দাঁড়াবে এবং ইলীয়াসর তার জন্য ঊরীমের বিচারের মাধ্যমে দ্বারা আমার ইচ্ছা জিজ্ঞাসা করবে। সে ও তার সঙ্গে সমস্ত ইস্রায়েল সন্তান, অর্থাৎ সমস্ত মণ্ডলী তার আদেশে বাইরে যাবে ও তার আদেশে ভিতরে আসবে।”
22 Moses obeyed our Father's command: he took Joshua and stood him before Eleazar the priest and the entire assembly. তাই মোশি সদাপ্রভুর আদেশ মত কাজ করলেন। তিনি যিহোশূয়কে নিয়ে ইলীয়াসর যাজকের সামনে ও সমস্ত মণ্ডলীর সামনে উপস্থিত করলেন।
23 He laid his hands on him and commissioned him, as our Father had spoken through Moses. তিনি তাঁর মাথায় হাত রাখলেন এবং পরিচালনা করতে আদেশ দিলেন, যেমন সদাপ্রভু তাঁকে করতে বলেছিলেন।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]