Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Numbers 2 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Then our Father spoke to Moses and Aaron, saying: সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
2 "The Israelites are to camp, each by his standard, with banners of their ancestral houses, facing the tent of meeting all around, they are to camp. “ইস্রায়েল সন্তানরা প্রত্যেকে তাদের বংশধরদের চিহ্নের সঙ্গে পতাকার কাছে শিবির করবে; তারা একটু দূরত্ব বজায় রেখে সমাগম তাঁবুর চারদিকে শিবির স্থাপন করবে।
3 "To the east, toward sunrise: the camp of Judah, by their divisions, under its standard. Leader of Judah's people: Nahshon son of Amminadab. পূর্ব দিকে সূর্য্য উদয়ের দিকে, নিজেদের সৈন্য অনুসারে যিহূদার লোকেরা তাদের শিবিরের পতাকার কাছে একত্রিত হবে এবং অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা সন্তানদের নেতা হবে।
4 His division, those counted, numbered 74,600. যিহূদার সৈন্যসংখ্যা চুয়াত্তর হাজার ছয়শো জন।
5 "Camping next to him: the tribe of Issachar; the leader of Issachar's sons is Nethanel son of Zuar. তার পাশে ইষাখর বংশ শিবির গড়বে এবং সূয়ারের ছেলে নথনেল ইষাখর সন্তানদের নেতা হবে।
6 His division, those counted, numbered 54,400. নথনেলের সৈন্য সংখ্যা চুয়ান্ন হাজার চারশো জন।
7 "Then the tribe of Zebulun; leader of Zebulun's sons: Eliab son of Helon. আর সবূলূন বংশ ইষাখরের পাশে শিবির করবে, হেলোনের ছেলে ইলীয়াব সবূলূন সন্তানদের নেতা হবে।
8 His division, those counted, numbered 57,400. সবূলূনের সৈন্য সংখ্যা সাতান্ন হাজার চারশো জন।
9 "All counted in Judah's camp: 186,400, by their divisions. They set out first. যিহূদার শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ ছেয়াশী হাজার চারশো জন। তারা প্রথমে শিবির থেকে এগিয়ে যাবে।
10 "South side: the banner of Reuben's camp, by divisions. Leader of Reuben's people: Elizur son of Shedeur. দক্ষিণ দিকের সৈন্যরা রূবেণের শিবিরের পতাকা ঘিরে থাকবে। শদেয়ূরের ছেলে ইলীষূর রূবেণ সন্তানদের নেতা হবে।
11 His division, those counted, numbered 46,500. রূবেণের সৈন্য সংখ্যা ছেচল্লিশ হাজার পাঁচশো জন।
12 "Camping beside him: the tribe of Simeon; leader of Simeon's people, Shelumiel son of Zurishaddai. তার পাশে শিমিয়োন বংশ শিবির গড়বে। সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োনের সন্তানদের নেতা হবে।
13 His division, those counted, numbered 59,300. শিমিয়োনের সৈন্য সংখ্যা ঊনষষ্টি হাজার তিনশো জন।
14 "Then the tribe of Gad: leader of Gad's people, Eliasaph son of Deuel. গাদ বংশও তার পাশে থাকবে। দ্যুয়েলের ছেলে ইলীয়াসফ গাদ সন্তানদের নেতা হবে।
15 His division, those counted, numbered 45,650. গাদের সৈন্য সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ জন।
16 "Those counted in Reuben's camp, by their divisions: 151,450. They set out second. রূবেণের শিবিরের গণনা করা মোট সৈন্য সংখ্যা এক লক্ষ একান্ন হাজার চারশো পঞ্চাশ জন। তারা শিবির থেকে দ্বিতীয় বারে এগিয়ে যাবে।
17 "Then the tent of meeting sets out, with the Levites' camp in the middle of the camps. They set out in the order they camp, each in place, under their banners. তারপরে সমাগম তাঁবু লেবীয়দের শিবিরের সঙ্গে সমস্ত শিবিরের মধ্যবর্ত্তী হয়ে এগিয়ে যাবে। যারা যেমন শিবিরে জড়ো হয়, তারা তেমন ভাবে নিজের জায়গায় নিজের পতাকার পাশে পাশে চলবে।
18 "West side: Ephraim's camp standard, by their divisions; leader of Ephraim's people is Elishama son of Ammihud. ইফ্রয়িমের সৈন্যরা পশ্চিম পাশে শিবির গড়বে। অম্মীহূদের ছেলে ইলীশামা ইফ্রয়িম সন্তানদের নেতা হবে।
19 His division, those counted, numbered 40,500. ইফ্রয়িমের সৈন্য সংখ্যা চল্লিশ হাজার পাঁচশো জন।
20 "Beside him: the tribe of Manasseh, led by Gamaliel son of Pedahzur. তাদের পাশে মনঃশি বংশ থাকবে। পদাহসূরের ছেলে গমলীয়েল মনঃশি সন্তানদের নেতা হবে।
21 His division, those counted, numbered 32,200. মনঃশির সৈন্য সংখ্যা বত্রিশ হাজার দুশো জন।
22 "Then the tribe of Benjamin, led by Abidan son of Gideoni. আর বিন্যামীন বংশ তার পাশে থাকবে। গিদিয়োনির ছেলে অবীদান বিন্যামীন সন্তানদের নেতা হবে।
23 His division, those counted, numbered 35,400. বিন্যামীনের সৈন্য সংখ্যা পঁয়ত্রিশ হাজার চারশো জন।
24 "All counted in Ephraim's camp: 108,100, by their divisions. They set out third. ইফ্রয়িমের শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ আট হাজার একশো জন। তারা তৃতীয় বারে এগিয়ে যাবে।
25 "Dan's camp standard stands on the north side, by divisions. Ahiezer son of Ammishaddai leads Dan's people. দানের সৈন্যদের সমাগম তাঁবুর উত্তর পাশে শিবিরের পতাকা থাকবে। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর দান সন্তানদের নেতা হবে।
26 His division, those counted, numbered 62,700. দানের সৈন্য সংখ্যা বাষট্টি হাজার সাতশো জন।
27 "Camping next to it: the tribe of Asher, its leader Pagiel son of Ochran. তাদের পাশে আশের বংশ শিবির গড়বে। অক্রণের ছেলে পগীয়েল আশের সন্তানদের নেতা হবে।
28 His division, those counted, numbered 41,500. আশেরের সৈন্য সংখ্যা একচল্লিশ হাজার পাঁচশো জন।
29 "Then the tribe of Naphtali; Naphtali's leader is Ahira son of Enan. নপ্তালি বংশ তার পাশে থাকবে। ঐননের ছেলে অহীরঃ নপ্তালি সন্তানদের নেতা হবে।
30 His division, those counted, numbered 53,400. নপ্তালির সৈন্য সংখ্যা তিপ্পান্ন হাজার চারশো জন।
31 "All counted in Dan's camp: 157,600. They set out last, by their standards." দানের শিবিরের মোট লোক সংখ্যা এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো জন। তারা তাদের পতাকা নিয়ে শিবির থেকে শেষে এগিয়ে যাবে।”
32 These are Israelites counted by their clans, all camp divisions: 603,550. মোশি ও হারোণ ইস্রায়েল সন্তানদের পিতৃকুল অনুসারে ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশো জন সৈন্য সংখ্যা গণনা করলেন।
33 But the Levites were not counted among the Israelites, just as our Father had commanded Moses. কিন্তু মোশি ও হারোণ লেবীয়দের ইস্রায়েল সন্তানদের মধ্যে গণনা করলেন না। যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।
34 So the Israelites did all our Father commanded Moses. So they camped by their standards, and so they set out, each by clan, by ancestral family. ইস্রায়েল সন্তানরা মোশিকে দেওয়া সদাপ্রভুর সমস্ত আদেশ অনুসারে কাজ করত। তারা পতাকার কাছে শিবির গড়তো। তারা তাদের বংশ অনুসারে শিবির থেকে গোষ্ঠী ও পরিবার অনুসারে শিবিরের কাছে একত্রিত হত ও যাত্রা করত।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]