Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Matthew 1 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 This is the genealogy of Jesus Christ, the son of David, the son of Abraham: যীশু খ্রীষ্টের বংশ তালিকা, তিনি দায়ূদের সন্তান, অব্রাহামের সন্তান।
2 Abraham was the father of Isaac, Isaac the father of Jacob, and Jacob the father of Judah and his brothers. অব্রাহামের ছেলে ইসহাক; ইসহাকের ছেলে যাকোব; যাকোবের ছেলে যিহূদা ও তাঁর ভাইয়েরা;
3 Judah was the father of Perez and Zerah by Tamar, Perez the father of Hezron, and Hezron the father of Ram. যিহূদার ছেলে পেরস ও সেরহ, তামরের গর্ভের সন্তান; পেরসের ছেলে হিস্রণ; হিস্রোনের ছেলে রাম;
4 Ram was the father of Amminadab, Amminadab the father of Nahshon, and Nahshon the father of Salmon. রামের ছেলে অম্মীনাদব; অম্মীনাদবের ছেলে, নহশোন, নহশোনের ছেলে সলমোন;
5 Salmon was the father of Boaz by Rahab, Boaz the father of Obed by Ruth, and Obed the father of Jesse, সলমোনের ছেলে বোয়স; রাহবের গর্ভের সন্তান; বোয়সের ছেলে ওবেদ, রুতের গর্ভের ছেলে; ওবেদের ছেলে যিশয়;
6 and Jesse the father of David the king. David was the father of Solomon by the wife of Uriah, যিশয়ের ছেলে দায়ূদ রাজা। দায়ূদের ছেলে শলোমন; ঊরিয়ের বিধবার গর্ভের সন্তান;
7 Solomon the father of Rehoboam, Rehoboam the father of Abijah, and Abijah the father of Asa. শলোমনের ছেলে রহবিয়াম; রহবিয়ামের ছেলে অবিয়; অবিয়ের ছেলে আসা;
8 Asa was the father of Jehoshaphat, Jehoshaphat the father of Joram, and Joram the father of Uzziah. আসার ছেলে যিহোশাফট; যিহোশাফটের ছেলে যোরাম; যোরামের ছেলে উষিয়;
9 Uzziah was the father of Jotham, Jotham the father of Ahaz, and Ahaz the father of Hezekiah. উষিয়ের ছেলে যোথাম; যোথামের ছেলে আহস; আহসের ছেলে হিস্কিয়;
10 Hezekiah was the father of Manasseh, Manasseh the father of Amon, and Amon the father of Josiah, হিস্কিয়ের ছেলে মনংশি; মনংশি ছেলে আমোন; আমোনের ছেলে যোশিয়;
11 and Josiah the father of Jeconiah and his brothers, at the time of the exile to Babylon. যোশিয়ের সন্তান যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্ব্বাসনের দিনের এদের জন্ম হয়।
12 After the exile to Babylon, Jeconiah was the father of Shealtiel, and Shealtiel the father of Zerubbabel. যিকনিয়ের ছেলে শলটীয়েল, ব্যাবিলনে নির্ব্বাসনের পরে জাত; শলটীয়েলের ছেলে সরুব্বাবিল;
13 Zerubbabel was the father of Abiud, Abiud the father of Eliakim, and Eliakim the father of Azor. সরুব্বাবিলের ছেলে অবীহূদ; অবীহূদের ছেলে ইলীয়াকীম; ইলীয়াকীমের ছেলে আসোর;
14 Azor was the father of Zadok, Zadok the father of Achim, and Achim the father of Eliud. আসোরের ছেলে সাদোক; সাদোকের ছেলে আখীম; আখীমের ছেলে ইলীহূদ;
15 Eliud was the father of Eleazar, Eleazar the father of Matthan, and Matthan the father of Jacob, ইলীহূদের ছেলে ইলীয়াসর; ইলীয়াসরের ছেলে মত্তন; মত্তনের ছেলে যাকোব;
16 and Jacob the father of Joseph, the husband of Mary—it was Mary from whom Jesus was born, who is called Christ. যাকোবের ছেলে যোষেফ; ইনি মরিয়মের স্বামী; এই মরিয়মের গর্ভে যীশুর জন্ম হয়, যাকে খ্রীষ্ট [অভিষিক্ত] বলে।
17 So all the generations from Abraham to David: fourteen generations; from David to the exile to Babylon: fourteen generations; from the exile to Babylon to Christ: fourteen generations. এই ভাবে অব্রাহাম থেকে দায়ূদ পর্যন্ত সবমিলিয়ে চোদ্দ পুরুষ; এবং দাউদ থেকে বাবিলে নির্ব্বাসন থেকে খ্রীষ্ট পর্যন্ত চোদ্দ পুরুষ।
18 Jesus Christ's birth happened this way: his mother Mary was pledged to Joseph, but before they united, she was found pregnant through the Holy Spirit. যীশু খ্রীষ্টের জন্ম এই ভাবে হয়েছিল। যখন তাঁর মা মরিয়ম যোষেফের প্রতি বাগদত্তা হলে, তাঁদের সহবাসের আগে জানা গেল, তিনি গর্ভবতী হয়েছেন পবিত্র আত্মার মাধ্যমে।
19 Because Joseph, her husband, was righteous and didn't want to disgrace her publicly, he decided to divorce her quietly. আর তাঁর স্বামী যোষেফ ধার্মিক হওয়াতে তিনি চাননি যে জনসাধারণের কাছে তাঁর স্ত্রীর নিন্দা হয়, তাই তাঁকে গোপনে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন।
20 While Joseph considered this, an angel of the Lord appeared to him in a dream: "Joseph, son of David, don't be afraid to take Mary as your wife—the child conceived in her is from the Holy Spirit. তিনি এই সব ভাবছেন, এমন দিন দেখ, প্রভুর এক দূত স্বপ্নে তাঁকে দর্শন দিয়ে বললেন, যোষেফ, দায়ূদ-সন্তান তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না, কারণ তাঁর গর্ভে যা জন্মেছে, তা পবিত্র আত্মা থেকে হয়েছে; আর তিনি ছেলের জন্ম দেবেন।
21 She will bear a son; name him Jesus, for he will save his people from their sins." এবং তুমি তাঁর নাম যীশু [উদ্ধারকর্তা] রাখবে; কারণ তিনিই নিজের প্রজাদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন।
22 All this took place to fulfill what our Father had spoken through the prophet: এই সব ঘটল, যেন ভাববাদীর মাধ্যমে বলা প্রভুর এই কথা পূর্ণ হয়,
23 "Look, the virgin will conceive and give birth to a son, and they will call him Immanuel" (which means, "our Father with us"). “দেখ, সেই কুমারী গর্ভবতী হবে এবং একটি ছেলের জন্ম দেবে, আর তাঁর নাম রাখা যাবে ইম্মানুয়েল অনুবাদ করলে এর অর্থ, আমাদের সাথে ঈশ্বর।”
24 Joseph woke and did as the angel of the Lord commanded him, taking Mary as his wife. পরে যোষেফ ঘুম থেকে উঠে প্রভুর দূত তাঁকে যেরকম আদেশ করেছিলেন, সেরকম করলেন,
25 He did not have relations with her until she gave birth to a son, and named him Jesus. নিজের স্ত্রীকে গ্রহণ করলেন; আর যে পর্যন্ত ইনি ছেলে জন্ম না দিলেন, সেই পর্যন্ত যোষেফ তাঁর পরিচয় নিলেন না, আর তিনি ছেলের নাম যীশু রাখলেন।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]