Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Leviticus 6 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Our Father spoke to Moses: আর সদাপ্রভু মোশিকে বললেন, কেউ যদি পাপ করে সদাপ্রভুর বিরুদ্ধে সত্য লঙ্ঘন করে,
2 "If anyone sins, unfaithful to your Father, by deceiving his neighbor about a deposit, a pledge, or stolen goods, or by cheating him, “যদি গচ্ছিত অথবা বন্ধকরূপে দেওয়া কিংবা অপহরণ করে নেওয়া বিষয়ে প্রতিবেশীদের কাছে মিথ্যা কথা বলে,
3 or if he finds lost property and lies about it, swearing falsely—any such act by which a person sins. কিংবা প্রতিবেশীদের প্রতি অন্যায় করে, কিংবা হারানো জিনিস পেয়ে সেই বিষয়ে মিথ্যা কথা বলে ও মিথ্যা দিব্যি করে, এটার যে কোনো কাজ দ্বারা কোনো লোক সে বিষয়ে পাপ করে,
4 When he sins and is guilty, he must return what he stole, or extorted, or the deposit entrusted to him, or the lost item he found, যদি সে এভাবে পাপ করে দোষী হয়ে থাকে, তবে সে যা গায়ের জোরে কেড়ে নিয়েছে, অথবা অন্যায়ভাবে পেয়েছে, কিংবা যে গচ্ছিত জিনিস তার কাছে দেওয়া হয়েছে, কিংবা সে যে হারানো জিনিস পেয়ে রেখেছে,
5 or whatever he swore falsely about, he must repay it in full, add a fifth to it, and give it to its owner on the day he admits his guilt. কিংবা যে কোনো বিষয়ে সে মিথ্যা দিব্যি করেছে, সেই জিনিস সম্পূর্ণ ফিরিয়ে দেবে এবং তার পাঁচ অংশের এক অংশ বেশি ফিরিয়ে দেবে; তার দোষ প্রকাশের দিনের সে জিনিসের মালিককে তা দেবে।
6 He must bring his guilt offering to your Father: a ram without defect from the flock, at your valuation, as a guilt offering, to the priest. আর সে সদাপ্রভুর কাছে নিজের দোষের জন্য বলি উপস্থিত করবে, ফলে তোমার নির্ধারিত দাম দিয়ে পাল থেকে এক নির্দোষ মেষবলি দোষের জন্য যাজকের কাছে আনবে।
7 The priest will atone for him before your Father, and he'll be forgiven for whatever he did that made him guilty." পরে যাজক সদাপ্রভুর সামনে তার জন্যে প্রায়শ্চিত্ত করবে; তাতে যে কোনো কাজের জন্য সে দোষী হয়েছে, তার ক্ষমা পাবে।”
8 Then our Father spoke to Moses: পরে সদাপ্রভু মোশিকে বললেন,
9 "Command Aaron and his sons: This is the law for the burnt offering. It stays on the altar's hearth all night until morning, and the altar fire must keep burning on it. তুমি হারোণ ও তার ছেলেদেরকে এই আদেশ কর। হোমের ব্যবস্থা; হোমবলি সকাল পর্যন্ত সমস্ত রাত্রি বেদির অগ্নিকুণ্ডের উপরে থাকবে এবং বেদির আগুন জালানো থাকবে
10 The priest is to wear his linen garment, with linen undergarments against his skin, then remove the ashes left after the fire consumes the burnt offering on the altar, and place them beside the altar. আর যাজক নিজের গায়ের মসীনা-বস্ত্র পরবে ও মসীনা-বস্ত্রের জাঙ্গিয়া শরীরে পরিধান করবে এবং বেদির ওপরে আগুনের পুড়ে যাওয়া যে ছাই আছে, তা তুলে বেদির পাশে রাখবে।
11 Then he removes his garments, puts on others, and carries the ashes outside the camp to a clean place. পরে সে নিজের বস্ত্র ত্যাগ করে অন্য বস্ত্র পরে শিবিরের বাইরে কোনো পরিষ্কার জায়গায় ছাই নিয়ে যাবে
12 The altar fire must keep burning; it must not go out. Every morning the priest adds wood on it, arranges the burnt offering on it, and burns the fat of the peace offerings on it. আর বেদির ওপরে আগুন জ্বালানো থাকবে, নিভবে না; যাজক প্রতিদিন সকালে তার ওপরে কাঠ দিয়ে জ্বালবে এবং তার ওপরে হোমবলি সাজিয়ে দেবেও মঙ্গলের জন্য বলির মেদ তাতে পোড়াবে।
13 The fire must be kept burning on the altar continually; it must not go out. বেদির উপরে আগুন সব জ্বালিয়ে রাখতে হবে; নেভানো হবে না।
14 "This is the law of the grain offering: Aaron's sons must bring it before your Father, in front of the altar. আর শস্য-নৈবেদ্যের এই ব্যবস্থা; হারোণের ছেলেরা বেদির সামনে সদাপ্রভুর সামনে তা আনবে।
15 The priest takes a handful of the grain offering's fine flour and oil, with all its frankincense, and burns this memorial portion on the altar as a pleasing aroma to your Father. পরে যাজক তা থেকে নিজের মুঠোভর্তি করে নৈবেদ্যের কিছু সূজি ও কিছু তেল এবং নৈবেদ্যের ওপরে সব ধুনো নিয়ে তার মনে করার অংশ হিসাবে সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য বেদিতে পোড়াবে
16 Aaron and his sons eat what remains; it must be eaten without yeast in a holy place, eaten in the courtyard of the tent of meeting. আর হারোণ ও তার ছেলেরা তার বাকি অংশ খাবে; বিনা তাড়ীতে কোন পবিত্র স্থানে তা ভোজন করতে হবে; তারা সমাগম-তাঁবু প্রাঙ্গণে তা খাবে।
17 Do not bake it with yeast. I've given it as their share of my food offerings, like the sin and guilt offerings; it is most holy. তাড়ীর সঙ্গে তা রান্না করা হবে না। আমি নিজের আগুনের করা উপহার থেকে তাদের প্রাপ্য অংশ বলে তা দিলাম; পাপের জন্য বলির ও দোষের জন্য বলির মত তা অতি পবিত্র।
18 Every male of Aaron's descendants may eat it—a lasting portion through your generations from your Father's food offerings. Whatever touches them becomes holy." হারোণের ছেলেদের মধ্যে সব পুরুষ তা খাবে; সদাপ্রভুর আগুনের করা উপহার থেকে এটা পুরুষানুক্রমে চিরকাল তোমাদের অধিকার; যে কেউ তা স্পর্শ করবে, সে পবিত্র হবে।
19 Our Father said to Moses: পরে সদাপ্রভু মোশিকে বললেন,
20 "This is Aaron and his sons' offering to your Father on the day he is anointed: about two quarts of fine flour as a regular grain offering, half in the morning, half in the evening. অভিষেক দিনের হারোণ ও তার ছেলেরা সদাপ্রভুর উদ্দেশ্যে এই উপহার উৎসর্গ করবে, প্রতিদিন ভক্ষ্য-নৈবেদ্যের জন্য ঐফার দশমাংশ (1 কিলোর ওপরে) সূক্ষ্ম সূজি, সকালে অর্ধেক ও সন্ধ্যাবেলায় অর্ধেক।
21 Prepare it with oil on a griddle, bring it well-kneaded, present the grain offering in broken pieces—a pleasing aroma to your Father. তারা ভোজন-পাত্রে তেল দিয়ে তা ভাজবে; ওটা তেলে ভিজলে তুমি তা এনে ঐ ভক্ষ্য-নৈবেদ্যের টুকরো টুকরো রান্না করা সব সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য উৎসর্গ করবে।
22 The anointed priest who succeeds him from among his sons must prepare it—a lasting decree before your Father: it must be burned completely. পরে হারোণের ছেলেদের মধ্যে যে তার পদে অভিষিক্ত যাজক হবে, সে তা উৎসর্গ করবে; চিরস্থায়ী বিধিমতে তা সদাপ্রভুর উদ্দেশ্যে সম্পূর্ণভাবে পোড়ানো হবে।
23 Every grain offering of a priest is to be burned completely; it must not be eaten." আর যাজকের প্রত্যেক ভক্ষ্য-নৈবেদ্য সম্পূর্ণভাবে পোড়ানো হবে; তার কিছু খেতে হবে না।
24 Again our Father spoke to Moses: পরে সদাপ্রভু মোশিকে বললেন,
25 "Tell Aaron and his sons: this is the law of the sin offering: slaughter it before your Father, where the burnt offering is slaughtered; it is most holy. তুমি হারোণ ও তার ছেলেদেরকে বল, পাপের জন্য বলির এই ব্যবস্থা; যে জায়গায় হোমবলির জন্য হত্যা করা হয়, সে জায়গায় সদাপ্রভুর সামনে পাপের জন্য বলিরও হত্যা হবে; তা অতি পবিত্র।
26 The priest who offers it for sin must eat it; it must be eaten in a holy place, in the tent of meeting's courtyard. যে যাজক পাপের জন্য তা উৎসর্গ করে, সে তা খাবে; সমাগম-তাঁবু প্রাঙ্গণে কোন পবিত্র জায়গায় তা খেতে হবে।
27 Whatever touches its flesh becomes holy. If its blood spatters a garment, wash the spattered spot in a holy place. যে কেউ তার মাংস ছোবে তার পবিত্র হওয়া চাই এবং তার রক্তের ছিটে যদি কোনো কাপড়ে লাগে, তবে তুমি, যাতে ঐ রক্তের ছিটে লাগে, তা পবিত্র জায়গায় ধোবে।
28 The clay pot it is boiled in must be broken; if boiled in a bronze pot, it must be scoured and rinsed with water. আর যে মাটির পাত্রে তা রান্না করা হয়, তা ভেঙে ফেলতে হবে; যদি পিতলের পাত্রে তা রান্না করা যায়, তবে তা জলে মেজে পরিষ্কার করতে হবে।
29 Every male among the priests may eat it; it is most holy. যাজকদের মধ্যে সব পুরুষ তা খেতে পারবে; তা অতি পবিত্র।
30 No sin offering whose blood is brought into the tent of meeting to atone in the Holy Place may be eaten; it must be burned with fire." কিন্তু পবিত্র জায়গায় প্রায়শ্চিত্ত করতে যে কোনো পাপের জন্য বলির রক্ত সমাগম-তাঁবু ভেতরে আনা হবে, তা খেতে হবে না, আগুনে পুড়িয়ে দিতে হবে।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]