Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

John 10 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 "Truly, truly, I tell you: whoever doesn't enter the sheepfold through the gate, but climbs in another way, is a thief and a robber. সত্য, সত্য, আমি তোমাদের বলছি, যে কেউ দরজা দিয়ে মেষের খোঁয়াড়ে না ঢুকে আর কোন রাস্তা দিয়ে ঢোকে, সে হলো চোর এবং ডাকাত।
2 But the one who enters by the gate is the shepherd of the sheep. কিন্তু যে দরজা দিয়ে ঢোকে সে হলো মেষদের পালক।
3 The gatekeeper opens for him, and the sheep hear his voice. He calls his own sheep by name and leads them out. তাকেই পাহারাদার দরজা খুলে দেয় এবং মেষেরা তার আওয়াজ শোনে এবং সে নাম ধরে তার নিজের মেষদেরকে ডাকে ও সে বাইরে নিয়ে যায়।
4 After bringing all his own out, he goes ahead of them, and the sheep follow him because they know his voice. যখন সে নিজের সব মেষগুলিকে বের করে, তখন সে তাদের আগে আগে চলে এবং মেষেরা তার পিছন পিছন চলে কারণ তারা তার গলার আওয়াজ চেনে।
5 They will never follow a stranger—they'll run from him, since they don't know the voice of strangers." তারা কোন মতে অচেনা লোকের পিছনে যাবে না, বরং তার কাছ থেকে পালিয়ে আসবে কারণ অচেনা লোকের গলার আওয়াজ তারা চেনে না।
6 Jesus told them this figure of speech, but they didn't grasp what he meant. এই গল্পটি যীশু তাদেরকে বললেন, কিন্তু তিনি তাদেরকে যে কি বললেন তা তারা বুঝতে পারল না।
7 So Jesus said again, "Truly, truly, I tell you, I am the gate for the sheep. তখন যীশু আবার তাদেরকে বললেন, সত্য, সত্যই আমি তোমাদেরকে বলছি, আমিই সেই মেষ খোঁয়াড়ের দরজা।
8 "All who came before me are thieves and robbers, but the sheep did not listen to them. যারা সবাই আমার আগে এসেছিল তারা সবাই চোর ও ডাকাত কিন্তু মেষেরা তাদের আওয়াজ শোনে নি।
9 I am the gate; whoever enters through me will be saved, going in and out, finding pasture. আমিই সেই দরজা। যদি কেউ আমার মধ্য দিয়ে ঢোকে সে পরিত্রান পাবে এবং সে ভিতরে আসবে ও বাইরে যাবে এবং চরে খাবার জায়গা পাবে।
10 The thief comes only to steal, kill, and destroy. I came so they may have life, and have it in abundance. চোর আসে চুরি, বধ, ও ধ্বংস করবার জন্য। আমি এসেছি যেন তারা জীবন পায় এবং সেই জীবন অধিক পরিমাণে পায়।
11 "I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep. আমিই হলাম উত্তম মেষপালক; উত্তম মেষপালক মেষদের জন্য নিজের জীবন দেয়।
12 The hired hand, not a shepherd, doesn't own the sheep. Seeing the wolf coming, he leaves the sheep and flees—the wolf snatches and scatters them. যে ভাড়া করা চাকর এবং মেষপালক নয়, মেষগুলি যার নিজের নয়, সে নেকড়ে আসতে দেখলে মেষগুলি ফেলে পালায়। এবং নেকড়ে তাদেরকে ধরে নিয়ে যায় ও তাদের ছিন্নভিন্ন করে দেয়।
13 The man runs away because he is a hired hand and cares nothing for the sheep. সে পালায় কারণ সে একজন কর্মচারী এবং সে মেষদের জন্য চিন্তা করে না।
14 "I am the good shepherd. I know my own and my own know me, আমিই হলাম উত্তম মেষপালক এবং আমার নিজের সবাইকে আমি চিনি আর আমার নিজের সবাই আমাকে চেনে,
15 as the Father knows me and I know the Father, and I lay down my life for the sheep. পিতা আমাকে জানেন এবং আমি পিতাকে জানি; এবং মেষদের জন্য আমি নিজের জীবন উত্সর্গ করি।
16 I have other sheep not of this fold; I must lead them too, and they will hear my voice. They will become one flock, one shepherd. আমার আরও অন্য মেষ আছে সে সব এই খোঁয়াড়ের নয়। তাদেরকেও আমি অবশ্যই নিয়ে আসব এবং তারা আমার গলার আওয়াজ শুনবে তাতে একটা মেষের পাল হবে এবং একজন মেষপালক হবে।
17 This is why the Father loves me: I lay down my life only to take it up again. পিতা আমাকে এই জন্য ভালবাসেন, কারণ আমি নিজের জীবন উত্সর্গ করি আবার তা গ্রহণ করি।
18 No one takes it from me, but I lay it down on my own. I have authority to lay it down, and authority to take it up again. This charge I received from my Father." কেউ আমার থেকে তা নিয়ে যায় না কিন্তু আমি নিজের থেকেই তা উত্সর্গ করি। আমার অধিকার আছে তা উত্সর্গ করার এবং আবার তা গ্রহণ করবার ক্ষমতা আমার আছে। এই আদেশ আমি নিজের পিতা থেকে পেয়েছি।
19 These words brought division among the Jews once again. এই সব কথার জন্য ইহুদীদের মধ্যে আবার মতপার্থক্য হল।
20 Many of them said, "He is demon-possessed and out of his mind. Why listen to him?" তাদের মধ্যে অনেকে বলল, একে ভূতে ধরেছে এবং সে পাগল, কেন তোমরা তার কথা শুনছ?
21 But others said, "These aren't a demon-possessed man's words. Can a demon open blind eyes?" অন্য লোকেরা বলল, এই সব ত ভূতগ্রস্ত লোকের মত কথা নয়। ভূত কি একজন অন্ধের চক্ষু খুলে দিতে পারে?
22 Then came the Feast of Dedication at Jerusalem. It was winter, তখন যিরূশালেমে মন্দির প্রতিষ্ঠাতার উত্সব এলো। তখন ছিল শীতকাল;
23 and Jesus was walking in the temple, in Solomon's Colonnade. আর যীশু মন্দিরের শলোমনের বারান্দায় হেঁটে বেড়াচ্ছিলেন।
24 The Jews surrounded him and said, "How long will you hold us in suspense? If you are the Christ, tell us plainly." তখন ইহুদীরা তাঁকে ঘিরে ধরল এবং তাঁকে বলল, আর কত কাল আমাদের প্রাণ অনিশ্চিয়তায় রাখবে। আপনি যদি খ্রীষ্ট হন তবে স্পষ্ট করে আমাদেরকে বলুন।
25 Jesus answered, "I told you, and you don't believe. The works I do in my Father's name testify about me, যীশু তাদেরকে উত্তর দিলেন, আমি তোমাদেরকে বলেছি কিন্তু তোমরা বিশ্বাস কর না। আমি যে সব কাজ আমার পিতার নামে করছি, সেই সব আমার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে।
26 but you do not believe, because you are not my sheep. কিন্তু তোমরা বিশ্বাস কর না কারণ তোমরা আমার মেষদের মধ্যে নও।
27 My sheep listen to my voice; I know them, and they follow me. আমার মেষেরা আমার আওয়াজ শোনে, আমি তাদের জানি এবং তারা আমার পিছন পিছন চলে।
28 I give them eternal life, and they will never perish, and no one will snatch them from my hand. আমি তাদেরকে অনন্ত জীবন দিই, তারা কখনও বিনষ্ট হবে না এবং কেউ আমার হাত থেকে তাদেরকে কেড়ে নিতে পারবে না।
29 My Father, who gave them to me, is greater than all; no one can snatch them out of the Father's hand. আমার পিতা যিনি তাদেরকে আমাকে দিয়েছেন তিনি সবার থেকে মহান এবং কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারে না।
30 I and the Father are one." আমি ও পিতা এক।
31 Again the Jews picked up stones to stone him. তখন ইহুদীরা আবার পাথর তুলল তাঁকে মারবার জন্য।
32 Jesus replied, "I have shown you many good works from the Father. For which of these are you going to stone me?" যীশু তাদের উত্তর দিলেন, “আমি পিতার থেকে তোমাদেরকে অনেক ভালো কাজ দেখিয়েছি, তার কোন কাজগুলির জন্য আমাকে পাথর মারাতে চাইছ?”
33 "We're stoning you not for good work," they said, "but for blasphemy, because you, a mere man, claim to be God." ইহুদীরা তাঁকে উত্তর দিল, কোনো আশ্চর্য্য কাজের জন্য তোমাকে পাথর মারছি না, কিন্তু ঈশ্বরনিন্দার জন্য, কারণ তুমি একজন মানুষ হয়ে নিজেকে ঈশ্বর করে তুলছ।
34 Jesus answered them, "Is it not written in your Law: 'I have said you are gods'? যীশু তাদেরকে উত্তর দিয়ে বললেন, তোমাদের নিয়ম কানুনে কি লেখা নেই, “আমি বললাম, তোমরা দেবতা”।
35 If he called them 'gods,' to whom the word of my Father came—and Scripture cannot be broken, যাদের কাছে ঈশ্বরের বাক্য এসেছিল, তিনি তাদের তো দেবতার মত বলেছিলেন আর পবিত্র শাস্ত্রের কথা বাদ দেওয়া যেতে পারে না
36 what about the one the Father set apart and sent into the world? Why accuse me of blasphemy for saying, 'I am the Son of our Father'? যাকে পিতা পবিত্র করলেন ও পৃথিবীতে পাঠালেন, তোমরা কেন তাঁকে বললে যে, তুমি ঈশ্বরের নিন্দা করছ, কারণ আমি বললাম যে, আমি ঈশ্বরের পুত্র?
37 "If I am not doing the works of my Father, then do not believe me. যদি আমি আমার পিতার কাজ না করি তবে আমাকে বিশ্বাস কর না।
38 But if I do them, even if you won't believe me, believe the works, so you'll know and keep knowing the Father is in me, and I in the Father." যদিও আমি এইগুলি করছি, তবু যদি তোমরা আমাকে বিশ্বাস না কর তবে সেই কাজের উপর বিশ্বাস কর; যেন তোমরা জানতে পার ও বুঝতে পার যে পিতা আমার মধ্যে আছেন এবং আমি পিতার মধ্যে আছি।
39 Again they tried to seize him, but he escaped their grasp. তারা আবার তাঁকে ধরতে চেষ্টা করল, কিন্তু তিনি তাদের এড়িয়ে হাতের বাইরে দূরে চলে গেলেন।
40 Jesus then went back across the Jordan, to the place where John had first been baptizing, and stayed there. যীশু আবার যর্দ্দনের অপর পারে যেখানে যোহন প্রথমে বাপ্তিষ্ম দিতেন সেই জায়গায় চলে গেলেন এবং সেখানে থাকলেন।
41 Many came to him, saying, "John performed no sign, but all John said about this man was true." অনেক মানুষ যীশুর কাছে এসেছিল। তারা বলতে লাগলো, যোহন হয়ত কোন আশ্চর্য্য কাজ করেননি কিন্তু এই মানুষটির সম্পর্কে যোহন যে সব কথা বলেছিলেন সে সবই সত্য।
42 And in that place many believed in him. সেখানে অনেক মানুষ যীশুতে বিশ্বাস করল।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]