Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Genesis 46 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 So Israel set out with all he had, came to Beersheba, and sacrificed to our Father, whom his father Isaac had worshiped. পরে ইস্রায়েল নিজের সর্বস্বের সঙ্গে যাত্রা করে বের-শেবাতে আসলেন এবং নিজের বাবা ইসহাকের ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করলেন।
2 And our Father spoke to Israel in visions of the night, "Jacob, Jacob." He said, "Here I am." পরে ঈশ্বর রাতে ইস্রায়েলকে দর্শন দিয়ে বললেন, “হে যাকোব, হে যাকোব।” তিনি উত্তর করলেন, “দেখ, এই আমি।”
3 He said, "I am your Father, whom your father worshiped. Do not be afraid to go down to Egypt, for there I will make you a great nation. তখন তিনি বললেন, “আমি ঈশ্বর, তোমার বাবার ঈশ্বর; তুমি মিশরে যেতে ভয় কোরো না, কারণ আমি সেই জায়গায় তোমাকে বড় জাতি করব।”
4 I myself will go down with you to Egypt, and I will surely bring you back; and Joseph's own hand will close your eyes." আমিই তোমার সঙ্গে মিশরে যাব এবং আমিই সেখান থেকে তোমাকে ফিরিয়েও আনব, আর যোষেফ তোমার চোখে হাত দেবে।
5 Jacob set out from Beersheba. Israel's sons carried their father Jacob, their little ones, and their wives in the wagons Pharaoh had sent for him. পরে যাকোব বের-শেবা থেকে যাত্রা করলেন। ইস্রায়েলের ছেলেরা নিজেদের বাবা যাকোবকে এবং নিজের নিজের ছেলেমেয়ে ও স্ত্রীদেরকে সেই সব মালবাহী গাড়িতে করে নিয়ে গেলেন, যা ফরৌণ তাদের বহনের জন্য পাঠিয়েছিলেন।
6 They took their livestock and the goods they had acquired in the land of Canaan, and came to Egypt—Jacob and all his offspring with him. পরে তাঁরা, যাকোব ও তাঁর সমস্ত বংশ, নিজেদের পশুরা ও কনান দেশে উপার্জিত সব সম্পত্তি নিয়ে মিশর দেশে পৌঁছালেন।
7 His sons and grandsons, daughters and granddaughters—all his offspring he brought with him to Egypt. এই ভাবে যাকোব নিজের ছেলে নাতি, মেয়ে নাতনি প্রভৃতি সমস্ত বংশকে সঙ্গে করে মিশরে নিয়ে গেলেন।
8 These are the names of Israel's sons who came into Egypt—Jacob and his sons: Reuben, Jacob's firstborn. ইস্রায়েলীয়রা, যাকোব ও তাঁর ছেলেমেয়েরা, যাঁরা মিশরে গেলেন, তাঁদের নাম। যাকোবের বড় ছেলে রুবেণ।
9 The sons of Reuben: Hanoch, Pallu, Hezron, and Carmi. রুবেণের ছেলে হনোক, পললু, হিষ্রোণ ও কর্মি।
10 The sons of Simeon: Jemuel, Jamin, Ohad, Jachin, Zohar, and Shaul the son of a Canaanite woman. শিমিয়োনের ছেলে যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও তার কনানীয়া স্ত্রীজাত ছেলে শৌল।
11 The sons of Levi: Gershon, Kohath, and Merari. লেবির ছেলে গের্শোন, কহাৎ ও মরারি।
12 Judah's sons: Er, Onan, Shelah, Perez, Zerah; but Er and Onan died in Canaan. Perez's sons: Hezron and Hamul. যিহূদার ছেলে এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কনান দেশে মারা গিয়েছিল এবং পেরসের ছেলে হিষ্রোণ ও হামূল।
13 The sons of Issachar: Tola, Puvah, Iob, and Shimron. ইষাখরের ছেলে তোলয়, পূয়, যোব ও শিম্রোণ।
14 The sons of Zebulun: Sered, Elon, and Jahleel. আর সবূলূনের ছেলে সেরদ, এলোন ও যহলেল।
15 These are Leah's sons, born to Jacob in Paddan-aram, with his daughter Dinah; his sons and daughters numbered thirty-three. তারা লেয়ার সন্তান; তিনি পদ্দন-অরামে যাকোবের জন্য এদেরকে ও তার মেয়ে দীণাকে প্রসব করেন। যাকোবের এই ছেলে মেয়েরা সবশুদ্ধ তেত্রিশ জন।
16 The sons of Gad: Ziphion, Haggi, Shuni, Ezbon, Eri, Arodi, and Areli. আর গাদের ছেলে সিফিয়োন, হগি, শুনী, ইষবোন, এরি, অরোদী ও অরেলী।
17 Asher's sons: Imnah, Ishvah, Ishvi, Beriah, and their sister Serah. Beriah's sons: Heber and Malchiel. আশেরের ছেলে যিম্না, যিশবা, যিশবি, বরিয় ও তাদের বোন সেরহ। বরিয়ের ছেলে হেবর ও মল্কীয়েল।
18 These are the sons of Zilpah, whom Laban gave to his daughter Leah; she bore these to Jacob—sixteen in all. এরা সেই সিল্পার সন্তান, যাকে লাবন নিজের মেয়ে লেয়াকে দিয়েছিলেন; সে যাকোবের জন্য এদেরকে প্রসব করেছিলেন। এরা ষোল জন
19 The sons of Rachel, Jacob's wife: Joseph and Benjamin. আর যাকোবের স্ত্রী রাহেলের ছেলে যোষেফ ও বিন্যামীন।
20 Manasseh and Ephraim were born to Joseph in Egypt by Asenath, daughter of Potiphera, priest of On. যোষেফের ছেলে মনঃশি ও ইফ্রয়িম মিশর দেশে জন্মেছিল; ওন নগরের পোটীফেরঃ যাজকের মেয়ে আসনৎ তাঁর জন্য তাদেরকে প্রসব করেছিলেন।
21 The sons of Benjamin: Bela, Becher, Ashbel, Gera, Naaman, Ehi, Rosh, Muppim, Huppim, and Ard. বিন্যামীনের ছেলে বেলা, বেখর, অসবেল, গেরা, নামন, এহী, রোশ, মুপপীম, হুপপীম ও অর্দ।
22 These are the sons of Rachel who were born to Jacob—fourteen persons in all. এই চৌদ্দ জন যাকোবের থেকে জন্মানো রাহেলের ছেলে।
23 The sons of Dan: Hushim. আর দানের ছেলে হুশীম।
24 The sons of Naphtali: Jahzeel, Guni, Jezer, and Shillem. নপ্তালির ছেলে যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম।
25 These are Bilhah's sons, whom Laban gave to his daughter Rachel; she bore these to Jacob—seven in all. এরা সেই বিলহার ছেলে, যাকে লাবন নিজের মেয়ে রাহেলকে দিয়েছিলেন। সে যাকোবের জন্য এদেরকে প্রসব করেছিল; এরা সবশুদ্ধ সাত জন।
26 Jacob's direct descendants who came to Egypt—excluding his sons' wives—totaled sixty-six. যাকোবের দেহ থেকে সৃষ্টি যে লোকেরা তাঁর সঙ্গে মিশরে উপস্থিত হল, যাকোবের ছেলের স্ত্রীরা ছাড়া তারা সবশুদ্ধ ছেষট্টি জন।
27 Joseph had two sons born in Egypt. Jacob's household that came to Egypt numbered seventy in all. মিশরে যোষেফের যে ছেলেরা জন্মেছিল, তারা দুই জন। যাকোবের আত্মীয়েরা, যারা মিশরে গেল, তারা সবশুদ্ধ সত্তর জন।
28 Jacob sent Judah ahead to Joseph to lead the way to Goshen; they reached the land of Goshen. পরে আগে আগে গোশনের পথ দেখবার জন্যে যাকোব নিজের আগে যিহূদাকে যোষেফের কাছে পাঠালেন; আর তাঁরা গোশন প্রদেশে পৌঁছালেন।
29 Joseph readied his chariot and went up to Goshen to meet his father Israel. He appeared to him, fell on his neck, and wept on his neck a long time. তখন যোষেফ নিজের রথ সাজিয়ে গোশনে তাঁর বাবা ইস্রায়েলের সঙ্গে দেখা করতে গেলেন; আর তাকে দেখা দিয়ে তাঁর গলা ধরে অনেকক্ষণ কাঁদলেন।
30 Israel said to Joseph, "Now let me die, since I've seen your face and you're still alive." তখন ইস্রায়েল যোষেফকে বললেন, “এখন স্বচ্ছন্দে মরব, কারণ তোমার মুখ দেখতে পেলাম, তুমি এখনও জীবিত আছ।”
31 Joseph told his brothers and his father's household, "I will go up and tell Pharaoh, and say to him, 'My brothers and my father's household, who were in Canaan, have come to me. পরে যোষেফ নিজের ভাইদেরকে ও বাবার আত্মীয়দেরকে বললেন, “আমি গিয়ে ফরৌণকে সংবাদ দেব, তাঁকে বলব, আমার ভাইরা ও বাবার সমস্ত আত্মীয় কনান দেশ থেকে আমার কাছে এসেছেন;
32 The men are shepherds, for they have been keepers of livestock; they've brought their flocks, herds, and all they have.' তাঁরা ভেড়াপালক, তাঁরা পশুপাল রাখেন; আর তাঁদের গরু ও ভেড়ার পাল এবং সব কিছু এনেছেন।”
33 When Pharaoh calls you and says, 'What is your occupation?' তাতে ফরৌণ তোমাদেরকে ডেকে যখন জিজ্ঞাসা করবেন, “তোমাদের ব্যবসা কি?”
34 you will say, 'Your servants have raised livestock from our youth until now, we and our fathers,' so you may settle in Goshen; for every shepherd is detestable to the Egyptians." তখন তোমরা বলবে, “আপনার এই দাসরা পূর্বপুরুষদের ছেলেবেলা থেকে আজ পর্যন্ত পশুপাল রেখে আসছে;” তাতে তোমরা গোশন প্রদেশে বাস করতে পারবে; কারণ পশুপালক মাত্রেই মিশরীয়দের ঘৃণার জিনিস।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]