Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

1 Chronicles 7 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 The sons of Issachar were Tola, Puah, Jashub, and Shimron—four in all. ইষাখরের চারজন ছেলে হল তোলয়, পূয়, যাশূব ও শিম্রোণ।
2 Tola's sons: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam, and Shemuel—heads of their clans, mighty warriors in the line of Tola through their generations. In David's days their count was 22,600. তোলয়ের ছেলেরা হল উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্‌সম, ও শমূয়েল। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। দায়ূদের রাজত্বের দিনের তোলয়ের বংশের যে সব লোকদের যোদ্ধা হিসাবে বংশ তালিকায় নাম লেখা হয়েছিল তারা সংখ্যায় ছিল বাইশ হাজার ছয়শো।
3 Uzzi's son: Izrahiah. Izrahiah's sons: Michael, Obadiah, Joel, Isshiah—five chiefs in all. উষির ছেলের নাম যিষ্রাহিয়। যিষ্রাহিয়ের ছেলেরা হল মীখায়েল, ওবদিয়, যোয়েল ও যিশিয়। যিষ্রাহিয় মোট পাঁচজন, এরা সবাই প্রধান লোক ছিলেন।
4 With them, by generations and family lines, were 36,000 troops for war, since they had many wives and children. তাঁদের স্ত্রী ও ছেলেমেয়ে ছিল অনেক; কাজেই তাঁদের বংশ তালিকার হিসাব মত যুদ্ধ করবার জন্য প্রস্তুত লোকদের সংখ্যা ছিল ছত্রিশ হাজার।
5 Their relatives, all Issachar's clans, were 87,000 mighty warriors, listed by genealogy. ইষাখর গোষ্ঠীর সমস্ত বংশের ভাইয়েরা ও বলবান বীর ছিল, মোট সাতাশি হাজার যোদ্ধার নাম বংশ তালিকায় লেখা হয়েছিল।
6 Three sons of Benjamin: Bela, Becher, and Jediael. বিন্যামীনের তিনজন ছেলে হল বেলা, বেখর, ও যিদীয়েল।
7 Bela's sons: Ezbon, Uzzi, Uzziel, Jerimoth, and Iri—five family heads, mighty warriors. Their genealogy counted 22,034. বেলার পাঁচজন ছেলে হল ইষ্‌বোণ, উষি, উষীয়েল, যিরেমোৎ ও ঈরী। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। তাঁদের বংশ তালিকায় বাইশ হাজার চৌত্রিশ জন লোকের নাম যোদ্ধা হিসাবে লেখা হয়েছিল।
8 Becher's sons: Zemirah, Joash, Eliezer, Elioenai, Omri, Jeremoth, Abijah, Anathoth, and Alemeth—all sons of Becher. বেখরের ছেলেরা হল সমীরাঃ, যোয়াশ, ইলীয়েষর, ইলিয়ৈনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোৎ ও আলেমৎ।
9 Their genealogical record, by their generations, listed the heads of their ancestral families and 20,200 mighty warriors. তাদের বংশ তালিকায় নেতাদের নাম ও কুড়ি হাজার দুশো জন যোদ্ধার নাম লেখা হয়েছিল।
10 Jediael's son was Bilhan; Bilhan's sons were Jeush, Benjamin, Ehud, Chenaanah, Zethan, Tarshish, and Ahishahar. যিদীয়েলের একজন ছেলের নাম বিলহন। বিলহনের ছেলেরা হল যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কনানা, সেথন, তর্শীশ ও অহীশহর।
11 These were Jediael's sons, family heads, mighty warriors—17,200 fit for military service. যিদীয়েলের বংশের এই সব লোকেরা ছিলেন বংশের নেতা ও বীর যোদ্ধা। তাঁদের সতেরো হাজার দুশো লোক যুদ্ধে যাবার জন্য যোগ্য ছিল।
12 Shuppim and Huppim were the descendants of Ir, and the Hushites the descendants of Aher. শুপ্পীম ও হুপ্পীম ছিল ঈরের ছেলে এবং হূশীম ছিল অহেরের ছেলে।
13 The sons of Naphtali were Jahziel, Guni, Jezer, and Shallum—the descendants of Bilhah. নপ্তালির ছেলেরা হল যহসিয়েল, গূনি, যেৎসর ও শল্লুম। এরা বিলহার নাতি ছিল।
14 Manasseh's sons: Asriel, whom his Aramean concubine bore; she also bore Machir, father of Gilead. মনঃশির ছেলেরা হল অস্রীয়েল ও গিলিয়দের বাবা মাখীর। মনঃশির অরামীয় উপস্ত্রীর গর্ভে এদের জন্ম হয়েছিল।
15 Machir took a wife from among the Huppites and Shuppim; his sister's name was Maacah. The second was named Zelophehad; he had only daughters. মাখীর হুপ্পীম ও শুপ্পীম থেকে একটি স্ত্রী গ্রহণ করেছিলেন। মাখীরের বোনের নাম ছিল মাখা। মনঃশির বংশের আর একজন লোক ছিল সলফাদ। তার ছিল সব মেয়ে।
16 Machir's wife Maacah bore a son and named him Peresh; his brother was Sheresh; his sons were Ulam and Rakem. মাখীরের স্ত্রী মাখার গর্ভে পেরশ নামে একটি ছেলের জন্ম হয়েছিল। তার ভাইয়ের নাম ছিল শেরশ এবং তার ছেলেদের নাম ছিল ঊলম ও রেকম।
17 The son of Ulam: Bedan. These were the sons of Gilead son of Machir, son of Manasseh. ঊলমের একজন ছেলের নাম বদান। এরা ছিল গিলিয়দের বংশের লোক। গিলিয়দ মাখীরের ছেলে আর মাখীর মনঃশির ছেলে।
18 His sister Hammolecheth gave birth to Ishhod, Abiezer, and Mahlah. গিলিয়দের বোন হম্মোলেকতের ছেলেরা হল ঈশ্‌হোদ, অবীয়েষর ও মহলা।
19 The sons of Shemida were Ahian, Shechem, Likhi, and Aniam. শমীদার ছেলেরা হল অহিয়ন, শেখম, লিক্‌হি ও অনীয়াম।
20 Ephraim's sons: Shuthelah, his son Bered, his son Tahath, his son Eleadah, his son Tahath. ইফ্রয়িমের একজন ছেলের নাম শূথেলহ, শূথেলহের ছেলে বেরদ, বেরদের ছেলে তহৎ, তহতের ছেলে ইলিয়াদা, ইলিয়াদার ছেলে তহৎ,
21 His son Zabad, his son Shuthelah. The men of Gath, born in that land, killed Ezer and Elead when they went down to take the Gathites' livestock. তহতের ছেলে সাবদ এবং সাবদের ছেলে শূথেলহ। ইফ্রয়িমের আরও দুই ছেলের নাম ছিল এৎসর ও ইলিয়দ। দেশে জন্মগ্রহণকারী গাতের লোকদের হাতে তারা মারা পড়েছিল, কারণ তারা গাতীয়দের পশু চুরি করবার জন্য গাতে গিয়েছিল।
22 Their father Ephraim mourned for many days, and his relatives came to comfort him. তাদের বাবা ইফ্রয়িম অনেক দিন পর্যন্ত তাদের জন্য শোক করেছিলেন। তাঁর আত্মীয়স্বজনেরা তাঁকে সান্ত্বনা দিতে এসেছিল।
23 He slept with his wife; she conceived and bore a son he named Beriah, because tragedy had struck his household. এর পর তিনি স্ত্রীর সঙ্গে মিলিত হলে পর তাঁর স্ত্রী গর্ভবতী হলেন এবং একটি ছেলের জন্ম হল। ইফ্রয়িম তার নাম রাখলেন বরীয়, কারণ তাঁর পরিবারে তখন অমঙ্গল নেমে এসেছিল।
24 His daughter was Sheerah, who built Lower and Upper Beth-horon as well as Uzzen-sheerah. তাঁর মেয়ের নাম ছিল শীরা। শীরা উপরের ও নীচের বৈৎ-হোরোণ ও উষেণশীরা গড়ে তুলেছিল।
25 Rephah was his son, Resheph his son, Telah his son, Tahan his son, বরীয়ের ছেলে রেফহ, রেফহের ছেলে রেশফ, রেশফের ছেলে তেলহ, তেলহের ছেলে তহন,
26 Ladan his son, Ammihud his son, Elishama his son, তহনের ছেলে লাদন, লাদনের ছেলে অম্মীহূদ, অম্মীহূদের ছেলে ইলীশামা,
27 Nun his son, and Joshua his son. ইলীশামার ছেলে নূন ও নূনের ছেলে যিহোশূয়।
28 Their possessions and settlements: Bethel with its villages, Naaran eastward, Gezer westward with its villages, Shechem with its villages, and on to Ayyah with its villages. বৈথেল ও তার চারপাশের গ্রামগুলো, পূর্ব দিকে নারণ, পশ্চিম দিকে গেষর ও তার চারপাশের গ্রামগুলো ছিল ইফ্রয়িমের জমিজমা ও বাসস্থান। এছাড়া শিখিম ও তার গ্রামগুলো থেকে অয়া ও তার গ্রামগুলো পর্যন্ত ছিল তাদের এলাকা।
29 Along the borders of Manasseh's sons: Beth-shean, Taanach, Megiddo, and Dor, with their villages. Joseph son of Israel's descendants lived there. মনঃশির সীমানা বরাবর বৈৎ-শান, তানক, মগিদ্দো, দোর ও এগুলোর চারপাশের সব গ্রামও ছিল তাদের। ইস্রায়েলের ছেলে যোষেফের বংশধরেরা এই সব শহরে ও গ্রামে বাস করত।
30 The sons of Asher were Imnah, Ishvah, Ishvi, and Beriah; their sister was Serah. আশেরের ছেলেরা হল যিম্ন, যিশ্‌বাঃ, যিশ্‌বী ও বরীয়। সেরহ ছিল তাদের বোন।
31 The sons of Beriah were Heber and Malchiel, who was the father of Birzaith. বরীয়ের ছেলেরা হল হেবর ও মল্কীয়েল। মল্কীয়েল ছিল বির্ষোতের বাবা।
32 Heber was the father of Japhlet, Shomer, and Hotham, and of their sister Shua. হেবরের ছেলেরা হল যফ্‌লেট, শোমের ও হোথম। শূয়া ছিল তাদের বোন।
33 The sons of Japhlet were Pasach, Bimhal, and Ashvath. These were the sons of Japhlet. যফ্‌লেটের ছেলেরা হল পাসক, বিম্‌হল ও অশ্বৎ।
34 The sons of Shemer were Ahi, Rohgah, Hubbah, and Aram. শেমরের ছেলেরা হল অহি, রোগহ, যিহুব্ব ও অরাম।
35 The sons of his brother Helem were Zophah, Imna, Shelesh, and Amal. শেমরের ভাই হেলমের ছেলেরা হল শোফহ, যিম্ন, শেলশ ও আমল।
36 The sons of Zophah were Suah, Harnepher, Shual, Beri, Imrah, শোফহের ছেলেরা হল সূহ, হর্ণেফর, শূয়াল, বেরী, যিম্র,
37 Bezer, Hod, Shamma, Shilshah, Ithran, and Beera. বেৎসর, হোদ, শম্ম, শিল্‌শ, যিত্রণ ও বেরা।
38 The sons of Jether were Jephunneh, Pispa, and Ara. যেথরের ছেলেরা হল যিফুন্নি, পিসপ ও অরা।
39 The sons of Ulla were Arah, Hanniel, and Rizia. উল্লের ছেলেরা হল আরহ, হন্নীয়েল ও রিৎসিয়।
40 All these were Asher's descendants: heads of families, choice men, mighty warriors, heads of chiefs. Their war-service genealogy: 26,000 men. আশের গোষ্ঠীর এই সব লোকেরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। এঁরা প্রত্যেকে ছিলেন বাছাই করা শক্তিশালী যোদ্ধা ও প্রধান নেতা। আশেরের বংশ তালিকায় লেখা লোকদের মধ্যে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত লোকের সংখ্যা ছিল ছাব্বিশ হাজার।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]