Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Numbers 18 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Our Father said to Aaron, "You, your sons, and your father's house will bear the guilt of the sanctuary; you and your sons will bear the guilt of your priesthood. সদাপ্রভু হারোণকে বললেন, “তুমি ও তোমার সঙ্গে তোমার ছেলেরা ও তোমার পূর্বপুরুষ, তোমরা পবিত্র স্থানের বিরুদ্ধে সমস্ত অপরাধ বহন করবে। কিন্তু কেবল তুমি ও তোমার সঙ্গে তোমার ছেলেরা তোমাদের যাজক পদের অপরাধ বহন করবে।
2 Bring your brothers too—the tribe of Levi, your father's tribe—to join and serve you, you and your sons, before the tent of the testimony. তোমার ভাইয়েরা, যে লেবি বংশ তোমার পূর্বপুরুষ, তাদেরকেও সঙ্গে আনবে, তারা তোমার সঙ্গে যোগ দেবে ও সাহায্য করবে এবং তোমার ছেলেরা, তোমরা সাক্ষ্য তাঁবুর সামনে থাকবে।
3 They must keep your duties and all the tent's duties, but not approach the sanctuary's sacred objects or the altar, or both they and you will die. তারা তোমার ও সমস্ত তাঁবুর সেবা করবে। কিন্তু তারা পবিত্র স্থানের পাত্রের ও বেদির কাছে যাবে না, নাহলে তাদের সাথে তোমরাও মারা যাবে।
4 They will join you and keep the charge of the tent of meeting, all its service—no outsider may come near you. তারা তোমরা সঙ্গে যোগ দিয়ে তাঁবুর সমস্ত কাজের সঙ্গে যুক্ত সমাগম তাঁবুর দেখাশোনা করবে। কোনো বিদেশী তোমাদের কাছে যাবে না।
5 Guard the sanctuary and altar, so wrath never again falls on Israel's people. ইস্রায়েল সন্তানদের উপর যেন আর রাগ উপস্থিত না হয়, এই জন্য তোমরা পবিত্রস্থান ও বেদি রক্ষার দায়িত্ব নেবে।
6 I have taken your fellow Levites from Israel's sons—a gift to you, given to me, to serve at the tent of meeting. আর দেখ, ইস্রায়েল সন্তানদের মধ্যে থেকে আমি তোমাদের ভাই লেবীয়দেরকে মনোনীত করলাম। তারা তোমাদের জন্য উপহার হিসাবে সমাগম তাঁবুর কাজ করতে আমাকে দেওয়া হয়েছে।
7 You and your sons must guard your priesthood in all matters of the altar and behind the inner curtain; serve there. I give your priesthood as a gift; any outsider who approaches must be put to death." কিন্তু কেবল তুমি ও তোমার ছেলেরা বেদির সমস্ত বিষয়ে ও পর্দার ভিতরের বিষয়ে নিয়ে যাজকত্ব পালন করবে ও তুমি নিজে সেই দায়িত্ব পূর্ণ করবে। আমি উপহার হিসাবে যাজকত্বপদ তোমাদেরকে দিলাম। কিন্তু কোনো বিদেশী কাছাকাছি হলে, তার প্রাণদণ্ড হবে।”
8 Our Father said to Aaron, "I have given you charge of my contributions, all the holy gifts of Israel's people. I have given them to you as a portion, and to your sons as a permanent share. তখন সদাপ্রভু হারোণকে বললেন, “দেখ, আমার সামনে তোলা উপহারের, এমন কি, ইস্রায়েল সন্তানদের সমস্ত পবিত্র করা দ্রব্যের ভার আমি তোমাকে দিলাম; অভিষিক্ত করে তোমাকে ও তোমার সন্তানদের চিরস্থায়ী অধিকার হিসাবে সে সমস্ত দিলাম।
9 This is yours from the most holy things kept from the fire: all their offerings—every grain offering, every sin offering, and every guilt offering they bring me—are most holy, for you and your sons. আগুনের দ্বারা অতি পবিত্র উপহারের মধ্যে এইসব কিছু তোমার হবে। আমার উদ্দেশ্যে তাদের আনা প্রত্যেক ভক্ষ্য নৈবেদ্য, প্রত্যেক পাপার্থক বলি ও দোষার্থক বলি সব কিছু তোমার ও তোমার ছেলেদের পক্ষে অতি পবিত্র হবে।
10 Eat it in the most holy place; every male may eat it—it is holy to you. তুমি তা অতি পবিত্র বস্তু হিসাবে খাবে, প্রত্যেক পুরুষ তা খাবে, তা তোমার পক্ষে পবিত্র হবে।
11 This too is yours: the contribution from their gifts, all Israel's wave offerings. I've given them to you, your sons, your daughters with you—a permanent law. Anyone clean in your house may eat it. এই সমস্ত নৈবেদ্যও তোমার হবে; ইস্রায়েল সন্তানদের উপহার হিসাবে উত্তোলনীয় নৈবেদ্য, তাদের আমার কাছে উপস্থিত করা সমস্ত উপহার। আমি চিরস্থায়ী অধিকারের জন্য সে সমস্ত তোমাকে ও তোমার ছেলেদেরকে ও তোমার মেয়েদেরকে দিলাম; তোমার কুলের সব শুচি ব্যক্তি তা খাবে।
12 The best of the oil, new wine, and grain—the firstfruits they give me—I give you. তারা সদাপ্রভুর উদ্দেশ্যে নিজেদের সমস্ত উত্তম তেল, আঙ্গুর রস ও গম প্রভৃতি যে যে প্রথম অংশ উৎসর্গ করে, তা আমি তোমাকে দিলাম।
13 The first produce of their land, brought to me, is yours. Anyone clean in your house may eat it. তাদের দেশে উৎপন্ন যে সমস্ত প্রথম পাকা ফল আমার কাছে উপস্থিত করে, সে সমস্ত তোমার হবে।
14 Every devoted thing in Israel is to be yours. ইস্রায়েলের মধ্যে সমস্ত উত্সর্গ করা বস্তু তোমার হবে।
15 Every firstborn of human or animal offered to me is yours—but redeem the firstborn of humans, and redeem the firstborn of unclean animals. মানুষ হোক কিংবা পশু, সমস্ত প্রাণীর মধ্যে প্রথমজাত যা কিছু তারা সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করবে, সে সবই তোমার হবে। কিন্তু মানুষের প্রথমজাতকে তুমি অবশ্যই মুক্ত করবে এবং অশুচি পশুর প্রথমজাতকেও মুক্ত করবে।
16 Redeem them at one month old for about two ounces of silver, by the sanctuary standard. তুমি এক মাস বয়সী মোচনীয় সবাইকে মুক্ত করবে, তোমার নির্ধারিত মূল্যে পবিত্র স্থানের কুড়ি গেরা পরিমাপের শেকল অনুসারে পাঁচ শেকল রূপা দেবে।
17 But the firstborn cow, sheep, or goat you must not buy back—they are holy. Splash their blood on the altar, burn their fat as a food offering, a pleasing aroma to me. কিন্তু গরুর প্রথমজাতকে কিংবা ভেড়ার প্রথমজাতকে কিংবা ছাগলের প্রথমজাতকে তুমি মুক্ত করবে না, তারা পবিত্র; তুমি বেদির উপরে তাদের রক্ত ছিটাবে এবং আমার উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধযুক্ত আগুনে তৈরী উপহারের জন্য তাদের মেদ পোড়াবে।
18 But their flesh is yours, as the wave-offering breast and right thigh are yours. তাদের মাংস তোমার। যেমন দোলনীয় বক্ষঃ ও ডানদিকের থাই, তাদের মাংসও তোমার হবে।
19 All the holy offerings Israel brings me I give you, your sons and daughters with you, as a lasting share. It is a salt covenant forever before me, for you and your offspring with you." ইস্রায়েল সন্তানরা যে সমস্ত পবিত্র বস্তু উত্তোলনীয় উপহার হিসাবে সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করে, সেই সব আমি চিরস্থায়ী অধিকারের জন্য তোমাকে ও তোমার ছেলেদেরকে ও তোমার মেয়েদেরকে দিলাম; তোমার ও তোমার বংশের পক্ষে এটা আমার সাক্ষাৎে চিরস্থায়ী লবণের নিয়ম।”
20 Our Father said to Aaron, "You will have no inheritance in their land, no portion among them. I am your portion and inheritance among Israel's sons." সদাপ্রভু হারোণকে বললেন, “তাদের ভূমিতে তোমার কোন অধিকার থাকবে না ও তাদের মধ্যে তোমার কোন অংশ থাকবে না; ইস্রায়েল সন্তানদের মধ্যে আমিই তোমার অংশ ও অধিকার।
21 "I have given the Levites all the tenth in Israel as inheritance in exchange for the service they perform, the service of the tent of meeting. আর দেখ, লেবির সন্তানরা যে সেবা কাজ করছে, সমাগম তাঁবুতে তাদের সেই সেবা কাজের বেতন হিসাবে আমি তাদের অধিকারের জন্য ইস্রায়েলের মধ্যে সমস্ত দশমাংশ দিলাম।
22 The Israelites must no longer approach the tent of meeting, or they will bear guilt and die. আর ইস্রায়েল সন্তানরা পাপ বহন করে যাতে না মরে, এই জন্য তারা আর সমাগম তাঁবুর কাছে আসবে না।
23 But the Levites will serve at the tent of meeting and bear their own guilt. This is a permanent law for your generations: they get no inheritance among Israel's people. কিন্তু লেবীয়েরাই সমাগম তাঁবুর সেবা কাজ করবে এবং তারা নিজের পাপ বহন করবে, এটা তোমাদের বংশ পরম্পরা অনুসারে চিরস্থায়ী বিধি; ইস্রায়েল সন্তানদের মধ্যে তারা কোন অধিকার পাবে না।
24 For the tenth Israel's people present to me as a contribution, I have given the Levites as their inheritance. So I have told them: they will have no inheritance among Israel's people." কারণ ইস্রায়েল সন্তানরা সদাপ্রভুর উদ্দেশ্যে উত্তোলনীয় উপহার হিসাবে যে দশমাংশ উৎসর্গ করে, তা আমি লেবীয়দের অধিকারে দিলাম; এই জন্য তাদের উদ্দেশ্যে বললাম, ইস্রায়েল সন্তানদের মধ্যে তারা কোন অধিকার পাবে না।”
25 Our Father spoke to Moses, saying, সদাপ্রভু মোশিকে বললেন,
26 "Speak to the Levites and tell them: When you take the tenth I have given you from Israel's people as your inheritance, bring a contribution from it to me—a tenth of the tenth. “আবার তুমি লেবীয়দেরকে বলবে, তাদেরকে বলবে, ‘আমি তোমাদের অধিকারের জন্য ইস্রায়েল সন্তানদের থেকে যে দশমাংশ তোমাদেরকে দিলাম, তা যখন তোমরা তাদের থেকে গ্রহণ করবে, তখন তোমরা সদাপ্রভুর জন্য উত্তোলনীয় উপহার হিসাবে সেই দশমাংশের দশমাংশ নিবেদন করবে।
27 Your contribution will count for you as grain from the threshing floor, as full produce from the winepress. তোমাদের উত্তোলনীয় উপহার খামারের শস্যের মত ও আঙ্গুর কুণ্ডের পূর্ণতার মত তোমাদের পক্ষে গণনা করা হবে।
28 You too must present a contribution to me from all your tenth taken from Israel's people, giving from it my contribution to Aaron the priest. এই ভাবে, তোমরা ইস্রায়েল সন্তানদের থেকে যে সমস্ত দশমাংশ গ্রহণ করবে, তা থেকে তোমরাও সদাপ্রভুর উদ্দেশ্যে উত্তোলনীয় উপহার নিবেদন করবে এবং তা থেকে সদাপ্রভুর সেই উত্তোলনীয় উপহার হারোণ যাজককে দেবে।
29 From all your gifts, present every offering to me—from each, the best and holiest part. তোমাদের পাওয়া সমস্ত দান থেকে তোমরা সদাপ্রভুর সেই উত্তোলনীয় উপহার, তার সমস্ত উত্তম বস্তু থেকে তার পবিত্র অংশ, নিবেদন করবে’।
30 "So tell them: when you offer its best part, it counts for the Levites as produce of the threshing floor and winepress. অতএব তুমি তাদেরকে বলবে, তোমরা যখন তার থেকে উত্তম বস্তু উত্তোলনীয় উপহার হিসাবে নিবেদন করবে, সেই দিনের তা লেবীয়দের পক্ষে খামারের উৎপন্ন দ্রব্য ও আঙ্গুর কুণ্ডের উৎপন্ন দ্রব্য হিসাবে গণনা করা হবে।
31 Eat it anywhere, you and your households—it is your wage for your service in the tent of meeting. তোমরা তোমাদের আত্মীয়রা যে কোনো জায়গায় তা খাবে; কারণ তা সমাগম তাঁবুতে করা কাজের জন্য তোমাদের বেতন স্বরূপ।
32 You incur no guilt from it once you have offered its best part. But you must not desecrate the holy things of Israel's sons, or you will die." এগুলি খাওয়া ও পান করার জন্য তোমরা কোনো পাপ বহন করবে না, যদি সেই উত্তম বস্তু উপহার হিসাবে সদাপ্রভুকে নিবেদন কর। ইস্রায়েল সন্তানদের পবিত্র বস্তু অপবিত্র করবে না ও মারা পড়বে না।”
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]