Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Matthew 7 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 "Do not judge, so that you may not be judged. তোমরা বিচার করো না, যেন বিচারিত না হও।
2 For you'll be judged by the judgment you use, and measured by the measure you give. কারণ যেরকম বিচারে তোমরা বিচার কর, সেই রকম বিচারে তোমরাও বিচারিত হবে; এবং তোমরা যে পরিমাণে পরিমাপ কর, সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাপ করা যাবে।
3 Why look at the speck in your brother's eye but miss the log in your own? আর তোমার ভাইয়ের চোখে যে কুটো আছে, তাই কেন দেখছ, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাঠ আছে, তা কেন ভেবে দেখছ না?
4 Or how can you tell your brother, 'Let me remove the speck from your eye,' when a log is in yours? অথবা তুমি কেমন করে নিজের ভাইকে বলবে, এস, আমি তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই? আর দেখ, তোমার নিজের চোখে কড়িকাঠ রয়েছে।
5 Hypocrite, first remove the log from your own eye; then you'll see clearly to remove the speck from your brother's eye. হে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠ বের করে ফেল, আর তখন তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে।
6 "Don't give dogs what is holy, or throw your pearls before pigs—they'll trample them underfoot, then turn and tear you apart. পবিত্র জিনিস কুকুরদেরকে দিও না এবং তোমাদের মুক্তা শূকরদের সামনে ফেলো না; যদি তারা পা দিয়ে তা দলায় এবং ফিরে তোমাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে।
7 "Ask, and you'll receive it; seek, and you'll find; knock, and it'll open for you. চাও, তোমাদের দেওয়া হবে, খোঁজ কর, তোমরা পাবে; দরজায় আঘাত কর, তোমাদের জন্য খুলে দেওয়া হবে।
8 For everyone who asks receives, whoever seeks finds, and whoever knocks, it will be opened. কারণ যে কেউ চায়, সে গ্রহণ করে এবং যে খোঁজ করে, সে পায়; আর যে আঘাত করে, তার জন্য খুলে দেওয়া হবে।
9 Or what person among you, if his son asks him for bread, will give him a stone? তোমাদের মধ্যে এমন লোক কে যে, যার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে,
10 Or if he asks for a fish, will give him a snake? কিংবা মাছ চাইলে তাকে সাপ দেবে?
11 So if you, being evil, know how to give your children good gifts, how much more will your Father in heaven give good things to those who ask him? অতএব তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জান, তবে কত না বেশি তোমাদের স্বর্গের পিতা দেবেন, যারা তাঁর কাছে চায়, তাদের ভালো ভালো জিনিস দেবেন।
12 "So in everything, treat people the way you want them to treat you; for this is the Law and the Prophets. অতএব সব বিষয়ে তোমরা যা যা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাদের প্রতি সেই রকম কর; কারণ এটাই আইনের ও ভাববাদী গ্রন্থের মূল বিষয়।
13 "Enter through the narrow gate, for the gate is wide, the road broad, leading to destruction, and many enter through it. সরু দরজা দিয়ে প্রবেশ কর; কারণ বিনাশে যাবার দরজা চওড়া ও পথ চওড়া এবং অনেকেই তা দিয়ে প্রবেশ করে;
14 But the gate is narrow, the road narrow, that leads to life; few find it. কারণ জীবনে যাবার দরজা সরু ও পথ কঠিন এবং অল্প লোকেই তা পায়।
15 "Beware false prophets: they come to you in sheep's clothing but are ravenous wolves inside. নকল ভাববাদীদের থেকে সাবধান; তারা মেষের বেশে তোমাদের কাছে আসে, কিন্তু ভিতরে গ্রাসকারী নেকড়ে বাঘ।
16 By their fruit you will recognize them. Are grapes gathered from thornbushes, or figs from thistles? তোমরা তাদের ফলের মাধ্যমে তাদের চিনতে পারবে। লোকে কি কাঁটাগাছ থেকে দ্রাক্ষাফল, কিংবা শিয়ালকাঁটা থেকে ডুমুরফল জোগাড় করে?
17 In the same way, every good tree bears good fruit, but the bad tree bears bad fruit. সেই প্রকারে প্রত্যেক ভাল গাছে ভাল ফল ধরে, খারাপ গাছে খারাপ ফল ধরে।
18 A good tree cannot bear bad fruit, nor can a bad tree bear good fruit. ভাল গাছে খারাপ ফল ধরতে পারে না এবং খারাপ গাছে ভাল ফল ধরতে পারে না।
19 Every tree that does not bear good fruit is cut down and thrown into the fire. যে কোন গাছে ভাল ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া যায়।
20 So then, by their fruit you will recognize them. অতএব তোমরা ওদের ফলের মাধ্যমে ওদেরকে চিনতে পারবে।
21 "Not everyone who says to me, 'Lord, Lord,' will enter the kingdom of our Father, but the one who does the will of my Father in heaven. যারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তারা সবাই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে, এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পারবে।
22 Many will say to me on that day, 'Lord, Lord, didn't we prophesy in your name, drive out demons in your name, do many miracles in your name?' সেই দিন অনেকে আমাকে বলবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলিনি? আপনার নামেই কি ভূত ছাড়াই নি? আপনার নামেই কি অনেক আশ্চর্য্য কাজ করিনি?
23 Then I will tell them plainly: 'I never knew you; get away from me, you lawbreakers.' তখন আমি তাদের স্পষ্টই বলব, আমি কখনও তোমাদের জানি না; হে অধর্মাচারীরা, আমার কাছ থেকে দূর হও।
24 "So anyone who hears these words of mine and does them will be like a wise man whose house was built on the rock. অতএব যে কেউ আমার এই সব কথা শুনে পালন করে, তাকে এমন একজন বুদ্ধিমান লোক বলা যাবে, যে পাথরের উপরে নিজের ঘর তৈরী করল।
25 Rain fell, floods came, winds blew and beat against that house, but it didn't fall, because it was founded on rock. পরে বৃষ্টি নামল, বন্যা এলো, বাতাস বয়ে গেল এবং সেই ঘরে লাগল, তা সত্বেও তা পড়ল না, কারণ পাথরের উপরে তার ভিত্তিমূল স্থাপিত হয়েছিল।
26 And everyone who hears these words of mine and doesn't do them is like a foolish man who built his house on sand. আর যে কেউ আমার এই সব কথা শুনে পালন না করে, সে এমন একজন বোকা লোকের মত, যে বালির উপরে নিজের ঘর তৈরী করল।
27 The rain fell, floods came, winds blew and hit that house, and it fell—and its fall was great." পরে বৃষ্টি নামল, বন্যা এলো, বাতাস বয়ে গেল এবং সেই ঘরে আঘাত করল, তাতে তা পড়ে গেল ও তার পতন ঘোরতর হল।
28 When Jesus had finished saying these words, the crowds were astonished at his teaching, যীশু যখন এই সব কথা শেষ করলেন, লোকরা তাঁর শিক্ষায় চমৎকৃত হল;
29 because he was teaching them as one who had authority, and not as their scribes. কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির মত তাদের শিক্ষা দিতেন, তাদের ব্যবস্থার শিক্ষকদের মত নয়।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]