Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Leviticus 4 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Our Father spoke to Moses, saying: আর সদাপ্রভু মোশিকে বললেন,
2 "Tell the Israelites: If a person sins unintentionally against any of our Father's commands, doing what must not be done, and breaks one of them, তুমি ইস্রায়েল সন্তানদের বল, কেউ যদি ভুলবশতঃ পাপ করে, অর্থাৎ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কাজের কোনো এক কাজ যদি করে;
3 if the anointed priest sins, bringing guilt on the people, he must bring our Father a young bull without defect as a sin offering for the sin he committed. বিশেষত অভিষিক্ত যাজক যদি এমন পাপ করে, যাতে লোকদের ওপরে দোষ হয়, তবে সে নিজের পাপের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে নির্দোষ এক ছোট বলদ আনবে পাপের জন্য বলিরূপে উৎসর্গ করবে।
4 He is to bring the bull to the tent of meeting's entrance before our Father, lay his hand on its head, and slaughter it before our Father. পরে সমাগম তাঁবুর দরজার মুখে সদাপ্রভুর সামনে সেই বলদ আনবে; তার মাথার ওপর হাত রেখে সদাপ্রভুর সামনে তাকে হত্যা করবে।
5 The anointed priest takes some of the bull's blood and brings it into the tent of meeting. আর অভিষিক্ত যাজক সেই গোবৎসের কিছু রক্ত নিয়ে সমাগম তাঁবুর মধ্যে আনবে।
6 He is to dip his finger in the blood, sprinkling it seven times before our Father in front of the sanctuary veil. আর যাজক সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে পবিত্র জায়গায় পর্দার সামনের অংশে সদাপ্রভুর সামনে সাত বার তার কিছু রক্ত ছিটিয়ে দেবে।
7 The priest is to put some of the blood on the horns of the altar of fragrant incense before our Father, which is in the tent of meeting, and pour all the rest of the bull's blood at the base of the burnt-offering altar at the entrance of the tent of meeting. পরে যাজক সেই রক্তের কিছুটা নিয়ে সমাগম তাঁবুর ভেতর সদাপ্রভুর সামনে রাখা সুগন্ধি ধূপের বেদির শিঙে দেবে, পরে গোবৎসের সব রক্ত নিয়ে সমাগম তাঁবুর দরজায় রাখা হোমবেদির মূলে ঢালবে।
8 He is to remove all the fat of the sin offering bull: the fat covering the entrails, and all the fat on the entrails. আর পাপের জন্য বলির বলদের সব মেদ, অর্থাৎ ভেতরের অংশে ঢাকা মেদ, অন্ত্রের ওপরের সব মেদ
9 The two kidneys, the fat on them near the loins, and the liver's lobe—he removes with the kidneys, এবং দুটো কিডনি ও তার ওপরে থাকা মেদ ও যকৃতের ওপরে থাকা ফুসফুস কিডনির সঙ্গে ছাড়িয়ে নেবে।
10 as removed from the ox of the peace offering; the priest is to burn them on the altar of burnt offering. মঙ্গলের জন্য বলির বলদের থেকে যেমন নিতে হয়, সেই রকম নেবে এবং যাজক হোমবেদির ওপরে তা পোড়াবে।
11 But the bull's hide, all its flesh, head, legs, intestines, and dung. পরে ঐ গোবৎসের চামড়া সব মাংস, মাথা ও পা, অন্ত্র ও গোবর
12 He must carry all the rest of the bull outside the camp to a clean place where ashes are dumped, and burn it on a wood fire; it must be burned where ashes are dumped. সবশুদ্ধ বলদটি নিয়ে শিবিরের বাইরে কোন শুচি জায়গায়, ছাই ফেলে দেবার জায়গায়, এনে কাঠের ওপরে আগুনে পুড়িয়ে দেবে; ছাই ফেলে দেবার জায়গায় তা পোড়াতে হবে।
13 "If Israel's whole congregation sins unintentionally, and the matter is hidden from the assembly's eyes, and they do one of the things our Father commanded not to be done, and become guilty. আর ইস্রায়েলের সব মণ্ডলী যদি প্রমাদবশতঃ পাপ করে এবং তা সমাজের চোখের আড়ালে থাকে এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনো কাজ করে যদি দোষী হয়,
14 When the sin they committed becomes known, the assembly must offer a young bull as a sin offering and bring it before the tent of meeting. তবে তাদের করা সেই পাপ যখন জানা যাবে সেই দিনের সমাজ পাপের জন্য বলিরূপে এক ছোট গোবৎস উৎসর্গ করবে; লোকেরা সমাগম তাঁবুর সামনে তাকে আনবে।
15 The elders of the community lay hands on the bull's head before our Father; then it is slaughtered before our Father. পরে মণ্ডলীর প্রাচীনরা সদাপ্রভুর সামনে সেই গোবৎসের মাথায় হাত রাখবে এবং সদাপ্রভুর সামনে তাকে হত্যা করা হবে।
16 Then the anointed priest is to bring some of the bull's blood into the tent of meeting. পরে অভিষিক্ত যাজক সেই বলদের কিছু রক্ত সমাগম তাঁবুর মধ্যে আনবে।
17 He is to dip his finger in the blood and sprinkle seven times before our Father, in front of the veil. আর যাজক সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে তার কিছুটা পর্দার আগে, সদাপ্রভুর সামনে সাত বার ছিটাবে
18 He is to put some of the blood on the altar's horns before our Father in the tent of meeting, then pour all the rest of it at the base of the altar of burnt offering, at the tent of meeting's entrance. এবং সেই রক্তের কিছুটা নিয়ে সদাপ্রভুর সামনে সমাগম তাঁবুর মধ্যে রাখা বেদির শিঙের ওপরে দেবে; পরে সমাগম তাঁবুর দরজার সামনে হোমবেদির মূলে অন্য সব রক্ত ঢেলে দেবে।
19 He is to remove all its fat and burn it on the altar. আর বলি থেকে তার সব মেদ নিয়ে বেদির ওপরে পোড়াবে।
20 He is to do the same with this bull as with the sin offering's bull. So the priest will atone for them, and they'll be forgiven. সে ঐ পাপের জন্য বলির বলদকে যেরকম করে, একেও সেরকম করবে; এভাবে যাজক তাদের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তাদের পাপের ক্ষমা হবে।
21 He is to carry the bull outside the camp and burn it as he burned the first bull; it is the assembly's sin offering. পরে সে বলদকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে প্রথম বলদটি যেমন পুড়িয়েছিলে, তেমনি তাকেও পুড়িয়ে দেবে; এটা সমাজের পাপের জন্য বলিদান।
22 "When a leader sins, unintentionally doing anything our Father commanded not to do, and becomes guilty, আর যদি কোনো অধ্যক্ষ পাপ করে, অর্থাৎ প্রমাদবশতঃ নিজের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনো কাজ করে দোষী হয়,
23 if he learns of the sin he committed, he must bring as his offering a male goat without defect. তবে তার করা সেই পাপ যখন জানা যাবে, সেদিনের নিজের উপহার বলে এক নির্দোষ পুরুষ ছাগল আনবে।
24 He is to lay his hand on the goat's head and slaughter it where the burnt offering is slaughtered before our Father—a sin offering. পরে ঐ ছাগলের মাথায় হাত দিয়ে হোমবলি হত্যার জায়গায় সদাপ্রভুর সামনে তাকে হত্যা করবে; এটা পাপের জন্য বলিদান।
25 The priest will take some sin-offering blood with his finger, and put it on the burnt-offering altar's horns, then pour the rest at its base. পরে যাজক নিজের আঙুল দিয়ে সেই পাপের জন্য বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিঙের ওপরে দেবে এবং তার রক্ত হোমবেদির মূলে ঢেলে দেবে।
26 He is to burn all its fat on the altar, like the fat of the peace offering. The priest will atone for his sin, and he will be forgiven. আর মঙ্গলের জন্য বলিদানের মেদের মত তার সব মেদ নিয়ে বেদিতে পোড়াবে এভাবে যাজক পাপমোচনের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।
27 "If anyone of the common people sins unintentionally, doing any one of the things our Father commanded not to do, and incurs guilt, আর সাধারণ লোকদের মধ্যে যদি কেউ প্রমাদবশতঃ সদাপ্রভুর কোনো আজ্ঞানিষিদ্ধ কাজের জন্য পাপ করে দোষী হয়,
28 when he becomes aware of his sin, he must bring a female goat without defect as his offering for the sin he committed. তবে সে যখন নিজের করা পাপ জানবে তখন নিজের করা সেই পাপের জন্য নিজের উপহার বলে পালের ভেতর থেকে এক নির্দোষ ছাগী আনবে।
29 He is to lay his hand on the sin offering's head and slaughter it at the burnt offering's place. পরে ঐ পাপের জন্যে বলির মাথায় হাত রেখে হোমবলির জায়গায় সেই পাপের জন্য বলি হত্যা করবে
30 With his finger the priest puts some of its blood on the burnt-offering altar's horns, then pours all the rest at its base. পরে যাজক আঙুল দিয়ে তার কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিঙের ওপরে দেবে এবং তার সব রক্ত বেদির মূলে ঢেলে দেবে।
31 He is to remove all its fat, as fat is removed from the peace offering; the priest is to burn it on the altar—a pleasing aroma to our Father—and make atonement for him, and he will be forgiven. আর মঙ্গলের জন্য বলি থেকে নেওয়া মেদের মত তার সব মেদ ছাড়িয়ে নেবে; পরে যাজক সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য বেদির ওপরে তা পুড়িয়ে দেবে; এভাবে যাজক তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।
32 "If he brings a lamb as his sin offering, he is to bring a female without defect. যদি সে পাপের জন্য বলির উপহারের জন্য ভেড়ার বাচ্চা আনে, তবে একটা নির্দোষ মেয়ে ভেড়ার বাচ্চা আনবে।
33 He is to lay his hand on the sin offering's head and slaughter it as a sin offering where the burnt offering is slaughtered. আর সেই পাপের জন্য বলির মাথায় হাত দিয়ে হোমবলি হত্যার জায়গায় সেই পাপের জন্য বলি হত্যা করবে।
34 With his finger the priest is to take some of the blood from the sin offering and apply it to the horns of the altar where burnt offerings are made, then pour out all the remaining blood at the altar's base. পরে যাজক আঙুল দিয়ে সেই পাপের জন্য বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিংগুলোর ওপরে দেবে ও সব রক্ত বেদির মূলে ঢালবে।
35 He must remove all its fat, as the lamb's fat is removed from the peace offering; the priest will burn it on the altar atop the fire offerings to our Father. So the priest will atone for him for the sin he committed, and he will be forgiven." পরে মঙ্গলের বলির ভেড়ার বাচ্চার মেদ যেমন ছাড়ান যায়, তেমনি যাজক এর সব মেদ ছাড়িয়ে নেবে এবং সদাপ্রভুর জন্য আগুনে তৈরী উপহারের রীতি অনুসারে তা বেদিতে পোড়াবে; এভাবে যাজক তার করা পাপের প্রায়শ্চিত্ত করবে; তাতে তার পাপের ক্ষমা হবে।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]