Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Lamentations 3 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 I am the man who has seen affliction under the rod of his wrath. আমি সেই লোক, যে সদাপ্রভুর ক্রোধের দণ্ডের মাধ্যমে দুঃখ দেখেছে।
2 He has driven me away and made me walk in darkness without any light. তিনি আমাকে চালিয়েছেন এবং আমাকে আলোর বদলে অন্ধকারে হাঁটিয়েছেন।
3 Surely against me he turns his hand again and again, all day long. অবশ্যই তিনি আমার বিরুদ্ধে ফিরে গেছেন; তিনি তাঁর হাত আমার বিরুদ্ধে সারা দিন ধরে ফিরিয়ে নেন।
4 He has worn away my flesh and my skin; he has broken my bones. তিনি আমার মাংস ও আমার চামড়া ক্ষয়প্রাপ্ত করেছেন; তিনি আমার হাড়গুলি ভেঙে দিয়েছেন।
5 He has besieged me and surrounded me with bitterness and hardship. তিনি আমাকে অবরোধ করেছেন এবং আমাকে তিক্ততা ও কঠিন পরিশ্রমের মাধ্যমে ঘিরে রেখেছেন;
6 He has made me dwell in darkness like those long dead. তিনি আমাকে অন্ধকার জায়গায় বাস করিয়েছেন, দীর্ঘ দিনের র মৃতদের মতো করেছেন।
7 He has walled me in so I cannot escape; he has weighed down my chains. তিনি আমার চারিদিকে দেওয়াল তুলে দিয়েছেন, যাতে আমি পালাতে না পারি; তিনি আমার শিকল ভারী করে দিয়েছেন।
8 Even when I call out and cry for help, he shuts out my prayer. যখন আমি কাঁদি এবং সাহায্যের জন্যে চিত্কার করি, তিনি আমার প্রার্থনা শোনেন না।
9 He has blocked my ways with cut stones; he has made my paths crooked. তিনি ক্ষোদিত পাথরের দেওয়াল তুলে আমার রাস্তা আঁটকে দিয়েছেন, তিনি সব পথ বাঁকা করেছেন।
10 He is a bear lying in wait for me, a lion in hiding. তিনি আমার কাছে ওৎ পেতে থাকা ভাল্লুকের মতো, একটা লুকিয়ে থাকা সিংহের মতো।
11 He drove me off my path and tore me to pieces; he has made me desolate. তিনি আমার পথকে অন্য দিকে ঘুরিয়েছেন, তিনি আমাকে টুকরো টুকরো করেছেন এবং আমাকে নিঃসঙ্গ করেছেন।
12 He bent his bow and set me as the target for his arrow. তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন এবং আমাকে তীরের লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছেন।
13 He drove the arrows of his quiver into my vitals. তিনি তাঁর তূণের তীর আমার হৃদয়ে বিদ্ধ করিয়েছেন।
14 I have become the laughingstock of all my people, their mocking song all day long. আমি আমার সব লোকদের কাছে হাস্যকর ও দিনের পর দিন তাদের উপহাসের গানের বিষয় হয়েছি।
15 He has filled me with bitterness; he has sated me with bitterness. তিনি তিক্ততায় আমাকে ভরে দিয়েছেন এবং তেতো রস পান করতে বাধ্য করেছেন।
16 He has made my teeth grind on gravel, and made me cower in the dust. তিনি কাঁকর দিয়ে আমার দাঁত ভেঙে দিয়েছেন, তিনি আমাকে ছাইয়ের মধ্যে ঠেলে দিয়েছেন।
17 My soul has lost all peace; I have forgotten what happiness is. তুমি আমার জীবন থেকে শান্তি সরিয়ে নিয়েছ; আনন্দ আমি ভুলে গিয়েছি।
18 So I say, "My endurance has perished, and so has my hope from our Father." তাই আমি বললাম, “আমার শক্তি ও সদাপ্রভুতে আমার আশা নষ্ট হয়েছে।”
19 Remember my affliction and my wandering, the bitterness and the gall! মনে কর আমার দুঃখ ও আমার বিপথে যাওয়া, তেতো রস এবং বিষ।
20 My soul continually remembers it and is bowed down within me. আমি অবশ্যই তা মনে রাখছি এবং আমি নিজের কাছে নত হচ্ছি।
21 But this I call to mind, and therefore I have hope: কিন্তু আমি আবার মনে করি; তাই আমার আশা আছে।
22 The covenant love of our Father never ceases; his mercies never come to an end; সদাপ্রভুর দয়ার জন্য আমরা নষ্ট হয়নি; কারণ তাঁর দয়া শেষ হয়নি।
23 they are new every morning; great is your faithfulness. প্রতি সকালে সেগুলি নতুন! তোমার বিশ্বস্ততা মহান।
24 "Our Father is all I need," says my soul, "therefore I will hope in him." আমার প্রাণ বলে, “সদাপ্রভুই আমার অধিকার,” তাই আমি তাঁর উপর আশা করব।
25 Our Father is good to those who wait for him, to the soul who seeks him. সদাপ্রভু তার জন্যই ভালো যে তার অপেক্ষা করে, সেই জীবনের পক্ষে যা তাকে খোঁজে।
26 It is good to wait quietly for the salvation of our Father. সদাপ্রভুর পরিত্রানের জন্য নীরবে অপেক্ষা করাই ভালো।
27 It is good for a man to bear the yoke in his youth. একজন মানুষের পক্ষে যৌবনকালে যোঁয়ালী বহন করা ভালো।
28 Let him sit alone in silence when it is laid on him; তাকে একা ও নীরবে বসতে দাও, কারণ সদাপ্রভু তার ওপরে যোঁয়ালী চাপিয়েছেন।
29 let him put his mouth in the dust—there may yet be hope; সে ধূলোতে মুখ দিক, তবে হয়তো আশা হলেও হতে পারে।
30 let him give his cheek to the one who strikes, and be filled with insults. যে তাকে মারছে তার কাছে গাল পেতে দিক। তাকে অপমানে পরিপূর্ণ হতে দাও।
31 For the Sovereign Father will not abandon forever. কারণ প্রভু চিরকালের জন্য তাকে ত্যাগ করবেন না!
32 Though he causes grief, he will have compassion according to the abundance of his covenant love; যদিও দুঃখ দেন, তবুও নিজের মহান দয়া অনুসারে করুণা করবেন।
33 for he does not willingly afflict or grieve people. কারণ তিনি হৃদয়ের সঙ্গে দুঃখ দেন না, মানুষের সন্তানদের শোকার্ত করেন না।
34 To crush underfoot all the prisoners of the earth, লোকে যে পৃথিবীর বন্দীদের সবাইকে পায়ের তলায় পিষে দেয়,
35 to deny a man justice in the sight of the Most High, সর্বশক্তিমানের সামনে মানুষের প্রতি অন্যায় করে,
36 to deprive a man of justice in his case—the Sovereign Father does not approve. একজন লোক তার অন্যায় চেপে রাখে, তা সদাপ্রভু কি দেখতে পান না?
37 Who has spoken and it came to pass, unless the Sovereign Father has commanded it? প্রভু আদেশ না করলে কার কথা সফল হতে পারে?
38 Is it not from the mouth of the Most High that both calamity and good come? সর্বশক্তিমান ঈশ্বরের মুখ থেকে কি বিপদ ও ভালো বিষয় দুইই বের হয় না?
39 Why should a living man complain about the punishment for his sins? যে কোনো জীবিত লোক তার পাপের শাস্তির জন্য কেমন করে অভিযোগ করতে পারে?
40 Let us examine and test our ways, and return to our Father! এস, আমরা নিজের নিজের রাস্তা বিচার করি ও পরীক্ষা করি এবং সদাপ্রভুর কাছে ফিরে যাই।
41 Let us lift up our hearts and our hands to our Father in heaven: এস, হাতের সঙ্গে হৃদয়কে ও স্বর্গের নিবাসী ঈশ্বরের দিকে হাত উঠাই এবং প্রার্থনা করি:
42 "We have sinned and rebelled, and you have not forgiven. “আমরা তোমার বিরুদ্ধে পাপ ও বিদ্রোহ করেছি; তাই তুমি ক্ষমা করনি।
43 You have wrapped yourself in anger and pursued us, killing without pity; তুমি নিজেকে রাগে ঢেকে আমাদেরকে তাড়না করেছ, হত্যা করেছ, দয়া করনি।
44 you have wrapped yourself with a cloud so that no prayer can pass through. তুমি নিজেকে মেঘে ঢেকে রেখেছ, তাই কোনো প্রার্থনা তা ভেদ করতে পারেনা।
45 You have made us scum and refuse among the peoples. তুমি জাতিদের মধ্যে আমাদেরকে জঞ্জাল ও আবর্জনা করেছ।
46 All our enemies open their mouths against us; আমাদের সব শত্রু আমাদের বিরুদ্ধে উপহাসের সঙ্গে মুখ খুলেছে।
47 panic and pitfall have come upon us, devastation and destruction." ভয় ও ফাঁদ, নির্জনতা ও ধ্বংস আমাদের ওপরে এসেছে।”
48 My eyes flow with streams of water over the destruction of my people. আমার লোকের মেয়ের ধ্বংসের জন্য আমার চোখে জলের ধারা বয়ে যাচ্ছে।
49 My eyes will flow without ceasing, without respite, আমার চোখে সবদিন জলে বয়ে যাচ্ছে, থামে না,
50 until our Father looks down and sees from heaven. যে পর্যন্ত সদাপ্রভু স্বর্গ থেকে নীচু হয়ে না তাকান।
51 My eyes bring grief to my soul at the fate of all the daughters of my city. আমার শহরের সমস্ত মেয়ের জন্য আমার চোখ আমার জীবনে কঠিন ব্যথা আনে।
52 I have been hunted like a bird by those who were my enemies without cause; বিনা কারণে যারা আমার শত্রু, তারা আমাকে পাখির মতো শিকার করেছে।
53 they flung me alive into a pit and cast stones on me; তারা আমার জীবন কুয়োতে ধ্বংস করেছে এবং আমার ওপরে পাথর ছুঁড়েছে।
54 water closed over my head; I said, "I am lost." আমার মাথার ওপর দিয়ে জল বয়ে গেল; আমি বললাম, “আমি ধ্বংস হয়েছি।”
55 I called on your name, my Father, from the depths of the pit; হে সদাপ্রভু, আমি নীচের গর্তের ভিতর থেকে তোমার নাম ডেকেছি।
56 you heard my plea: "Do not turn a deaf ear to my cry for help!" তুমি আমার কন্ঠস্বর শুনেছ; যখন আমি বললাম, “আমার সাহায্যের জন্য তোমার কান লুকিয়ে রেখো না।”
57 You came near on the day I called on you; you said, "Do not fear!" যে দিন আমি তোমাকে ডেকেছি, সেই দিন তুমি আমার কাছে এসেছ এবং আমাকে বলেছ, “ভয় কোরো না।”
58 You have taken up my cause, Sovereign Father; you have redeemed my life. হে প্রভু, তুমি আমার জীবনের সমস্ত বিবাদগুলি সমাধান করেছ; আমার জীবন মুক্ত করেছ।
59 You have seen the wrong done to me, my Father; judge my cause. হে সদাপ্রভু, তুমি আমার প্রতি করা অত্যাচার দেখেছ, আমার বিচার ন্যায্যভাবে কর।
60 You have seen all their vengeance, all their plots against me. ওদের সব প্রতিশোধ ও আমার বিরুদ্ধে করা সমস্ত পরিকল্পনা তুমি দেখেছ।
61 You have heard their taunts, my Father, all their plots against me, হে সদাপ্রভু, তুমি ওদের অবজ্ঞা ও আমার বিরুদ্ধে করা ওদের সকল পরিকল্পনা শুনেছ;
62 the lips and thoughts of my assailants against me all day long. যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে বলে এবং তারা আমার বিরুদ্ধে তাদের কথাবার্তা শুনেছ।
63 Watch their every move; I am the object of their mocking song. তাদের বসা ও ওঠা দেখ, হে সদাপ্রভু! আমি তাদের বিদ্রূপের গানের বিষয়।
64 You will repay them, my Father, according to the work of their hands. হে সদাপ্রভু, তুমি তাদের হাতের কাজ অনুসারে প্রতিদান তাদেরকে দেবে।
65 You will give them hardness of heart; your curse will be on them. তুমি তাদের হৃদয়ে ভয় দেবে, তোমার অভিশাপ তাদের ওপর পড়বে।
66 You will pursue them in anger and destroy them from under the heavens of our Father. তুমি তাদেরকে রাগে তাড়া করবে এবং সদাপ্রভু স্বর্গের নীচে থেকে তাদেরকে ধ্বংস করবে।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]