Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Genesis 40 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 After these things, the king of Egypt's cupbearer and baker sinned against their lord, the king of Egypt. ঐ সব ঘটনার পরে মিশর-রাজের পান পাত্রবাহক ও রুটিওয়ালা নিজেদের প্রভু মিশর রাজের বিরুদ্ধে দোষ করল।
2 Pharaoh was furious with his two officials, the chief cupbearer and the chief baker. তাতে ফরৌণ নিজের সেই দুই কর্মচারীর প্রতি, ঐ প্রধান পাত্রবাহকের ও প্রধান রুটিওয়ালা প্রতি প্রচণ্ড রেগে গেলেন
3 He put them in custody in the guard captain's house, the prison where Joseph was held. এবং তাদেরকে বন্দি করে রক্ষক-সেনাপতির বাড়িতে, কারাগারে, যোষেফ যে জায়গায় বন্দী ছিলেন, সেই জায়গায় রাখলেন।
4 The captain of the guard assigned Joseph to serve them; they remained in custody for some days. তাতে রক্ষক-সেনাপতি তাদের কাছে যোষেফকে নিযুক্ত করলেন, আর তিনি তাদের পরিচর্য্যা করতে লাগলেন। এই ভাবে তারা কিছু দিন কারাগারে থাকল।
5 Then both of them, the cupbearer and baker of Egypt's king, imprisoned in the prison, each dreamed a dream in one night, each dream with its own meaning. পরে মিশর-রাজের পানপাত্র বাহক ও রুটিওয়ালা, যারা জেলে বন্দী হয়েছিল, সেই দুইজনে এক রাতে দুই ধরনের অর্থবিশিষ্ট দুই স্বপ্ন দেখল।
6 When Joseph came to them in the morning, he saw that they were troubled. আর যোষেফ সকালে তাদের কাছে এসে তাদেরকে দেখলেন, আর দেখ তারা দুঃখিত।
7 He asked Pharaoh's officials with him in custody in his master's house, "Why do you look downcast today?" তখন তাঁর সঙ্গে ফরৌণের ঐ যে দুই কর্ম্মচারী তাঁর প্রভুর বাড়িতে কারাবদ্ধ ছিল, তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, “আজ আপনাদের মুখ বিষণ্ণ কেন?”
8 They told him, "We each had a dream, with no one to interpret it." Joseph replied, "Don't interpretations belong to our Father? Please tell them to me." তারা উত্তর করল, “আমরা স্বপ্ন দেখেছি, কিন্তু অর্থকারক কেউ নেই।” যোষেফ তাদেরকে বললেন, “অর্থ করবার শক্তি কি ঈশ্বর থেকে হয় না? অনুরোধ করি, স্বপ্নের বৃত্তান্ত আমাকে বলুন।”
9 The chief cupbearer told Joseph his dream: "In my dream a vine stood before me. তখন প্রধান পানপাত্র বাহক যোষেফকে নিজের স্বপ্নের বৃত্তান্ত জানাল, তাঁকে বলল, “আমার স্বপ্নে, দেখ, আমার সামনে একটি আঙ্গুর গাছ।
10 The vine had three branches; as it sprouted, its blossoms opened, and the clusters ripened into grapes. সেই আঙ্গুর গাছের তিনটি শাখা; তা যেন পল্লবিত হল ও তাতে ফুল হল এবং স্তবকে তার ফল হল ও পেকে গেল।”
11 Pharaoh's cup was in my hand; I took the grapes, squeezed them into Pharaoh's cup, and put the cup in Pharaoh's hand." তখন আমার হাতে ফরৌণের পানপাত্র ছিল, আর আমি সেই দ্রাক্ষাফল নিয়ে ফরৌণের পাত্রে নিংড়িয়ে ফরৌণের হাতে সেই পাত্র দিলাম।
12 Then Joseph said to him, "This is its interpretation: the three branches are three days. যোষেফ তাকে বললেন, “এর অর্থ এই; ঐ তিনটি শাখা যা তিন দিন বোঝায়।
13 In three days Pharaoh will lift up your head, restore you to your position, and you will put Pharaoh's cup in his hand, as before, when you were his cupbearer. তিন দিনের মধ্যে ফরৌণ আপনার মাথা উঁচু করে আপনাকে আবার আগের পদে নিযুক্ত করবেন; আর আপনি আগের মতই পানপাত্র বাহক হয়ে আবার ফরৌণের হাতে পানপাত্র দেবেন।”
14 But remember me when it's well with you; please do me kindness—mention me to Pharaoh, so he may bring me out of this house. কিন্তু অনুরোধ করি, “যখন আপনার মঙ্গল হবে, তখন আমাকে মনে রাখবেন এবং আমার প্রতি দয়া করে ফরৌণের কাছে আমার কথা বলে আমাকে এই কারাগার থেকে উদ্ধার করবেন।”
15 For I was indeed kidnapped from the land of the Hebrews, and even here I've done nothing to deserve this dungeon." কারণ ইব্রীয়দের দেশ থেকে আমাকে প্রকৃত পক্ষে অপহরণ করে আনা হয়েছে; আর এ জায়গাতেও আমি কিছুই করিনি, যার জন্য এই কারাকুয়োতে বন্দী হই।
16 Seeing the interpretation was good, the chief baker said to Joseph, "I too had a dream: three baskets of white bread on my head. প্রধান রুটিওয়ালা যখন দেখল, অনুবাদটা ভাল, তখন সে যোষেফকে বলল, “আমিও স্বপ্ন দেখেছি; দেখ আমার মাথার ওপরে সাদা পিঠের তিনটি ঝুড়ি।
17 The top basket held all kinds of baked goods for Pharaoh, but birds were eating them from the basket on my head." তার ওপরের ঝুড়িতে ফরৌণের জন্য সব ধরনের তৈরী খাবার ছিল; আর পাখিরা আমার মাথার উপরের ঝুড়ি থেকে তা নিয়ে খেয়ে ফেলল।”
18 Joseph replied, "This is its interpretation: the three baskets are three days. যোষেফ উত্তর করলেন, “এর অর্থ এই, সেই তিন ঝুড়ি তিন দিন বোঝায়।
19 In three days Pharaoh will lift your head off you and hang you on a tree—birds will eat the flesh off you. তিন দিনের র মধ্যে ফরৌণ তোমার দেহ থেকে মাথা তুলে নিয়ে তোমাকে গাছে ফাঁসি দেবেন এবং পাখিরা তোমার দেহ থেকে মাংস খাবে।”
20 On the third day, Pharaoh's birthday, he gave a feast for all his officials, and lifted the head of his chief cupbearer and the head of his chief baker among them," পরে তৃতীয় দিনের ফরৌণের জন্মদিন হল, আর তিনি নিজের সব দাসের জন্য খাবার তৈরী করলেন এবং নিজের দাসদের মধ্যে প্রধান পাত্রবাহকের ও প্রধান রুটিওয়ালার মাথা উঠাইলেন।
21 restoring the chief cupbearer to his position, so he placed the cup in Pharaoh's hand. তিনি প্রধান পানপাত্রবাহককে তার নিজের পদে আবার নিযুক্ত করলেন, তাতে সে ফরৌণের হাতে পানপাত্র দিতে লাগল;
22 But he hanged the chief baker, just as Joseph had interpreted to them. কিন্তু তিনি প্রধান রুটিওয়ালাকে ফাঁসি দিলেন; যেমন যোষেফ তাদেরকে স্বপ্নের অর্থ করে বলেছিলেন।
23 Yet the chief cupbearer did not remember Joseph—he forgot him. অথচ প্রধান পানপাত্রবাহক যোষেফকে মনে করল না, ভুলে গেল।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]