Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Genesis 37 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Jacob settled in the land where his father had lived as a foreigner, the land of Canaan. সেই দিনের যাকোব তার বাবার দেশে, কনান দেশে বাস করছিলেন।
2 This is Jacob's family record. Joseph, a young man of seventeen, tended the flock with his brothers, the sons of Bilhah and Zilpah, his father's wives—and brought their father a bad report about them. যাকোবের বংশ-বৃত্তান্ত এই। যোষেফ সতেরো বছর বয়সে তার ভাইদের সঙ্গে পশুপাল চরাত; সে ছোটবেলায় তার বাবার স্ত্রী বিলহার ও সিল্পার ছেলেদের সঙ্গী ছিল এবং যোষেফ তাদের খারাপ ব্যবহারের খবর বাবার কাছে আনত।
3 Israel loved Joseph more than all his other sons, because he was born to him in his old age, and made him a robe of many colors. যোষেফ ইস্রায়েলের বৃদ্ধ বয়সের ছেলে, এই জন্য ইস্রায়েল সব ছেলের থেকে তাকে বেশি ভালবাসতেন এবং তাকে একটা নানা রঙের পোশাক তৈরী করে দিয়েছিলেন।
4 When his brothers saw their father loved him more than all of them, they hated him and could not speak kindly to him. কিন্তু বাবা তার সব ভাইদের থেকে তাকে বেশি ভালবাসেন, এটা দেখে তার ভাইয়েরা তাকে ঘৃণা করত, তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে পারত না।
5 Joseph dreamed a dream and told it to his brothers, who hated him even more. আর যোষেফ স্বপ্ন দেখে নিজের ভাইদেরকে তা বলল; এতে তারা তাকে আরও বেশি ঘৃণা করল।
6 He said to them, "Listen to this dream I had: সে তাদেরকে বলল, “আমি এক স্বপ্ন দেখেছি, অনুরোধ করি, তা শোন।
7 Suddenly we were binding sheaves in the field, and suddenly my sheaf rose and stood upright, and suddenly your sheaves gathered around and bowed down to it." দেখ, আমরা আঁটি বাঁধছিলাম, আর দেখ, আমার আঁটি উঠে দাঁড়িয়ে থাকল এবং দেখ, তোমাদের আঁটি সব আমার আঁটিকে চারদিকে ঘিরে তার কাছে নত হল।”
8 His brothers said to him, "Will you really reign over us? Will you actually rule us?" So they hated him even more for his dreams and his words. এতে তার ভাইয়েরা তাকে বলল, “তুই কি বাস্তবে আমাদের রাজা হবি? আমাদের উপরে বাস্তবে কর্তৃত্ব করবি?” ফলে তারা স্বপ্ন ও তার কথার জন্য তাকে আরো ঘৃণা করল।
9 He dreamed again and told his brothers, "Look, I had another dream—the sun, moon, and eleven stars were bowing down to me." পরে সে আরো এক স্বপ্ন দেখে ভাইদেরকে তার বৃত্তান্ত বলল। সে বলল, “দেখ, আমি আর এক স্বপ্ন দেখলাম; দেখ, সূর্য্য, চন্দ্র ও এগারো নক্ষত্র আমার সামনে নত হল।”
10 When he told his father and brothers, his father scolded him: "What is this dream you had? Will I, your mother, and your brothers really come and bow to the ground before you?" সে তার বাবা ও ভাইদেরকে এর বৃত্তান্ত বলল, তাতে তার বাবা তাকে ধমকিয়ে বললেন, “তুমি এ কেমন স্বপ্ন দেখলে? আমি, তোমার মা ও তোমার ভায়েরা, আমরা কি সত্যিই তোমার কাছে ভূমিতে নত হতে আসব?”
11 His brothers were jealous of him, but his father kept the matter in mind. আর তার ভায়েরা, তার প্রতি হিংসা করল, কিন্তু তার বাবা সেই কথা মনে রাখলেন।
12 Now his brothers had gone to graze their father's flocks near Shechem. একবার তার ভায়েরা বাবার পশুপাল চরাতে শিখিমে গিয়েছিল।
13 Israel said to Joseph, "Aren't your brothers grazing the flocks at Shechem? Come, I'll send you to them." "Here I am," he replied. তখন ইস্রায়েল যোষেফকে বললেন, “তোমার ভায়েরা কি শিখিমে পশুপাল চরাচ্ছে না? এস, আমি তাদের কাছে তোমাকে পাঠাই।”
14 He said to him, "Go see how your brothers and the flock are doing, and bring me word." So he sent him from the Valley of Hebron, and Joseph came to Shechem. সে বলল, “দেখুন, এই আমি।” তখন তিনি তাকে বললেন, “তুমি গিয়ে তোমার ভাইদের বিষয় ও পশুপালের বিষয় জেনে আমাকে সংবাদ এনে দাও।” এই ভাবে তিনি হিব্রোণের উপত্যকা থেকে যোষেফকে পাঠালে সে শিখিমে উপস্থিত হল।
15 A man found him wandering in the fields and asked him, "What are you looking for?" তখন এক জন লোক তাকে দেখতে পেল, আর দেখ, সে মরুপ্রান্তে ভ্রমণ করছে; সেই লোকটি তাকে জিঞ্জাসা করল, “কিসের খোঁজ করছ?”
16 He replied, "I'm looking for my brothers. Can you tell me where they are grazing their flocks?" সে বলল, “আমার ভাইদের খোঁজ করছি; অনুগ্রহ করে আমাকে বল, তাঁরা কোথায় পাল চরাচ্ছেন।”
17 "They've left here," the man said. "I heard them say, 'Let's go to Dothan.'" Joseph went after his brothers and found them at Dothan. সে ব্যক্তি বলল, “তারা এ জায়গা থেকে চলে গিয়েছে, কারণ ‘চল, দোথনে যাই,’ তাদের এই কথা বলতে শুনেছিলাম।” পরে যোষেফ নিজের ভাইদের পিছন পিছনে গিয়ে দোথনে তাদের খুঁজে পেল।
18 They saw him in the distance, and before he reached them, they plotted to kill him. তারা দূর থেকে তাকে দেখতে পেল এবং সে কাছে উপস্থিত হবার আগে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল।
19 "Here comes that dreamer!" they said to one another. তারা পরস্পর বলল, “ঐ দেখ, স্বপ্নদর্শক মহাশয় আসছেন,
20 "Now come, let's kill him, throw him into one of the pits, and say a wild animal ate him. Then we'll see what becomes of his dreams." এখন এস, আমরা ওকে হত্যা করে একটা গর্তে ফেলে দিই; পরে বলব, কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলেছে; তাতে দেখব, ওর স্বপ্নের কি হয়।”
21 Reuben heard and tried to rescue him from their hands. "Let's not take his life," he said. রুবেন এটা শুনে তাদের হাত থেকে তাকে উদ্ধার করল, বলল, “না, আমরা ওকে প্রাণে মারব না।”
22 Reuben told them, "Shed no blood—throw him into this desert cistern, but don't touch him." Reuben said this to rescue Joseph from them and take him back to his father. আর রুবেন তাদেরকে বলল, “তোমরা রক্তপাত কর না, ওকে মরুপ্রান্তের এই গর্তের মধ্যে ফেলে দাও, কিন্তু ওর ওপরে হাত তুল না।” এই ভাবে রুবেন তাদের হাত থেকে তাকে উদ্ধার করে বাবার কাছে ফেরত পাঠাবার চেষ্টা করল।
23 When Joseph reached his brothers, they stripped off his robe—the robe of many colors he wore. পরে যোষেফ নিজের ভাইদের কাছে আসলে তারা তার গা থেকে, সেই বস্ত্র, সেই চোগাখানি খুলে নিল,
24 They took him and threw him into the cistern. The cistern was empty, no water in it. আর তাকে ধরে গর্তের মধ্যে ফেলে দিল, সেই গর্ত শূন্য ছিল, তাতে জল ছিল না।
25 They sat to eat, looked up, and saw an Ishmaelite caravan coming from Gilead, their camels carrying spices, balm, and myrrh, headed down to Egypt. পরে তারা খাবার খেতে বসল এবং চোখ তুলে চাইল, আর দেখ, গিলিয়দ থেকে এক দল ইশ্মায়েলীয় ব্যবসায়ী লোক আসছে; তারা উটে সুগন্ধি দ্রব্য, গুগ্‌গুলু ও গন্ধরস নিয়ে মিশর দেশে যাচ্ছিল।
26 Judah told his brothers, "What do we gain if we kill our brother and hide his blood? তখন যিহূদা নিজের ভাইদেরকে বলল, “আমাদের ভাইকে হত্যা করে তার রক্ত গোপন করলে আমাদের কি লাভ?
27 Come, let's sell him to the Ishmaelites, not harm him ourselves—he's our brother, our own flesh." His brothers agreed. এস, আমরা ঐ ইশ্মায়েলীয়দের কাছে তাকে বিক্রি করি, আমরা তার ওপরে হাত তুলব না; কারণ সে আমাদের ভাই, আমাদের মাংস।” এতে তার ভায়েরা রাজি হল।
28 As Midianite traders passed, his brothers lifted Joseph from the pit and sold him to the Ishmaelites for twenty silver pieces, and the Ishmaelites brought him to Egypt. পরে মিদিয়নীয় বনিকেরা কাছে আসলে ওরা যোষেফকে গর্ত থেকে টেনে তুলল এবং কুড়িটি রূপার মুদ্রায় সেই ইশ্মায়েলীয়দের কাছে যোষেফকে বিক্রি করল; আর তারা যোষেফকে মিশর দেশে নিয়ে গেল।
29 When Reuben returned to the cistern and saw that Joseph was not there, he tore his clothes. পরে রুবেন গর্তের কাছে ফিরে গেল, আর দেখ, যোষেফ সেখানে নাই; তখন সে নিজের পোশাক ছিঁড়ল, আর ভাইদের কাছে ফিরে এসে বলল,
30 He went back to his brothers and said, "The boy is gone! Where can I turn now?" “যুবকটি নেই, আর আমি! আমি কোথায় যাই?”
31 Then they took Joseph's robe, slaughtered a goat, and dipped the robe in the blood. পরে তারা যোষেফের পোশাক নিয়ে একটা ছাগল মেরে তার রক্তে তা ডুবাল;
32 They sent the robe of many colors and brought it to their father, saying, "We found this. Examine it: is it your son's robe, or not?" আর লোক পাঠিয়ে সেই চোগাখানি বাবার কাছে এনে বলল, “আমরা এই মাত্র পেলাম, পরীক্ষা করে দেখ, এটা তোমার ছেলের পোশাক কি না?”
33 He recognized it: "My son's robe—a dangerous animal ate him! Joseph is surely torn apart." তিনি চিনতে পেরে বললেন, এত আমার ছেলেরই পোশাক; কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলেছে, যোষেফ অবশ্য খণ্ড খণ্ড হয়েছে।
34 Then Jacob tore his clothes, put on mourning clothes, and mourned for his son many days. তখন যাকোব নিজের পোশাক ছিঁড়ে কোমরে চট পরিধান করে ছেলের জন্য অনেক দিন পর্যন্ত শোক করলেন।
35 All his sons and daughters came to comfort him, but he refused to be comforted, saying, "No, mourning I will go down to my son in the grave." So his father wept for him. আর তাঁর সব ছেলেমেয়ে উঠে তাঁকে সান্ত্বনা করতে যত্ন করলেও তিনি প্রবোধ না মেনে বললেন, “আমি শোক করতে ছেলের কাছে পাতালে নামব।” এই ভাবে তার বাবা তার জন্য কাঁদলেন।
36 Now the Midianites sold Joseph in Egypt to Potiphar, a Pharaoh official and captain of the guard. আর ঐ মিদিয়নীয়েরা যোষেফকে মিশরে নিয়ে গিয়ে ফরৌণের কর্মচারী রক্ষক-সেনাপতি পোটীফরের কাছে বিক্রি করল।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]