Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Genesis 35 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Then our Father told Jacob, "Get up, go to Bethel, stay there, and build an altar to me, who appeared to you when you fled from your brother Esau." পরে ঈশ্বর যাকোবকে বললেন, “তুমি উঠ, বৈথেলে গিয়ে সে জায়গায় বাস কর এবং তোমার ভাই এষৌর সামনে থেকে তোমার পালানোর দিনের যে ঈশ্বর তোমাকে দেখা দিয়েছিলেন, তার উদ্দেশ্যে সেই জায়গায় যজ্ঞবেদি তৈরী কর।”
2 Jacob said to his household and all with him, "Discard the foreign gods among you, purify yourselves, and change your clothes. তখন যাকোব নিজের আত্মীয় ও সঙ্গী লোক সবাইকে বললেন, “তোমাদের কাছে যে সব ইতর দেবতা আছে, তাদেরকে দূর কর এবং শুদ্ধ হও ও অন্য বস্ত্র পর।
3 Let's go up to Bethel. I'll build an altar there to our Father, who answered me in my day of distress and stayed with me wherever I went." আর এস, আমরা উঠে বৈথেলে যাই; যে ঈশ্বর আমার সঙ্কটের দিনের আমাকে প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং আমার যাত্রাপথে সঙ্গে ছিলেন, তাঁর উদ্দেশ্যে আমি সেই জায়গায় এক যজ্ঞবেদি নির্মাণ করব।”
4 They gave Jacob all the foreign gods in their hands and earrings in their ears; he hid them under Shechem's oak. তাতে তারা নিজেদের দেবমূর্তি ও কানের দুল সব যাকোবকে দিল এবং তিনি ঐ সব শিখিমের কাছাকাছি এলা গাছের তলায় পুঁতে রাখলেন।
5 They set out; terror from our Father struck the surrounding cities, so no one pursued Jacob's sons. পরে তাঁরা সেখান থেকে যাত্রা করলেন। তখন চারদিকের নগরসমূহে ঈশ্বর থেকে ভয় উপস্থিত হল, তাই সেখানকার লোকেরা যাকোবের ছেলেদের পিছনে গেল না।
6 Jacob came to Luz (Bethel) in Canaan, with all his people. পরে যাকোব ও তাঁর সঙ্গীরা সবাই কনান দেশের লূসে অর্থাৎ বৈথেলে উপস্থিত হলেন।
7 There he built an altar, naming it El-Bethel—house of our Father—for there he revealed himself to Jacob when he fled from his brother. সেখানে তিনি এক যজ্ঞবেদি নির্মাণ করে সেই জায়গার নাম এল-বৈথেল [বৈথেলের ঈশ্বর] রাখলেন; কারণ ভাইয়ের সামনে থেকে তার পালাবার দিন ঈশ্বর সেই জায়গায় তাকে দর্শন দিয়েছিলেন
8 Deborah, Rebekah's nurse, died and was buried below Bethel under the oak, named Allon-bacuth, oak of weeping. আর রিবিকার দবোরা নামের ধাত্রীর মৃত্যু হল এবং বৈথেলের নীচে অবস্থিত অলোন গাছের তলায় তার কবর হল এবং সেই জায়গার নাম অলোন-বাখুৎ [ক্রন্দন গাছ] হল।
9 Our Father appeared to Jacob again, when he came from Paddan-aram, and blessed him. পদ্দন-অরাম থেকে যাকোব ফিরে আসলে ঈশ্বর তাঁকে আবার দর্শন দিয়ে আশীর্বাদ করলেন।
10 Our Father said to him, "Your name is Jacob, but it will no longer be Jacob—your name is Israel." He named him Israel. ফলে ঈশ্বর তাঁকে বললেন, “তোমার নাম যাকোব; লোকে তোমাকে আর যাকোব বলবে না, তোমার নাম ইস্রায়েল হবে;” আর তিনি তাঁর নাম ইস্রায়েল রাখলেন।
11 Our Father told him, "I am El Shaddai, your Father Almighty. Be fruitful, multiply. A nation, a company of nations, will come from you; kings will come from your body. ঈশ্বর তাঁকে আরো বললেন, “আমিই সর্বশক্তিমান ঈশ্বর, তুমি প্রজাবান ও বহুবংশ হও; তোমার থেকে এক জাতি, এমন কি, জাতিসমাজ সৃষ্টি হবে, আর তোমার থেকে রাজারা সৃষ্টি হবে।
12 The land I gave Abraham and Isaac, I will give you; I will give to your offspring after you." আর আমি অব্রাহামকে ও ইসহাককে যে দেশ দান করেছি, সেই দেশ তোমাকে ও তোমার ভাবী বংশকে দেব।”
13 Then our Father went up from him in the place where he had spoken with him. সেই জায়গায় তাঁর সঙ্গে কথাবার্তা বলে ঈশ্বর তাঁর কাছ থেকে চলে গেলেন।
14 Jacob set up a pillar where our Father had spoken with him, a pillar of stone, and he poured out a drink offering on it and poured oil on it. আর যাকোব সেই কথাবার্তার জায়গায় এক স্তম্ভ, পাথরের স্তম্ভ, স্থাপন করে তার উপরে পানীয় নৈবেদ্য উৎসর্গ করলেন ও তেল ঢেলে দিলেন।
15 Jacob named the place where our Father had spoken with him: Bethel. এবং যে জায়গায় ঈশ্বর তাঁর সঙ্গে কথা বললেন, যাকোব সেই জায়গার নাম বৈথেল রাখলেন।
16 They left Bethel, and while still some distance from Ephrath, Rachel went into labor—hard labor. পরে তাঁরা বৈথেল থেকে চলে গেলেন, আর ইফ্রাথে উপস্থিত হবার অল্প পথ বাকি থাকতে রাহেলের প্রসব বেদনা হল এবং তাঁর প্রসব করতে বড় কষ্ট হল।
17 During her hard labor, the midwife told her, "Don't be afraid—this too is a son." আর প্রসব ব্যথা কঠিন হলে ধাত্রী তাকে বলল, “ভয় কর না, কারণ এবারও তোমার ছেলে হবে।”
18 As her soul was leaving her—she was dying—she named him Ben-oni, son of my sorrow; but his father called him Benjamin, son of the right hand. পরে তার মৃত্যু হল, আর প্রাণ চলে যাবার দিনের তিনি ছেলের নাম বিনোনী [আমার কষ্টের ছেলে] রাখলেন, কিন্তু তার বাবা তার নাম বিন্যামীন [ডান হাতের ছেলে] রাখলেন
19 So Rachel died, and she was buried on the way to Ephrath (that is, Bethlehem). এই ভাবে রাহেলের মৃত্যু হল এবং ইফ্রাথ অর্থাৎ বৈৎলেহমের পথের পাশে তার কবর হল।
20 Jacob set a pillar on her grave—it is Rachel's grave pillar to this day. পরে যাকোব তার কবরের ওপরে এক স্তম্ভ স্থাপন করলেন, রাহেলের সেই কবর স্তম্ভ আজও আছে।
21 Israel traveled and camped beyond Migdal-eder, the tower of the flock. পরে ইস্রায়েল সেখান থেকে যাত্রা করলেন এবং মিগদল-এদরের ওপাশে তাঁবু স্থাপন করলেন।
22 While Israel lived in that land, Reuben went and slept with Bilhah, his father's concubine, and Israel heard. Jacob had twelve sons. সেই দেশে ইস্রায়েলের বসবাসের দিনের রুবেন গিয়ে নিজের বাবার বিলহা নামে উপপত্নীর সঙ্গে শয়ন করল এবং ইস্রায়েল তা শুনতে পেলেন।
23 The sons of Leah: Reuben, Jacob's firstborn, then Simeon, Levi, Judah, Issachar, and Zebulun. লেয়ার ছেলে; যাকোবের বড় ছেলে রুবেন এবং শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর ও সবূলূন।
24 The sons of Rachel: Joseph and Benjamin. রাহেলের ছেলে; যোষেফ ও বিন্যামীন।
25 The sons of Bilhah, Rachel's maid: Dan and Naphtali. রাহেলের দাসী বিলহার ছেলে; দান ও নপ্তালি।
26 Sons of Zilpah, Leah's servant: Gad and Asher. These are Jacob's sons, born to him in Paddan-aram. লেয়ার দাসী সিল্পার ছেলে; গাদ ও আশের। এরা যাকোবের ছেলে, পদ্দন-অরামে জন্মায়।
27 Jacob came to his father Isaac at Mamre, Kiriath-arba (Hebron), where Abraham and Isaac had lived. পরে কিরিয়থর্ব্বের অর্থাৎ হিব্রোণের কাছাকাছি মম্রি নামক যে জায়গায় অব্রাহাম ও ইসহাক বাস করেছিলেন, সেই জায়গায় যাকোব নিজের বাবা ইসহাকের কাছে উপস্থিত হলেন।
28 Isaac lived 180 years. ইসহাকের বয়স একশো আশী বছর হয়েছিল।
29 Isaac breathed his last, died, and was gathered to his people—old, full of days. His sons Esau and Jacob buried him. পরে ইসহাক বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে প্রাণত্যাগ করে নিজের পূর্বপুরুষদের সঙ্গে একত্রিত হলেন এবং তাঁর ছেলে এষৌ ও যাকোব তাঁর কবর দিলেন।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]