Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Genesis 33 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Jacob looked up and saw Esau coming with 400 men. So he divided the children between Leah, Rachel, and the two servants. পরে যাকোব চোখ তুলে চাইলেন, আর দেখ, এষৌ আসছেন ও তাঁর সঙ্গে চারশো লোক। তখন তিনি ছেলেদেরকে বিভাগ করে লেয়াকে, রাহেলকে ও দুই দাসীকে সমর্পণ করলেন;
2 He put the maidservants and their children first, Leah and her children after them, and Rachel and Joseph last. সবার আগে দুই দাসী ও তাদের ছেলেমেয়েদেরকে, তার পিছনে লেয়া ও তাঁর ছেলেমেয়েদেরকে, সবার পিছনে রাহেল ও যোষেফকে রাখলেন।
3 He himself went ahead of them, bowing to the ground seven times, until he reached his brother. পরে নিজে সবার আগে গিয়ে সাত বার ভূমিতে নত হতে হতে নিজের ভাইয়ের কাছে উপস্থিত হলেন।
4 Esau ran to meet him, hugged him, threw his arms around his neck, kissed him—and they wept. তখন এষৌ তাঁর সঙ্গে দেখা করতে দৌড়ে এসে তাঁর গলা ধরে আলিঙ্গন ও চুম্বন করলেন এবং উভয়েই কাঁদলেন।
5 When Esau looked up and saw the women and children, he asked, "Who are these with you?" Jacob said, "The children our Father has graciously given your servant." পরে এষৌ চোখ তুলে নারীদেরকে ও বালকদেরকে দেখে জিজ্ঞাসা করলেন, “এরা তোমার কে?” তিনি বললেন, “ঈশ্বর অনুগ্রহ করে আপনার দাসকে এই সব সন্তান দিয়েছেন।”
6 Then the female servants drew near with their children, and they bowed down. তখন দাসীরা ও তাদের ছেলেমেয়েরা কাছে এসে প্রণাম করল;
7 Leah also came forward with her children, and they bowed down; then Joseph and Rachel came forward and bowed down. পরে লেয়া ও তাঁর ছেলেমেয়েরা কাছে এসে প্রণাম করলেন; শেষে যোষেফ ও রাহেল কাছে এসে প্রণাম করলেন।
8 Esau said, "Why all this company I met?" "To find favor with my lord," Jacob said. পরে এষৌ জিজ্ঞাসা করলেন, “আমি যে সব দলের সঙ্গে মিলিত হলাম, সে সমস্ত কিসের জন্য?” তিনি বললেন, “প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পাবার জন্য।”
9 But Esau said, "I have plenty, my brother; keep what is yours for yourself." তখন এষৌ বললেন, “আমার যথেষ্ট আছে, ভাই, তোমার যা আছে তা তোমার থাকুক।”
10 Jacob said, "No, please—if I've found favor in your eyes, accept my gift from my hand, for I have seen your face like seeing the face of our Father, and you've accepted me. যাকোব বললেন, “তা না, অনুরোধ করি, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আমার হাত থেকে উপহার গ্রহণ করুন; কারণ আমি ঈশ্বরের মুখ দর্শনের মতো আপনার মুখ দর্শন করলাম, আপনিও আমার প্রতি প্রসন্ন হলেন।
11 Please take my blessing, brought to you, since our Father has favored me and I have everything." So he insisted, and he took it. অনুরোধ করি, আপনার কাছে যে উপহার আনা হয়েছে, তা গ্রহণ করুন; কারণ ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করেছেন এবং আমার সবই আছে।” এই ভাবে অনুরোধ করলে এষৌ তা গ্রহণ করলেন।
12 Then Esau said, "Let us journey on our way, and I will go ahead of you." পরে এষৌ বললেন, “এস আমরা যাই; আমি তোমার আগে আগে যাব।”
13 But Jacob said to him, "My lord knows the children are frail, and the flocks and herds, nursing, are in my care. If driven hard one day, all the flocks will die. তিনি তাঁকে বললেন, “আমার প্রভু জানেন, এই ছেলেরা কোমল এবং দুগ্ধবতী ভেড়ী ও গরু সব আমার সঙ্গে আছে; একদিন খুব জোরে গেলেই সব পালই মারা যাবে।”
14 Let my lord pass ahead of his servant; I will move slowly, at the pace of the livestock ahead of me and the pace of the children, until I reach my lord at Seir." “নিবেদন করি, হে আমার প্রভু আপনি নিজের দাসের আগে যান; আর আমি যতক্ষণ সেয়ীরে আমার প্রভুর কাছে উপস্থিত না হই, ততক্ষণ আমার সামনে চলা পশুদের চলবার শক্তি অনুসারে এবং এই ছেলে মেয়েদের, চলবার শক্তি অনুসারে ধীরে ধীরে চালাই।”
15 Esau said, "Let me leave some of my people with you." Jacob replied, "Why do that? Let me find favor in my lord's eyes." এষৌ বললেন, “তবে আমার সঙ্গী কিছু লোক তোমার কাছে রেখে যাই।” তিনি বললেন, “তাতেই বা প্রয়োজন কি? আমার প্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পেলেই হল।”
16 So Esau returned that day on his way to Seir. আর এষৌ সেই দিন সেয়ীরের পথে ফিরে গেলেন।
17 But Jacob traveled to Succoth, built himself a house, and made shelters for his livestock—that's why the place is called Succoth. কিন্তু যাকোব সুক্কোতে গিয়ে নিজের জন্য গৃহ ও পশুদের জন্য কয়েকটি ঘর তৈরী করলেন, এই জন্য সেই জায়গা সুক্কোৎ [কুটীর সকল] নামে আখ্যাত আছে।
18 Jacob arrived safely at Shechem, a city in Canaan, coming from Paddan-aram, and camped facing the city. পরে যাকোব পদ্দন্‌-অরাম থেকে এসে, নিরাপদে কনান দেশের শিখিম নগরে উপস্থিত হয়ে, নগরের বাইরে তাঁবু স্থাপন করলেন।
19 He bought the plot where he pitched his tent from the sons of Hamor, Shechem's father, for one hundred pieces of silver. পরে শিখিমের বাবা যে হমোর, তাঁর ছেলেদেরকে রূপার একশো কসীতা [মুদ্রা] দিয়ে তিনি নিজের তাঁবু স্থাপনের ভূমিখণ্ড কিনলেন
20 There he set up an altar and called it El-Elohe-Israel—the Father of Israel. এবং সেখানে এক যজ্ঞবেদি নির্মাণ করে তার নাম এল-ইলহে-ইস্রায়েল [ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর] রাখলেন।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]