Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Genesis 28 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 Then Isaac called Jacob, blessed him, and commanded him: "Take no wife from Canaan's daughters. তখন ইসহাক যাকোবকে ডেকে আশীর্বাদ করলেন এবং এই আজ্ঞা দিয়ে তাঁকে বললেন, “তুমি কনান দেশীয় কোনো মেয়েকে বিয়ে কর না।
2 Go to Paddan-aram, to Bethuel's house, your mother's father, and take a wife there from Laban's daughters, your mother's brother. ওঠ, পদ্দন অরামে নিজের দাদুর বথুয়েলের বাড়িতে গিয়ে সে জায়গায় নিজের মামা লাবনের কোনো মেয়েকে বিয়ে কর।
3 May El Shaddai—your Father Almighty—bless you, make you fruitful, multiply you, so you become a company of peoples. আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করে ফলবান ও বংশ বৃদ্ধি করুন, যেন তুমি বড় জাতি হয়ে ওঠ।
4 May he give you and your offspring with you the blessing of Abraham, that you may inherit the land where you live as a foreigner, which our Father gave to Abraham." তিনি অব্রাহামের আশীর্বাদ তোমাকে ও তোমার বংশকে দিন; যেন তোমার বাসস্থান এই যে দেশ ঈশ্বর অব্রাহামকে দিয়েছেন, এতে তোমার অধিকার হয়।”
5 Isaac sent Jacob away; he went to Paddan-aram, to Laban son of Bethuel the Aramean, brother of Rebekah, mother of Jacob and Esau. পরে ইসহাক যাকোবকে বিদায় করলে তিনি পদ্দন অরামে অরামীয় বথুয়েলের ছেলে লাবনের কাছে গেলেন; সেই ব্যক্তি যাকোবের ও এষৌর মা রিবিকার ভাই।
6 Esau discovered that Isaac had blessed Jacob and sent him to Paddan-aram to take a wife from there, charging him as he blessed him, "Do not take a wife from Canaanite women," এষৌ যখন দেখলেন, ইসহাক যাকোবকে আশীর্বাদ করে বিবাহের মেয়ে গ্রহণের জন্য পদ্দন অরামে বিদায় করেছেন এবং আশীর্বাদের দিন কনানীয় কোনো মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন
7 and that Jacob had obeyed his father and his mother and had gone to Paddan-aram. তাই যাকোব মা বাবার আদেশ মেনে পদ্দন অরামে গিয়েছেন,
8 So Esau saw that the daughters of Canaan were displeasing to his father Isaac. তখন এষৌ দেখলেন যে, কনানীয় মেয়েরা তাঁর বাবা ইসহাকের অসন্তোষের পাত্রী;
9 So Esau went to Ishmael and took Mahalath, daughter of Ishmael son of Abraham and sister of Nebaioth, as a wife besides his other wives. অতএব দুই স্ত্রী থাকলেও এষৌ ইশ্মায়েলের কাছে গিয়ে অব্রাহামের ছেলে ইশ্মায়েলের মেয়ে, নবায়তের বোন, মহলৎকে বিয়ে করলেন।
10 Jacob left Beersheba and set out toward Haran. আর যাকোব বের-শেবা থেকে বের হয়ে হারনের দিকে গেলেন
11 He reached a place and stayed the night, for the sun set. He took one of the stones of the place, put it under his head, and lay down in that place to sleep. কোনো এক জায়গায় পৌঁছালে সূর্য্য অস্ত যাওয়ায় সেখানে রাত কাটালেন। আর তিনি সেখানকার পাথর নিয়ে বালিশ করে সেই জায়গায় ঘুমানোর জন্য শুয়ে পড়লেন।
12 He dreamed: there was a stairway set up on the earth, its top reaching heaven, and there were angels of our Father ascending and descending on it. পরে তিনি স্বপ্ন দেখলেন, পৃথিবীর উপরে এক সিঁড়ি স্থাপিত, তার মাথা আকাশছোঁয়া, আর দেখ তা দিয়ে ঈশ্বরের দূতেরা উঠছেন ও নামছেন।
13 And there above it stood our Father, who said, "I am your Father, the God of Abraham your father and of Isaac. I'll give you and your offspring the land you're lying on. আর দেখ, সদাপ্রভু তার উপরে দাঁড়িয়ে আছেন; তিনি বললেন, “আমি সদাপ্রভু, তোমার বাবা অব্রাহামের ঈশ্বর ও ইসহাকের ঈশ্বর; এই যে ভূমিতে তুমি শুয়ে আছ, এটা আমি তোমাকে ও তোমার বংশকে দেব।
14 Your offspring will be like the dust of the earth; you will spread west, east, north, and south. In you and in your offspring, all the families of the earth will be blessed. তোমার বংশ পৃথিবীর ধূলোর মতো [অসংখ্য] হবে এবং তুমি পশ্চিম ও পূর্ব, উত্তর ও দক্ষিণ চারদিকে বিস্তীর্ণ হবে এবং তোমাতে ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে।
15 Know this: I'm with you. I'll guard you wherever you go and bring you back to this land. I won't leave you until I've done what I promised you." আর দেখ, আমি তোমার সহবর্ত্তী, যে যে জায়গায় তুমি যাবে, সেই সেই জায়গায় তোমাকে রক্ষা করব ও আবার এই দেশে নিয়ে আসব; কারণ আমি তোমাকে যা যা বললাম, তা যতক্ষণ সফল না করি, ততক্ষণ তোমাকে ত্যাগ করব না।”
16 Jacob awoke from his sleep and said, "Surely our Father is in this place, and I didn't know!" পরে ঘুম ভেঙে গেলে যাকোব বললেন, “অবশ্য এই জায়গায় সদাপ্রভু আছেন, আর আমি তা জানতাম না।”
17 He was afraid and said, "How awesome is this place! This is none other than the house of our Father, and this is heaven's gate." আর তিনি ভয় পেয়ে বললেন, “এ কেমন ভয়াবহ জায়গা! এ নিতান্তই ঈশ্বরের গৃহ, এ স্বর্গের দরজা।”
18 Jacob got up early, took the stone he'd put under his head, set it up as a pillar, and poured oil on top of it. পরে যাকোব ভোরবেলায় উঠে বালিশের জন্য যে পাথর রেখেছিলেন, তা নিয়ে স্তম্ভরূপে স্থাপন করে তার উপর তেল ঢেলে দিলেন।
19 He named that place Bethel, though Luz had been the city's previous name. আর সেই জায়গার নাম বৈথেল [ঈশ্বরের গৃহ] রাখলেন, কিন্তু আগে ঐ নগরের নাম লূস ছিল।
20 Jacob vowed, "If God is with me and guards me on this journey I'm taking, gives me bread to eat and clothing to wear, যাকোব মানত করে এই প্রতিজ্ঞা করলেন, “যদি ঈশ্বর আমার সহবর্ত্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন এবং আহারের জন্য খাবার ও পরিধানের জন্য বস্ত্র দেন,
21 and I return safely to my father's house, then our Father will be my Father, আর আমি যদি ভালোভাবে বাবার বাড়ি ফিরে যেতে পারি, তবে সদাপ্রভু আমার ঈশ্বর হবেন
22 and this stone I've set up as a pillar will be the house of our Father, and of all you give me, I will surely bring you a tenth." এবং এই যে পাথর আমি স্তম্ভরূপে স্থাপন করেছি, এটা ঈশ্বরের গৃহ হবে; আর তুমি আমাকে যা কিছু দেবে, তার দশমাংশ আমি তোমাকে অবশ্য দেব।”
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]