Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

Genesis 17 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 When Abram was ninety-nine years old, our Father appeared to him and said, "I am El Shaddai—your Father Almighty. Walk before me and be blameless. অব্রামের নিরানব্বই বছর বয়সে সদাপ্রভু তাঁকে দর্শন দিলেন ও বললেন, “আমিই সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সামনে যাতায়াত করে সিদ্ধ হও।
2 And I will make my covenant between me and you, and I will multiply you exceedingly." আর আমি তোমার সঙ্গে নিজের নিয়ম স্থির করব ও তোমার প্রচুর পরিমাণে বংশ বৃদ্ধি করব।”
3 Then Abram fell on his face, and our Father spoke with him, saying: তখন অব্রাম উপুড় হয়ে পড়লেন এবং ঈশ্বর তাঁর সঙ্গে আলাপ করে বললেন,
4 "As for me, my covenant is with you, and you will become father of a multitude of nations. “দেখ, আমিই তোমার সঙ্গে নিজের নিয়ম স্থির করছি, তুমি বহু জাতির আদিপিতা হবে।
5 Your name will no longer be Abram, but Abraham, for I have made you father of a multitude of nations. তোমার নাম অব্রাম আর থাকবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম হবে; কারণ আমি তোমাকে বহু জাতির আদিপিতা করলাম।
6 I will make you extremely fruitful; I will turn you into many nations, and kings will come from you. আমি তোমাকে অত্যাধিক পরিমাণে ফলবান করব এবং তোমার থেকে বহুজাতি সৃষ্টি করব; আর রাজারা তোমার থেকে সৃষ্টি হবে।
7 I will establish my covenant between me and you and your descendants after you, for all generations—an everlasting covenant—to be Father to you and your descendants after you. আমি তোমার সঙ্গে ও পুরুষানুক্রমে তোমার ভাবী বংশের সঙ্গে যে নিয়ম স্থাপন করব, তা চিরকালের নিয়ম হবে; কারণ আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবী বংশের ঈশ্বর হব।
8 I will give you and your descendants after you the land where you live as a foreigner—all the land of Canaan—as an eternal possession; and I will be their Father." আর তুমি এই যে কনান দেশে বাস করছ, এর সম্পূর্ণ আমি তোমাকে ও তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারের জন্য দেব, আর আমি তাদের ঈশ্বর হব।”
9 Then our Father said to Abraham, "As for you: keep my covenant, you and your children after you, throughout their generations. ঈশ্বর অব্রাহামকে আরও বললেন, “তুমিও আমার নিয়ম পালন করবে; তুমি ও তোমার ভাবী বংশ পুরুষানুক্রমে তা পালন করবে।
10 This is my covenant to keep, between me and you and your descendants after you: every male among you must be circumcised. তোমাদের সঙ্গে ও তোমার ভাবী বংশের সঙ্গে করা আমার যে নিয়ম তোমরা পালন করবে, তা এই, তোমাদের প্রত্যেক পুরুষের ত্বকছেদ হবে।
11 Circumcise the flesh of your foreskin; it will be the sign of the covenant between me and you. তোমরা নিজের নিজের লিঙ্গের মুখের চামড়া কাটবে; সেটাই তোমাদের সঙ্গে আমার নিয়মের চিহ্ন হবে।
12 Every male among you, generation after generation, must be circumcised at eight days old—whether born in your house or bought with silver from a foreigner not your own offspring. পুরুষানুক্রমে তোমার প্রত্যেক ছেলে সন্তানের আট দিন বয়সে ত্বকছেদ হবে এবং যারা তোমার বংশ নয়, এমন অইহুদীয়দের মধ্যে তোমাদের বাড়িতে জন্মানো কিম্বা মূল্য দিয়ে কেনা লোকেদেরও ত্বকছেদ হবে।
13 Everyone born in your house or bought with your money must be circumcised. My covenant will be in your flesh, an everlasting covenant. তোমার গৃহ জন্মানো কিম্বা মূল্য দিয়ে কেনা লোকের ত্বকছেদ অবশ্য কর্তব্য; আর তোমাদের মাংসে অবস্থিত আমার নিয়ম চিরকালের নিয়ম হবে।
14 Any uncircumcised male not circumcised in his foreskin's flesh will be cut off from his people—he has broken my covenant." কিন্তু যার লিঙ্গের ত্বকছেদ না হবে, এমন ত্বকছেদ বিহীন পুরুষ নিজের লোকেদের মধ্য থেকে বিতাড়িত হবে; সে আমার নিয়ম ভঙ্গ করেছে।”
15 Then our Father said to Abraham, "Don't call your wife Sarai anymore—her name is Sarah. আর ঈশ্বর অব্রাহামকে বললেন, “তুমি তোমার স্ত্রী সারীকে আর সারী বলে ডেকো না; তার নাম সারা [রাণী] হল।
16 I will bless her and indeed give you a son by her. I will bless her—she will become nations; kings of peoples will come from her." আর আমি তাকে আশীর্বাদ করব এবং তা থেকে এক ছেলেও তোমাকে দেব; আমি তাকে আশীর্বাদ করব, তাকে সে জাতির [আদি-মা] করা হবে, তা থেকে লোকদের রাজারা সৃষ্টি হবে।”
17 Abraham fell on his face, laughing, and said to himself, "Can a son be born to a man who is one hundred years old? Can ninety-year-old Sarah give birth?" তখন অব্রাহাম উপুড় হয়ে পড়ে হাঁসলেন, মনে মনে বললেন, “একশো বছর বয়ষ্ক পুরুষের কি সন্তান হবে? আর নব্বই বছর বয়ষ্কা সারা কি প্রসব করবে?”
18 Then Abraham said to our Father, "If only Ishmael might live in your presence!" পরে অব্রাহাম ঈশ্বরকে বললেন, “ইশ্মায়েলই তোমার সামনে বেঁচে থাকুক।”
19 But our Father said, "No, your wife Sarah will bear you a son, and you will name him Isaac. I will confirm my covenant with him, an everlasting covenant for his descendants after him. তখন ঈশ্বর বললেন, “তোমার স্ত্রী সারা অবশ্য তোমার জন্য ছেলে প্রসব করবে এবং তুমি তার নাম ইসহাক [হাস্য] রাখবে, আর আমি তার সঙ্গে আমার নিয়ম স্থাপন করব, তা তার আগামী বংশধরদের পক্ষে চিরস্থায়ী নিয়ম হবে।
20 As for Ishmael, I have heard you. I will bless him, make him fruitful, and multiply him exceedingly. He will father twelve leaders, and I will make him into a great nation. আর ইস্মায়েলের বিষয়েও তোমার প্রার্থনা শুনলাম; দেখ, আমি তাকে আশীর্বাদ করলাম এবং তাকে ফলবান করে তার প্রচুর পরিমাণে বংশ বৃদ্ধি করব; তা থেকে বারোটি রাজা সৃষ্টি হবে ও আমি তাকে বড় জাতি করব।
21 But I will confirm my covenant with Isaac, whom Sarah will bear you at this time next year." কিন্তু আগামী বছরের এই ঋতুতে সারা তোমার জন্য যাকে প্রসব করবে, সেই ইসহাকের সঙ্গে আমি আমার নিয়ম স্থাপন করব।”
22 When he had finished speaking with Abraham, our Father went up from him. পরে কথোপকথন শেষ করে ঈশ্বর অব্রাহামের কাছ থেকে উপরে চলে গেলেন।
23 Then Abraham took Ishmael his son, everyone born in his household, and everyone bought with his money—every male in Abraham's household—and circumcised the flesh of their foreskins that very day, as our Father had told him. পরে অব্রাহাম আপন ছেলে। ইশ্মায়েলকে ও নিজের গৃহে জন্মানো ও মূল্য দিয়ে কেনা সমস্ত লোককে, অব্রাহামের গৃহে যত পুরুষ ছিল, সেই সকলকে নিয়ে ঈশ্বরের আজ্ঞানুসারে সেই দিনের তাদের লিঙ্গের মুখের চামড়া কাটলেন।
24 Abraham was ninety-nine years old when he was circumcised in the flesh of his foreskin. অব্রাহামের লিঙ্গের মুখের চামড়া কাটার দিনের তাঁর বয়স নিরানব্বই বছর।
25 His son Ishmael was thirteen when he was circumcised in the flesh of his foreskin. আর তাঁর ছেলে ইস্মায়েলের লিঙ্গের মুখের চামড়া কাটার দিনের তাঁর বয়স তের বছর।
26 On that very day Abraham and Ishmael his son were circumcised. সেই দিনের ই অব্রাহাম ও তাঁর ছেলে ইস্মায়েল, উভয়ের ত্বকছেদ হল।
27 All the men of his household—house-born and bought with silver from a foreigner—were circumcised with him. আর তাঁর গৃহে জন্মানো এবং অইহুদীয়দের কাছে মূল্য দিয়ে কেনা তাঁর গৃহের সব পুরুষেরও ত্বকছেদ সেই দিনের হল।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]