Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Bengali - 2019

1 Chronicles 5 IRVBen

Show IRVBen only
Verse × ×
1 The sons of Reuben, Israel's firstborn—he was indeed the firstborn, but since he violated his father's bed, his birthright went to the sons of Joseph son of Israel, so he could not be listed as the firstborn in the genealogy. ইস্রায়েলের বড় ছেলে রূবেণের ছেলে যদিও তিনি বড় ছিলেন, কিন্তু তিনি নিজের বাবার বিছানা অপবিত্র করেছিলেন, এজন্য তাঁর বড় ছেলের অধিকার ইস্রায়েলের ছেলে যোষেফের ছেলেদের দেওয়া হল, আর বংশাবলির বড় ছেলে অনুসারে উল্লেখ করা হয় না।
2 Though Judah grew strong among his brothers and a ruler came from him, the birthright was Joseph's. কারণ যিহূদা নিজের ভাইদের মধ্যে শক্তিশালী হল এবং তাঁর থেকেই নেতা সৃষ্টি হয়েছিল, কিন্তু বড় ছেলের অধিকার যোষেফের হল।
3 The sons of Reuben the firstborn of Israel: Hanoch, Pallu, Hezron, and Carmi. ইস্রায়েলের বড় ছেলে রূবেণের ছেলেরা হল হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মী।
4 The sons of Joel: Shemaiah his son, Gog his son, Shimei his son, যোয়েলের বংশধর তাঁর ছেলে শিময়িয়, শিময়িয়ের ছেলে গোগ, গোগের ছেলে শিমিয়ি,
5 Micah his son, Reaiah his son, Baal his son, শিমিয়ির ছেলে মীখা, মীখার ছেলে রায়া, রায়ার ছেলে বাল এবং বালের ছেলে বেরা।
6 and Beerah his son, whom Tiglath-pileser king of Assyria exiled—he led the Reubenites. বেরা ছিলেন রূবেণীয়দের নেতা। অশূরের রাজা তিলগৎ পিলনেষর তাঁকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন।
7 His relatives by their clans, as listed in the genealogical records: Jeiel the chief, Zechariah, যখন তাদের বংশাবলি লেখা হল, তখন নিজের নিজের গোষ্ঠী অনুসারে তার এই ভাইদের [উল্লেখ করা হল]; প্রধান হল যিয়ীয়েল ও সখরিয়,
8 and Bela son of Azaz, son of Shema, son of Joel. They settled in Aroer, to Nebo and Baal-meon. আর যোয়েলের ছেলে শেমার ছেলে আসসের ছেলে বেলা; সে অরোয়েরে নবো ও বাল্‌ মিয়োন পর্যন্ত জায়গায় বাস করত।
9 They also settled eastward to the edge of the desert that stretches to the Euphrates, since their livestock had multiplied in Gilead. আর পূর্বদিকের ফরাৎ নদী থেকে [বিস্তৃত] মরু এলাকার প্রবেশস্থান পর্যন্ত বাস করত; কারণ গিলিয়দ দেশে তাদের পশুপালের সংখ্যা বেড়ে গিয়েছিল।
10 In Saul's days they fought the Hagrites, who fell to them; they lived in the Hagrites' tents across the whole region east of Gilead. আর শৌলের রাজত্বের দিন তারা হাগরীয়দের সঙ্গে যুদ্ধ করল এবং এরা তাদের হাতে পরাজিত হল; আর তারা এদের তাঁবুতে গিলিয়দের পূর্ব দিকে সব জায়গায় বাস করল।
11 The sons of Gad lived next to them in the land of Bashan as far as Salcah: গাদ গোষ্ঠীর লোকেরা তাদের সামনে বাশন দেশের সলখা পর্যন্ত বাস করত।
12 Joel the chief, Shapham the second-in-command, then Janai and Shaphat in Bashan. প্রধান যোয়েল, দ্বিতীয় শাফম, আর যানয় ও শাফট, এরা বাশনে থাকতেন।
13 Their relatives, by their fathers' households, were Michael, Meshullam, Sheba, Jorai, Jacan, Zia, and Eber—seven. আর তাদের পরিবার অনুযায়ী আত্মীয় মীখায়েল, মশুল্লম, শেবা, যোরায়, যাকন, সীয় ও এবর, সবসুদ্ধ সাত জন।
14 These were sons of Abihail son of Huri, son of Jaroah, son of Gilead, son of Michael, son of Jeshishai, son of Jahdo, son of Buz. বূষের ছেলে যহদো, যহদোর ছেলে যিশীশয়, যিশীশয়ের ছেলে মীখায়েল, মীখায়েলের ছেলে গিলিয়দ, গিলিয়দের ছেলে যারোহ, যারোহের ছেলে হূরি, হূরির ছেলে অবীহয়িল, তারা সেই অবীহয়িলের ছেলে।
15 Ahi son of Abdiel, son of Guni, was the head of their fathers' households. অব্দিয়েলের ছেলে অহি ছিলেন তাদের পিতৃকুলের প্রধান আর অব্দিয়েল ছিল গূনির ছেলে।
16 They lived in Gilead, in Bashan and its villages, and across all Sharon's pasturelands to their borders. তারা গিলিয়দে বাশনে ও সেখানকার উপনগর সকলে এবং তাদের সীমা পর্যন্ত শারোণের সমস্ত পশু চরাবার জায়গায় বাস করত।
17 All these were listed in genealogies during the reigns of Jotham king of Judah and Jeroboam king of Israel. যিহূদার রাজা যোথম ও ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের দিনের তাদের সবার বংশ তালিকা লেখা হয়েছিল।
18 The Reubenites, Gadites, and half-tribe of Manasseh had capable men bearing shield and sword, drawing the bow, trained for war—44,760 ready for battle. রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোক থেকে চুয়াল্লিশ হাজার সাতশো ষাটজন শক্তিশালী লোক যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তারা ঢাল, তলোয়ার ও ধনুকের ব্যবহার জানত এবং যুদ্ধে বেশ দক্ষ ছিল।
19 They waged war against the Hagrites, and against Jetur, Naphish, and Nodab. তারা হাগরীয়দের সঙ্গে এবং যিটূরের, নাফীশের ও নোদবের সঙ্গে যুদ্ধ করল।
20 They were helped against them; the Hagrites and all their allies were given into their hand, because they cried out to our Father in battle. He answered them, for they trusted in him. এদের বিরুদ্ধে যুদ্ধ করবার দিন ঈশ্বর তাদের সাহায্য করেছিলেন। তিনি হাগরীয় ও তাদের পক্ষের সমস্ত লোকদের তাদের হাতে তুলে দিয়েছিলেন, কারণ যুদ্ধের দিন তারা ঈশ্বরের কাছে কেঁদেছিল। তারা তাঁর উপর নির্ভর করেছিল বলে তিনি তাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন।
21 They captured the Hagrites' livestock: 50,000 camels, 250,000 sheep, 2,000 donkeys, and 100,000 people. তারা হাগরীয়দের পঞ্চাশ হাজার উট, আড়াই লক্ষ ভেড়া ও দুই হাজার গাধা দখল করে নিল এবং এক লক্ষ লোককে বন্দী করে নিয়ে গেল।
22 Many fell dead, for the battle was our Father's; they lived there until the exile. প্রকৃত পক্ষে অনেকে মারা গেল, কারণ ঈশ্বরের পরিচালনায় এই যুদ্ধ হয়েছিল। আর তারা বন্দী হবার দিন পর্যন্ত ওখানে বাস করল।
23 Manasseh's half-tribe lived in the land, growing numerous from Bashan to Baal-hermon, Senir, and Mount Hermon. মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোক সেই দেশে বাস করত; তারা সংখ্যায় বেড়ে গিয়ে বাশন থেকে বাল হর্মোণ, সনীর ও হর্মোণ পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।
24 Heads of their fathers' households: Epher, Ishi, Eliel, Azriel, Jeremiah, Hodaviah, and Jahdiel—mighty warriors, famous men, heads of their fathers' households. এইসব লোক তাদের বংশের নেতা ছিলেন এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, যিরমিয়, হোদবিয় ও যহদীয়েল। এই সব শক্তিশালী বীর ও বিখ্যাত লোকেরা নিজের নিজের পরিবারের নেতা ছিলেন।
25 But they were unfaithful to their ancestors' God and prostituted themselves to the gods of the land's peoples, whom our Father had destroyed before them. এরা নিজের পূর্বপুরুষদের ঈশ্বরের বিরুদ্ধে অবিশ্বস্ত হল এবং ঈশ্বর সেই দেশের যে জাতিদেরকে তাঁদের সামনে থেকে ধ্বংস করে দিয়েছিলেন, তারা তাদের দেব দেবতাদের অনুসরণ করে অবিশ্বস্ত হল।
26 So our Father of Israel stirred up the spirit of Pul king of Assyria—Tiglath-pileser king of Assyria—and he exiled the Reubenites, Gadites, and half-tribe of Manasseh to Halah, Habor, Hara, and the river Gozan, where they remain to this day. তাতে ইস্রায়েলের ঈশ্বর অশূরের রাজা পূলের মন, অশূরের রাজা তিগ্লৎ পিলেষরের মন উত্তেজিত করে তুললেন, আর তিনি তাদেরকে অর্থাৎ রূবেণীয়, গাদীয়দেরকে এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোককে নিয়ে গিয়ে হেলহ, হাবোর ও হারা এলাকায় এবং গোষণ নদীর ধারে নিয়ে গেলেন; আর আজও তারা সেখানেই আছে।
FHB

Scripture from Father’s Heart Bible™. © 2026 Spirit Media Publishing, the imprint of Spirit Media Inc. All rights reserved. In Divine Voice™ Color, the words spoken by our Father show in blue, the words of the Son in red, and the words of the Spirit in purple.

IRVBen

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Bengali - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]